কলকাতা 

গান অ্যান্ড শেল ফ্যাক্টরি, কলকাতায় AWEIL-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা দিবস উদযাপন

বিশেষ প্রতিনিধি : অ্যাডভান্সড উইপনস অ্যান্ড ইকুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেড (AWEIL)-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা দিবস গান অ্যান্ড শেল ফ্যাক্টরি (GSF), কলকাতায় ১ অক্টোবর, ২০২৬ তারিখে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে উদযাপিত হলো। ভারতের অর্ডন্যান্স ফ্যাক্টরিগুলির পুনর্গঠনের অংশ হিসেবে ১ অক্টোবর, ২০২১ তারিখে AWEIL প্রতিষ্ঠিত হয়। এর মূল উদ্দেশ্য ছিল কার্যগত স্বায়ত্তশাসন বৃদ্ধি, দক্ষতা উন্নত করা এবং নতুন প্রবৃদ্ধির সম্ভাবনা ও উদ্ভাবনের দ্বার উন্মোচন করা। AWEIL ভারতীয় সশস্ত্র বাহিনী, দেশীয় বেসামরিক ব্যবহার এবং রপ্তানির জন্য বিভিন্ন ধরনের ছোট ও বড় ক্যালিবারের অস্ত্র উৎপাদনে বিশেষভাবে নিয়োজিত। AWEIL-এর অধীনস্থ একটি ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান গান অ্যান্ড…

আরও পড়ুন
কলকাতা 

ইডির ফের তলব ইন্দ্রনীল সেনকে !

রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে ফের তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সিজিও কমপ্লেক্সে আরও এক বার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। বুধবার ইন্দ্রনীলকে প্রায় সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় সংস্থা। ইন্দ্রনীলের বিরুদ্ধে পুজোর পাস বিক্রি নিয়ে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, ‘ভুয়ো’ পাস বিক্রি করে কোটি কোটি টাকা তোলা হয়েছিল। অন্তত ৫০ থেকে ৬০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে প্রাথমিক ভাবে তদন্তকারীদের অনুমান। এ বিষয়ে তদন্তের সূত্রে গত মঙ্গলবার ইন্দ্রনীলের একাধিক ঠিকানায় হানা দিয়েছিল ইডি। তাঁর কসবার বাড়িতেও তল্লাশি অভিযান চালান গোয়েন্দারা। এ ছাড়া, হুগলির সিঙ্গুরে ইন্দ্রনীলের বাগানবাড়িতে তল্লাশি…

আরও পড়ুন
কলকাতা 

আদালতের নির্দেশে সিবিআই তদন্ত, কেন তদন্তে পুলিশ? আরজিকর কাণ্ডে ক্ষুব্ধ হাইকোর্ট!

আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় শেষকৃত্য নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশ। বৃহস্পতিবার এ বিষয়ে রাজ্যের এক্তিয়ার নিয়েই প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট। পুলিশের হাত থেকে কেড়ে নেওয়া হল তদন্তভার। ওই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে পুলিশকে ভর্ৎসনাও করা হয়েছে। আদালতের সঙ্গে চালাকি করার জন্য পুলিশ নতুন করে আরজি কর মামলায় এফআইআর করেছে কি না, জানতে চেয়েছেন বিচারপতি। রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরজি করের ঘটনায় নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। তাঁর নির্দেশে খড়দহ থানার পুলিশ নতুন…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতায় CLC Tanners Association-এর ২২তম বার্ষিক সাধারণ সভা

স্মৃতি সামন্ত, কলকাতা : শিল্পের ভবিষ্যৎ ও পরিবেশবান্ধব উদ্যোগ নিয়ে কলকাতায় অনুষ্ঠিত হল CLC Tanners Association-এর ২২তম Annual General Meeting (AGM। শহরের একটি বিশিষ্ট হোটেলের সভাকক্ষে আয়োজিত এই বার্ষিক সাধারণ সভায় চর্মশিল্পের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিত্ব, উদ্যোক্তা, শিল্পকর্তা ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। শিল্পক্ষেত্রের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ সম্ভাবনা এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত অতিথি ও সংগঠনের সদস্যদের নিয়ে ছিল বিশেষ আলোচনা পর্ব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মন্ত্রী দিলীপ ঘোষ, বিজেপি মহিলা মোর্চার নেত্রী রিংকু মজুমদার,ও এগ্রিকালচার ডিপার্টমেন্টের মন্ত্রী…

আরও পড়ুন
কলকাতা 

সাউথ পয়েন্ট স্কুলে সহপার্টিকে ছুরি দিয়ে আক্রমণ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি নবম শ্রেণীর ছাত্র!

