জেলা 

বিশ্ব নবীর আগমনের দিনে কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত

শেয়ার করুন

26.8.26 বুধবার সন্ধ্যায়,বিশ্ব নবী দিবস উপলক্ষে ঈসালে সওয়াবের আয়োজন করা হয়েছিল হুগলি জেলার দক্ষিণ নলডাঙ্গার কানাগড় মসজিদ প্রাঙ্গণে। উদ্যোক্তারা আগের দিন থেকেই সু সজ্জিত করে তোলে মসজিদ ও আশপাশের এলাকায়। বক্তব্য রাখেন ফুরফুরা শরীফের ভুমি পুত্র আবু আফজাল জিন্না।

তিনি বক্তব্যে তুলে ধরেন, প্রফেট হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আদর্শময় জীবনের বিভিন্ন দিক।570 খ্রীষ্টাব্দে তাঁর জন্ম, 610খ্রীষ্টাব্দে মৃত্যু।তেষট্টি বছরের জীবনে অন্ধকার দূর করে আলোর উদ্ভাসিত করেছিল। তিনি শান্তি, মৈত্রী, ভালোবাসার বার্তা বাহক হিসাবে পরিচিত ঠিক তেমন হিংসা আত্মগরিমার ঘোরতর বিরোধী ছিলেন। তাঁর আদর্শের কথা বলে শেষ করা যাবে না।

বিশ্ববাসী যদি বর্তমান সময়ে নবীর দেখানো পথ মেনে চলে তাহলে কোন হিংসা বিদ্বেষ থাকতেই পারে না। উপস্থিত ছিলেন রফিক মন্ডল,সেখ সাজাহান,মির ইন্তু,সেখ জাহাঙ্গীর,মহাঃ আকাশ প্রমুখ। দেশবাসীর জন্য কল্যাণ কামনা করে দোয়া করে শেষ করা হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