দেশ 

মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্নপত্র ফাঁস! নাটকীয় ভাবে সামনে এলো ঘটনাটি!

এক তরুণ-তরুণীর প্রেমের সম্পর্ক ভাঙতেই প্রকাশ্যে এল মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশন (এমপিএসসি)-এর ড্রাগ ইনস্পেক্টর পদের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যেই ছ’জনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন এমপিএসসির তিন আধিকারিকও। পুলিশ সূত্রে খবর, ওই পরীক্ষায় বসেছিলেন ঋতুজা পাটিল। তদন্তকারী সূত্রের দাবি, ঋতুজার বাবা অমৃত পাটিল পরীক্ষার প্রশ্ন কিনেছিলেন। অভিযোগ, নন্দুরবাড়ে এক কোচিং সেন্টারের মালিক প্রবীণ পাটিলের কাছ থেকে নিজের কন্যা ঋতুজার জন্য সেই প্রশ্নপত্র কেনেন অমৃত। প্রাথমিক ভাবে ৫ লক্ষ টাকা লেনদেন হয়েছিল বলে তদন্তকারীদের দাবি। মোট ১২ লক্ষ টাকার রফা হয়েছিল বলেও তদন্তে উঠে এসেছে। তদন্তকারী…

আরও পড়ুন
কলকাতা 

ক্যামাক স্ট্রিট দফতরে তৃণমূলের বিলবোর্ড খুলতে গেল পুরসভা, ও পুলিশ,এত ভয় কেন? অভিষেকের তোপ শুভেন্দুকে!

ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে বিলবোর্ড খুলে নিতে গিয়েছিলেন কলকাতা পুরসভার আধিকারিকেরা। তা নিয়ে অভিষেকের সঙ্গে তাঁদের বচসা হয়েছে। অভিযোগ, অবৈধ ভাবে ওই বিলবোর্ড লাগানো হয়েছে। তবে তা মানতে চাননি ডায়মন্ড হারবারের সাংসদ। পুলিশ ও পুর আধিকারিকদের সঙ্গে বেশ কিছু ক্ষণ উত্তপ্ত বাক্যবিনিময় হয় তাঁর। সেখান থেকেই বিজেপি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দেগেছেন অভিষেক। তৃণমূল সাংসদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে ভয় পেয়েই রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁর দফতরের বিলবোর্ড ভেঙে দেওয়ার চেষ্টা করছে পুরসভা। অভিষেক বলেন, ‘‘জোর করে তৃণমূলকে শেষ করার চেষ্টা চলছে। বিজেপির এত ভয় কেন? তৃণমূলকে…

আরও পড়ুন
কলকাতা 

সরকারি আশ্রয়ে থাকতে নারাজ! পার্ক স্ট্রিটের বিতর্কিত সেই মহিলাটি গেলেন কোথায়?

পার্ক স্ট্রিটের (Park Street) ফুটপাথে দুধ গরম করা নিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) ধমকের শিকার সীতা সরকারি আশ্রয়ে থাকতে রাজি হচ্ছেন না। যদিও বিতর্কের জেরে বিজেপির রাজ্য দফতরে তাঁর সঙ্গে দেখা হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আস্থা জানান মুখ্যমন্ত্রীর কথায়। তখনই মুখ্যমন্ত্রী কলকাতা পুরসভাকে আশ্রয়ের জন্য নির্দেশ দেন। কিন্তু মঙ্গলবার থেকে পুরসভা ও পুলিশ যৌথভাবে চেষ্টা করেও ফুটপাতবাসী সীতা ও তাঁর ছোট দুই মেয়েকে সরকারি আশ্রয়স্থলে থাকতে রাজি করাতে পারেনি। বেলেঘাটা ও রামমোহন রায় রোড, দুটি আশ্রয়ে নিয়ে গেলেও তিনি থাকতে চাননি। যদিও সীতার মেয়ে পূজা পুরসভার এই…

