খেলা 

এশিয়ান গেমসে পরপর সোনা জিতল ভারত, সব মিলিয়ে এখনো পর্যন্ত ভারতের ঝুলিতে ১৫ টি স্বর্ণপদক

লভলিনা বরগোঁহাইয়ের পর বক্সিংয়ে আরও দু’টি সোনা জিতল ভারত। মেয়েদের ৬৫ কেজি বিভাগে সোনা জিতলেন পারভিন হুডা। ছেলেদের ৮০ কেজি বিভাগে সোনা জিতলেন অঙ্কুশ পাঙ্ঘাল। ছেলেদের ফ্রিস্টাইল কুস্তির ৬৫ কেজি বিভাগে সোনা জিতলেন সুজিত কলখল। সব মিলিয়ে নাগোয়া এশিয়ান গেমসে ১৫টি সোনা হল ভারতের। এশিয়ান গেমসে ২৫ মিনিটের মধ্যে তিনটি সোন জিতলেন ভারতীয় খেলোয়াড়েরা। দু’টি এল বক্সিংয়ে। একটি এল কুস্তিতে। মেয়েদের ৬৫ কেজি বিভাগের ফাইনালে হল হাড্ডাহাড্ডি লড়াই। চাইনিজ তাইপের অলিম্পিক্স পদকজয়ী চেন নিয়েন চিনকে ৩-২ ব্যবধানে হারালেন পারভিন। প্রথম রাউন্ডে জেতেন পারভিন। দ্বিতীয় রাউন্ড ছিনিয়ে নেন চেন। নির্ণায়ক তৃতীয়…

আরও পড়ুন
দেশ 

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে দফায় দফায় বিক্ষোভ, গ্রেফতার ৭০০, পুলিশি নির্যাতন নিয়ে সরব বিরোধীরা

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল দিল্লির যন্তর মন্তর। দুপুর পর্যন্ত ৭০০-রও বেশি বিক্ষোভকারীকে আটক করল দিল্লি পুলিশ। আটক করা হয়েছে সিপিএম নেত্রী বৃন্দা কারাট, আপ নেত্রী তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী মারলেনা, সমাজকর্মী যোগেন্দ্র যাদব, আইসা নেত্রী নেহা বোরাকে। প্রসঙ্গত, এই নেহাই যন্তর মন্তরে আরশোলাদের আন্দোলনে গোড়া থেকে জুড়ে ছিলেন। আপের রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংহের দাবি, সংসদে যাওয়ার সময় তাঁকে আটক করে পুলিশ। তার পরেই পুলিশের বিরুদ্ধে স্লোগান গিয়ে ধর্না অবস্থানে বসে পড়েন সঞ্জয়। এসআইআর প্রক্রিয়ায় অনিয়ম এবং ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে যন্তর মন্তরে বিক্ষোভ…

আরও পড়ুন
দেশ 

বিহারে বিধান পরিষদ নির্বাচন ঘিরে কংগ্রেস আরজেডির দ্বন্দ্ব!

বাংলার জনরব ডেস্ক : বিহারে বিধান পরিষদের ৮টি আসনের নির্বাচন ঘিরে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র দুই শরিক আরজেডি এবং কংগ্রেসের মধ্যে সংঘাত প্রকাশ্যে চলে এল। লালুপ্রসাদ, তেজস্বী যাদবের দলের একতরফা প্রার্থী ঘোষণার প্রতিবাদ জানিয়ে এ বার পাল্টা প্রার্থী ঘোষণা করল রাহুল গাঁধী, মল্লিকার্জুন খড়্গের দল। এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বৃহস্পতিবার ৫ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। আগামী ২৩ অক্টোবর, ২০২৬ তারিখে বিহার বিধান পরিষদের ৪টি স্নাতক এবং ৪টি শিক্ষক নির্বাচনী এলাকার জন্য ভোটগ্রহণ হবে। গত মাসে আরজেডি একতরফা ভাবে ৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল। তার জবাবে কংগ্রেস বৃহস্পতিবার ৫টি আসনে…

আরও পড়ুন
কলকাতা 

ভুয়ো চিকিৎসক ধরতে চার দফা নির্দেশিকা জারি রাজ্য সরকারের! কী সেই নির্দেশিকা?

