জেলা 

Student Unrest: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর ছাত্র সংঘর্ষে উত্তাল হল বারাসাত বিশ্ববিদ্যালয়

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এবার ছাত্র সংঘর্ষে উত্তপ্ত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বা বারাসত বিশ্ববিদ্যালয়। রাখিবন্ধন অনুষ্ঠানের আয়োজন ঘিরে এবিভিপির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ছাত্র পরিষদ। দু’পক্ষের হামলা-পালটা হামলায় এবিভিপির দুই সদস্য আহত হন বলে জানা গিয়েছে। গলায়, ঘাড়ে আঘাত নিয়ে তাঁরা হাসপাতালে ভর্তি। ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রবিজ্ঞানের এমএ প্রথম বর্ষের এক ছাত্রকে ঘিরে। এবিভিপির দাবি, কথা বলার অছিলায় অরূপ নামে ওই ছাত্রকে হস্টেলে ডেকে মারধর করা হয়। আলতাফ নামে টিএমসিপির এক সদস্যের নাম উঠে আসে এই ঘটনায়। খবর পেয়ে এবিভিপির ছাত্ররা হস্টেলে পৌঁছয়। মারধরে বাধা দিতে দু’পক্ষের মধ্যে…

আরও পড়ুন
জেলা 

Train Accident averted:অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়াল ডাউন বনগাঁ লোকাল

বাংলার জনরব ডেস্ক : উত্তরবঙ্গের দোমহনিতে গুয়াহাটি-বিকানোর এক্সপ্রেসের ভয়াবহ দূর্ঘটনার রেশ এখনও কাটেনি । এরই মধ্যে আরও একটি ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বাংলা । আজ সকালে শিয়ালদহ-বনগাঁ শাখার দত্তপুকুর স্টেশনের এই ঘটনা ঘটে । রবিবার ভোরে ডাউন ফাস্ট দত্তপুকুর লোকাল বামনগাছি স্টেশন ছাড়তেই বিকট আওয়াজ শুনতে পান রেলকর্মীরা। ছুটে আসেন স্থানীয়রা। খবর যায় বারাসাত স্টেশনের কন্ট্রোল রুমে। তড়িঘড়ি ঘটনাস্থলে চলে আসেন রেলকর্মীরা। রেলকর্মীরা ঘটনাস্থলে এসে লক্ষ করেন, রেললাইনের সংযোগের মুখ ভাঙা। তড়িঘড়ি তা মেরামত করা হয়। তার পর প্রথমে পরীক্ষামূলক ভাবে একটি টাওয়ার ভ‍্যান চালানো হয়। এই ঘটনার…

আরও পড়ুন