আরও পড়ুন
জেলা 

বিশ্ব নবীর আগমনের দিনে কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত

26.8.26 বুধবার সন্ধ্যায়,বিশ্ব নবী দিবস উপলক্ষে ঈসালে সওয়াবের আয়োজন করা হয়েছিল হুগলি জেলার দক্ষিণ নলডাঙ্গার কানাগড় মসজিদ প্রাঙ্গণে। উদ্যোক্তারা আগের দিন থেকেই সু সজ্জিত করে তোলে মসজিদ ও আশপাশের এলাকায়। বক্তব্য রাখেন ফুরফুরা শরীফের ভুমি পুত্র আবু আফজাল জিন্না। তিনি বক্তব্যে তুলে ধরেন, প্রফেট হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আদর্শময় জীবনের বিভিন্ন দিক।570 খ্রীষ্টাব্দে তাঁর জন্ম, 610খ্রীষ্টাব্দে মৃত্যু।তেষট্টি বছরের জীবনে অন্ধকার দূর করে আলোর উদ্ভাসিত করেছিল। তিনি শান্তি, মৈত্রী, ভালোবাসার বার্তা বাহক হিসাবে পরিচিত ঠিক তেমন হিংসা আত্মগরিমার ঘোরতর বিরোধী ছিলেন। তাঁর আদর্শের কথা বলে শেষ করা যাবে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

হড়পা বানে নেপাল বিপর্যস্ত, নিখোঁজ ১৪১ জন ভারতীয়!

হড়পা বানে নেপাল বিপর্যস্ত। বুধবার সকালে নেপালের রাসুয়া জেলায় ভোটে কোশী নদীতে হড়পা বান নামে। নেপাল পর্যটন পর্ষদ জানাচ্ছে, তার পর থেকে অন্তত ২৯১ বিদেশি-সহ অন্তত ৩৮৪ জন পর্যটকের কোনও খোঁজ মিলছে না। তাঁদের মধ্যে ১৪১ জন ভারতীয় (৩৭ অনাবাসী-সহ)। তাঁদের খোঁজে উদ্ধার অভিযান শুরু হয়েছে। ‘দ্য কাঠমান্ডু পোস্ট’ জানাচ্ছে, তাঁরা সকলেই কৈলাস-মানস সরোবর দর্শনের জন্য যাচ্ছিলেন। বুধবার নেপাল সীমান্ত পেরিয়ে তিব্বতের কৈলাস মানস সরোবরের উদ্দেশে যাওয়ার কথা ছিল পর্যটকদের। কাঠমান্ডুর এক পর্যটন সংস্থার আধিকারিক বাসুকুমার অধিকারী জানান, এ দিন ৯৩ জন নেপালি-সহ প্রায় ৪০০ জনকে নিয়ে সীমান্ত পার করার…

আরও পড়ুন
জেলা 

মালদহে এক সপ্তাহে ৬০টি নবজাতকের মৃত্যু হয়েছে মালদহ মেডিক্যাল কলেজে,রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

শিশুমৃত্যুর ভয়াবহ চিত্র মালদহে। এক সপ্তাহে ৬০টি নবজাতকের মৃত্যু হয়েছে মালদহ মেডিক্যাল কলেজে। একই দিনে মারা গিয়েছে ১০টি শিশু। এই ঘটনার পর ওই জেলার বিভিন্ন হাসপাতাল এবং নার্সিংহোমে অভিযান শুরু করেছেন স্বাস্থ্য আধিকারিকেরা। মালদহ মেডিক্যাল কলেজের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, অগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে কোনও একটি দিনেই ১০টি শিশুর মৃত্যু হয়। আর তৃতীয় সপ্তাহে সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০-এ। মালদহ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, যে ১০ নবজাতকের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে আটটি শিশুর জন্ম হয়েছে জেলার অন্য কোনও হাসপাতাল বা নার্সিংহোমে। আশঙ্কাজনক অবস্থায় তাদের সরকারি…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

