দেশ 

সাইবার হানার কবলে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, SBI-এর হাজার হাজার গ্রাহকের তথ্য চুরি, ডার্ক ওয়েবে ফাঁস

এস রোজলিন: কলকাতা: ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সাইবার হানার কবলে। এ নিয়ে জল্পনা চললেও বুধবার বিষয়টির কথা আনুষ্ঠানিকভাবে জানাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, তাদের কয়েক হাজার গ্রাহকের ব্যক্তিগত রেকর্ড চুরি হয়েছে এবং সেই সব নথি ডার্ক ওয়েবে ফাঁস করা হয়েছে। প্রাথমিক তদন্তে SBI জানিয়েছে, মোট ৩,৮৯৭ জন গ্রাহকের রেকর্ড চুরি গিয়েছে। চুরি যাওয়া তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকের নাম, মোবাইল নম্বর, জন্ম তারিখ, ইমেল, বাড়ির ঠিকানা-সহ ঋণ সংক্রান্ত বিস্তারিত তথ্য। তবে ব্যাঙ্কের দাবি, এই সাইবার হামলার ফলে ব্যাঙ্কের অভ্যন্তরীণ পরিকাঠামোয় কোনও সমস্যা হয়নি এবং আর্থিক…

আরও পড়ুন