রাজ্যের বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলিতে ভুয়ো চিকিৎসক ধরতে কড়া হচ্ছে সরকার। স্বাস্থ্য ভবনের তরফে নতুন একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, রাজ্য মেডিক্যাল কাউন্সিলে নাম এবং রেজিস্ট্রেশন যাচাই না করে কোনও চিকিৎসককে নিয়োগ করা যাবে না। ভুয়ো চিকিৎসকদের চিহ্নিত করতে রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছে, জানতে চেয়েছিল হাই কোর্ট। তার ভিত্তিতে ২ অক্টোবরের মধ্যে হাসপাতালগুলির থেকে রিপোর্ট চেয়েছে স্বাস্থ্য ভবন। বিষয়টিকে ‘অত্যন্ত জরুরি’ বলে উল্লেখ করা হয়েছে। মোট চার দফা নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলিকে। প্রথমত, যে কোনও বেসরকারি প্রতিষ্ঠানে নতুন করে চিকিৎসক নিয়োগ করার আগে তাঁর…

আরও পড়ুন
দেশ 

জ্ঞানেশ-বিরোধী বিক্ষোভের আগে কড়া পুলিশি নিরাপত্তা যন্তর মন্তরে, পুলিশের সঙ্গে আপ সমর্থকদের ধস্তাধস্তি!

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশের দুই প্রান্তে দুই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। বাণিজ্যনগরীর শিবাজি পার্কে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আর দিল্লির যন্তর মন্তরে অবস্থান-বিক্ষোভের ডাক দিয়েছে বিভিন্ন ছাত্র-যুব-নাগরিক সংগঠন। তার আগে ১৬৩ ধারা (পূর্বতন ১৪৪ ধারা) জারি করে যন্তর মন্তর চত্বর-সহ গোটা নয়াদিল্লি জুড়ে পাঁচ জন বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে! শুক্রবার সকালে যন্তর মন্তর চত্বরে আম আদমি পার্টি (আপ) সমর্থকদের সঙ্গে পুলিশের একপ্রস্ত ধস্তাধস্তি হয়। আটক করা হয় দিল্লির প্রাক্তন মন্ত্রী তথা আপ নেতা সৌরভ ভরদ্বাজকে। যন্তর…

আরও পড়ুন
কলকাতা 

ইউটিউবার দীপক বেপারীকে আদালতে হাজির করা গিয়ে ডিম ছোড়াকে কেন্দ্র করে বিক্ষোভকারী ও আইনজীবীদের ধস্তাধস্তিতে উত্তাল ব্যাঙ্কশাল কোর্ট চত্বর!

ইউটিউবার দীপক ব্যাপারিকে আদালতে হাজির করাতে গিয়ে বৃহস্পতিবার ধুন্ধুমার বাধল ব্যাঙ্কশাল আদালত চত্বরে। অভিযুক্তের উদ্দেশে ডিম ছোড়াকে কেন্দ্র করে বিক্ষোভকারী এবং আইনজীবীদের মধ্যে ব্যাপক ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। আদালত চত্বরে দীপককে দেখামাত্রই স্লোগান দিতে শুরু করেন কয়েক জন বিক্ষোভকারী। অভিযুক্তকে লক্ষ্য করে ডিমও ছোড়া হয় বলে অভিযোগ। আদালত চত্বরের মতো জায়গায় ডিম ছোড়াতে আপত্তি জানান আইনজীবীদের একাংশ। বারণ করা সত্ত্বেও বিক্ষোভকারীরা না শোনায় দু’পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয়, যা দ্রুত হাতাহাতি ও ধস্তাধস্তির পর্যায়ে পৌঁছোয়। অভিযোগ, ডিম ছোড়ার প্রতিবাদ করায় প্রথমে দুই আইনজীবীকে মারধর করেন বিক্ষোভকারীরা। এর পরই…

আরও পড়ুন
কলকাতা 

প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে পূর্ত দফতরের আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ মহিলার, নয়াদিল্লি থেকে গ্রেফতার

