সন্ত্রাসবাদ মোকাবিলার প্রশ্নে দ্বিচারিতা নয়! পাক বিদেশ মন্ত্রীর সামনেই এসসিও সম্মেলনে বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
সন্ত্রাসবাদ মোকাবিলার প্রশ্নে দ্বিচারিতা নয়! তাজিকিস্তানের দুশানবে-তে এসসিও সম্মেলনের রাষ্ট্রপ্রধান পর্যায়ের বৈঠকে যোগ দিয়ে এমনটাই বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তিনি যখন এই মন্তব্য করেন, তখন তাঁর সঙ্গে একই টেবিলে বসে ছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দার। সন্ত্রাসবাদের বিপদ সম্পর্কে বলতে গিয়ে রাজনাথ বলেন, “সন্ত্রাসবাদ সমাজকে বিপথে চালিত করে। আমাদের যুব সম্প্রদায়কে তাদের প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত করে।” এই প্রসঙ্গে রাজনাথের সংযোজন, “সন্ত্রাসবাদের সমর্থনে কোনও যুক্তি দেওয়া যায় না। এটিকে মোকাবিলার প্রশ্নে কোনও দ্বিচারিতা নয়। যারা সন্ত্রাসবাদীদের আর্থিক কিংবা অন্য ভাবে সাহায্য করে, আশ্রয় দেয়, তাদের কোনও ঠাঁই নেই। সন্ত্রাসবাদের…
আরও পড়ুন