মালদহে এক সপ্তাহে ৬০টি নবজাতকের মৃত্যু হয়েছে মালদহ মেডিক্যাল কলেজে,রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের
শিশুমৃত্যুর ভয়াবহ চিত্র মালদহে। এক সপ্তাহে ৬০টি নবজাতকের মৃত্যু হয়েছে মালদহ মেডিক্যাল কলেজে। একই দিনে মারা গিয়েছে ১০টি শিশু। এই ঘটনার পর ওই জেলার বিভিন্ন হাসপাতাল এবং নার্সিংহোমে অভিযান শুরু করেছেন স্বাস্থ্য আধিকারিকেরা। মালদহ মেডিক্যাল কলেজের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, অগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে কোনও একটি দিনেই ১০টি শিশুর মৃত্যু হয়। আর তৃতীয় সপ্তাহে সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০-এ। মালদহ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, যে ১০ নবজাতকের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে আটটি শিশুর জন্ম হয়েছে জেলার অন্য কোনও হাসপাতাল বা নার্সিংহোমে। আশঙ্কাজনক অবস্থায় তাদের সরকারি…
আরও পড়ুন