কলকাতার নাম করা ইংরেজি মিডিয়াম এক স্কুলে দুই সহপাঠীর মধ্যে বচসা কে কেন্দ্র করে রক্তারক্তি কান্ড ঘটে গেছে। জানা গিয়েছে, সাউথ পয়েন্ট হাই স্কুলে এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে বুধবার। অভিযুক্ত নবম শ্রেণির এক শিক্ষার্থী। স্কুল সূত্রে খবর, বুধবার দুপুর ১২টা ২৯ মিনিট নাগাদ ক্লাসরুমে ক্লাসশিক্ষকের উপস্থিতিতেই এক ছাত্র তার এক সহপাঠীকে আচমকা ধারালো বস্তু দিয়ে আঘাত করে। এই ঘটনায় গুরুতর আহত হয়ে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আক্রান্ত ছাত্রটি। স্কুল থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, আচমকা এই হামলার ফলে আহত ছাত্রটির শরীর থেকে রক্তক্ষরণ শুরু হয়। উপস্থিত শিক্ষকেরা তাকে সঙ্গে সঙ্গে…

আরও পড়ুন
কলকাতা 

SRFTI কাণ্ডে আইপিএস কুনাল আগরওয়ালের নেতৃত্বে সিট গঠন রাজ্যের

সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (SRFTI) ক্যাম্পাসে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত (ABGP)-এর অনুষ্ঠান ঘিরে সংঘর্ষের ঘটনায় তদন্তে নামল রাজ্য। ২৭ সেপ্টেম্বরের গোলমালের কারণ এবং ঘটনার গতিপ্রকৃতি খতিয়ে দেখতে ছ’সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হল। কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কুণাল আগরওয়ালের নেতৃত্বে এই দল ১ অক্টোবর প্রাথমিক রিপোর্ট জমা দেবে। SIT-এ কুণাল আগরওয়াল ছাড়াও রয়েছেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (ডিটেকটিভ ডিপার্টমেন্ট) স্পর্শা নিলাঙ্গি, রাজ্য পুলিশের সিআইডির এক ডেপুটি সুপারিনটেনডেন্ট এবং কলকাতা পুলিশের তিন ইনস্পেক্টর কৌশিক ঘোষ, শৈল রায়, তুষারকান্তি ঘোষ ও হীরক দলপতি। তদন্তের প্রয়োজনে কলকাতা বা…

আরও পড়ুন
জেলা 

বিদ্যাসাগরের বই কিনুন, ঈশ্বরচন্দ্রের জন্মভিটেতে পরামর্শ শুভেন্দুর, বীরসিংহের উন্নয়নে একাধিক প্রকল্প ঘোষণা সরকারের

শিক্ষা থেকে সাংস্কৃতিক ক্ষেত্র, সর্বত্র সংস্কারের প্রয়োজন। সেই লক্ষ্যেই কাজ করছে রাজ্য সরকার। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বীরসিংহে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটেতে গিয়ে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি পাঠাগারগুলিকে সাজানোর কথা বলেছেন। বুধবার ঘাটালের বীরসিংহে গিয়ে নানা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘বিদ্যাসাগর মহোদয়ের এই পুণ্যভূমিতে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম বার এসেছি। এ আমার কাছে পরম আনন্দ এবং গর্বের। সরকারের পক্ষ থেকে ২৬ সেপ্টেম্বর ওঁর জন্মদিন পালিত হয়। কিন্তু গ্রামবাসীরা বাংলা সন-তারিখ ধরে পালন করেন।’’ বাল্যবিবাহ রুখে দেওয়ার জন্য নূপুর চঙরে, শ্রেয়া অধিকারী এবং তনুশ্রী সামন্ত নামে তিন ছাত্রীকে সংবর্ধনা দেন…