পাকিস্তানের ইসলামাবাদে সরকারি হাসপাতালে আগুন মৃত ১৫ সদ্যোজাত শিশু

ইসলামাবাদে হাসপাতালে আগুন লেগে মৃত্যু হল ১৫ সদ্যোজাতের। বুধবার সকালে আচমকাই আগুন লেগে যায় ইসলামাবাদের ‘পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস’-এর স্ত্রীরোগ বিভাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে লাগোয়া নার্সারি (সদ্যোজাত) ওয়ার্ডে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, অগ্নিকাণ্ডের সময়ে ওয়ার্ডে ছিল ১৬ সদ্যোজাত। তাদের মধ্যে মাত্র এক জনকে বাঁচানো সম্ভব হয়েছে। মৃতদের মধ্যে ১৪ জন শিশুর দেহ সম্পূর্ণ ভাবে পুড়ে গিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিয়ো নিউজ়’কে উদ্ধৃত করে রয়টার্স জানাচ্ছে, হাসপাতালে এসিতে গোলযোগের জেরেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। হাসপাতালের আধিকারিকেরা জানাচ্ছেন, ওয়ার্ডে রাখা একটি এসির কম্প্রেসারে বিস্ফোরণ হয়। সেই থেকেই আগুন ছড়িয়ে পড়ে হাসপাতালে।…

আরও পড়ুন
কলকাতা 

West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ঝড়বৃষ্টি চলবে কদিন? কী জানালো আবহাওয়া দফতর?

দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ঝড়বৃষ্টি চলবে আরও কয়েক দিন। ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতেও। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ। সঙ্গে জেলায় জেলায় দমকা হাওয়াও বইতে পারে। বুধবার দুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং মুর্শিদাবাদে মাঝারি ঝড়বৃষ্টি হতে পারে। ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। উপকূলীয় দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতেও ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। পূর্ব মেদিনীপুরে দুপুরে প্রবল বর্ষণ হতে পারে। পাশাপাশি মালদহ এবং দক্ষিণ দিনাজপুরেও ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী…

আরও পড়ুন
কলকাতা 

সুপ্রিম ধাক্কার পর বিদ্রোহী তৃণমূল সাংসদদের দ্বিতীয় ধাক্কা দিলেন স্পিকার! সাংসদ পদ হারাতে চলেছেন সুদীপ কাকলিরা!

বাংলার জনরব ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায় কে ত্যাগ করে পশ্চিমবাংলা থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জেতা যে কুড়িজন সাংসদ এনসিপিআই নামক একটি অনামি দলে যোগ দিয়েছিলেন তাদের এই যোগ দেয়ার যৌক্তিকতা নিয়ে ইতিমধ্যেই নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই নোটিশ পাওয়ার পর যখন সুদীপ বন্দ্যোপাধ্যায় কাকলি ঘোষ দস্তিদার তে রাতের ঘুম ছুটে গেছে ঠিক তখনই শেষ পর্যন্ত স্পিকার ওম বিড়লা এই কুড়িজন সাংসদ কে চিঠি দিয়ে জানতে চাইলে কেন তাদের সদস্যপদ বাতিল হবে না। একদিকে সুপ্রিম কোর্ট অন্যদিকে স্পিকারের নোটিসের পরিপ্রেক্ষিতে কার্যত এক ঘরে হয়ে গেছে এন সিপির এই কুড়ি…

আরও পড়ুন
জেলা 

Student Unrest: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর ছাত্র সংঘর্ষে উত্তাল হল বারাসাত বিশ্ববিদ্যালয়

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এবার ছাত্র সংঘর্ষে উত্তপ্ত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বা বারাসত বিশ্ববিদ্যালয়। রাখিবন্ধন অনুষ্ঠানের আয়োজন ঘিরে এবিভিপির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ছাত্র পরিষদ। দু’পক্ষের হামলা-পালটা হামলায় এবিভিপির দুই সদস্য আহত হন বলে জানা গিয়েছে। গলায়, ঘাড়ে আঘাত নিয়ে তাঁরা হাসপাতালে ভর্তি। ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রবিজ্ঞানের এমএ প্রথম বর্ষের এক ছাত্রকে ঘিরে। এবিভিপির দাবি, কথা বলার অছিলায় অরূপ নামে ওই ছাত্রকে হস্টেলে ডেকে মারধর করা হয়। আলতাফ নামে টিএমসিপির এক সদস্যের নাম উঠে আসে এই ঘটনায়। খবর পেয়ে এবিভিপির ছাত্ররা হস্টেলে পৌঁছয়। মারধরে বাধা দিতে দু’পক্ষের মধ্যে…

আরও পড়ুন