প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে এসেছিলেন এক মহিলা। তাঁকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে। প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নের পূর্ত দফতরে আসেন আকাঙ্খা বিদ্যার্থী। মিথ্যা পরিচয় দিয়ে নবান্নে এসেছিলেন মহিলা, জানিয়েছে পুলিশ, দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। আগে থেকে সাক্ষাৎকারের সময় নিয়ে পূর্ত দফতরের আধিকারিকদের থেকে তথ্য চান আকাঙ্খা। কথাবার্তায় অসঙ্গতি থাকায় সন্দেহ হয় আধিকারিকদের। পুলিশে অভিযোগ দায়ের করেন পূর্ত দফতরের আধিকারিকরা। মহিলার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছিল হাওড়া সিটি পুলিশ। দিল্লিতে সন্ধান পাওয়ার পর গ্রেফতার করা হয় শেষ পর্যন্ত আকাঙ্খা বিদ্যার্থীকে। মহিলাকে জিজ্ঞাসাবাদ করছে হাওড়া সিটি…

আরও পড়ুন
কলকাতা 

প্রাথমিক শিক্ষক নিয়োগের বন্ধ হওয়া প্রক্রিয়া দ্রুত চালু হবে শেষ হওয়ার পরেই বছর বছর টেট হবে জানালেন শিক্ষামন্ত্রী

প্রাথমিকে শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া বন্ধ হয়ে রয়েছে, দ্রুত তা শেষ করার কথা বললেন স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন। বৃহস্পতিবার বিকাশ ভবনে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান তিনি। এই প্রক্রিয়া শেষ হলে পরবর্তী নিয়োগ শুরু করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। তিনি এ দিন বলেন, ‘‘দুর্গাপুজো, লক্ষ্মীপুজো ও সরস্বতীপুজোর মতো বছর বছর টেট হবে।’’ শেষ বারের মতো প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের জন্য টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট হয়েছিল ২০২২ সালে। সেই নিয়োগ এখনও শেষ হয়নি। ২০২২ সালে যাঁরা টেট উত্তীর্ণ হয়েছিলেন, বহু আন্দোলনের চাপে বিগত তৃণমূল সরকার ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর তাঁদের…

আরও পড়ুন
কলকাতা 

ভোটের প্রচারে চকোলেট কুড়োতে গিয়ে শিশুর মৃত্যু! পরিবারের সদস্যদের সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী

৬ অক্টোবর নন্দীগ্রাম (Nandigram) ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা (Rejinagar) কেন্দ্রের উপনির্বাচন। ভোটের কাউন্টডাউন শুরু হতেই কেন্দ্রগুলিতে রাজনৈতিক প্রচার প্রতিযোগিতা শুরু হয়েছে। কিন্তু সেই প্রচারের মাঝেই ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ছয় বছরের শিশু জাসমিনা খাতুনের অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল রেজিনগরে। বৃহস্পতিবার উপনির্বাচনী প্রচারে জেলা সফরে পৌঁছেই সভার আগে মৃত জাসমিনার বাসভবনে সশরীরে হাজির হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। স্বজনহারা পরিবারের পাশে বসে তাঁদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। জানালেন, নির্বাচনী আচরণবিধি থাকায় তাঁর হাত-পা বাঁধা। ভোট মিটলে তিনি অবশ্যই পাশে দাঁড়াবেন। স্থানীয়…

আরও পড়ুন
কলকাতা 

কুনালের অভিযোগের পরেই প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে তদন্তে দূর্নীতি দমন কমিশন

কৃষক না হয়েও কী ভাবে কৃষি সমবায় সমিতি থেকে লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষ। জাঙ্গিপাড়ার সিংটি কৃষি সমবায় সমিতি থেকে স্নেহাশিসের নিজের নামে ৮৫ লক্ষ টাকা এবং এক আত্মীয়ের নামে আরও ১০ লক্ষ টাকা ঋণ নেওয়ার অভিযোগের ঘটনায় তদন্ত শুরু করল অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন দুর্নীতি দমন কমিশন। কুণালের অভিযোগ, কৃষি সমবায় সমিতি থেকে কৃষক নন, এমন কারও ঋণ পাওয়ার কথা নয়। অভিযোগ, নিয়ম ভেঙে সিংটি কৃষি সমবায় সমিতি থেকে কৃষক না হয়েও ঋণ পেয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী স্নেহাশিস।…

আরও পড়ুন