আরও পড়ুন
কলকাতা 

দলের নেতা কর্মীদের বেআইনিভাবে গ্রেফতার করছে পুলিশ, মানবাধিকার কমিশনের দারস্থ হুমায়ুন কবীর

বেআইনি ভাবে তাঁর দলের নেতা-কর্মীদের গ্রেফতার করছে পুলিশ। এমনই অভিযোগ নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর। এ নিয়ে পুলিশের কোনও প্রতিক্রিয়া মেলেনি। বুধবার সকালে দলের বেশ কয়েক জন কর্মী এবং তাঁদের পরিবারকে নিয়ে মানবাধিকার কমিশনের দফতরে উপস্থিত হয়েছিলেন হুমায়ুন। তাঁর অভিযোগ, রেজিনগরে উপনির্বাচনের আগে তাঁর দলের নেতা-কর্মীদের হেনস্থা করছে পুলিশ। মূলত বেলডাঙা, নওদা এবং শক্তিনগর থানার পুলিশের বিরুদ্ধে মানবাধিকার কমিশনে অভিযোগ করেছেন তিনি। আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের কথায়, ‘‘একতরফা ভাবে আমার দলের কর্মী-সমর্থকদের উপর অত্যাচার চালাচ্ছে। তাঁদের বাড়িঘরে হানা…

আরও পড়ুন
জেলা 

প্রার্থিপদ প্রত্যাহার করার জন্য চাপ দেওয়া হয়েছিল, লোভনীয় প্রস্তাব দিয়েছিল পুলিশ দাবি নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের

নির্বাচনে লড়াই করার জন্য নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন দিয়েছে কলকাতা হাই কোর্ট। আর মুক্তি পেয়েই তিনি দাবি করলেন, প্রার্থিপদ প্রত্যাহার করার জন্য চাপ দেওয়া হয়েছিল তাঁকে। এমনকি, লোভনীয় প্রস্তাবও দেওয়া হয়েছিল। প্রস্তাব দিয়েছিল খোদ পুলিশ! নন্দীগ্রামে কালীঘাট তৃণমূলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁরা ওই কেন্দ্রে কংগ্রেসকে সমর্থন করবেন। তার কয়েক ঘণ্টার মধ্যে মিলনকে গ্রেফতার করা হয়। ২০০৭ সালের পুরনো খুনের মামলায় পুলিশ তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করে। হাই কোর্টের নির্দেশে অন্তর্বর্তী জামিনে মুক্তি পাওয়ার পর বুধবার জেল থেকে বেরিয়েছেন মিলন।…

আরও পড়ুন
দেশ 

নতুন ভোটার তালিকায় নাম তোলার জন্য পুরনো ফরম ৬ প্রকাশ করল কমিশন!

ঘোষণা হয়েছিল আগেই। সেই মতো নতুন ভোটারদের নাম তোলার ফর্মে (ফর্ম ৬) বদল আনল নির্বাচন কমিশন। বুধবার রাত থেকে কমিশনের ‘ইসিআইনেট’ পোর্টালে যে ফর্ম ৬ পাওয়া যাচ্ছে, তাতে আবেদনকারীকে এসআইআর সংক্রান্ত তথ্য দিতে হচ্ছে না। তবে যে ১০টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে, কেবল সেগুলির জন্য এই নতুন ফর্ম প্রযোজ্য হবে। শনিবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল যে, যে সমস্ত রাজ্যে এসআইআর হচ্ছে না বা হয়ে গিয়েছে, সেগুলিতে ১৯৬০ সালের ভোটার আইন অনুযায়ী ফর্ম ৬ পাওয়া যাবে। অর্থাৎ, এসআইআর-পর্বের আগে যে চেহারায় ফর্ম ৬ মিলত, সেই…

আরও পড়ুন