কলকাতা 

SRFTI কাণ্ডে আইপিএস কুনাল আগরওয়ালের নেতৃত্বে সিট গঠন রাজ্যের

সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (SRFTI) ক্যাম্পাসে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত (ABGP)-এর অনুষ্ঠান ঘিরে সংঘর্ষের ঘটনায় তদন্তে নামল রাজ্য। ২৭ সেপ্টেম্বরের গোলমালের কারণ এবং ঘটনার গতিপ্রকৃতি খতিয়ে দেখতে ছ’সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হল। কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কুণাল আগরওয়ালের নেতৃত্বে এই দল ১ অক্টোবর প্রাথমিক রিপোর্ট জমা দেবে। SIT-এ কুণাল আগরওয়াল ছাড়াও রয়েছেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (ডিটেকটিভ ডিপার্টমেন্ট) স্পর্শা নিলাঙ্গি, রাজ্য পুলিশের সিআইডির এক ডেপুটি সুপারিনটেনডেন্ট এবং কলকাতা পুলিশের তিন ইনস্পেক্টর কৌশিক ঘোষ, শৈল রায়, তুষারকান্তি ঘোষ ও হীরক দলপতি। তদন্তের প্রয়োজনে কলকাতা বা…

আরও পড়ুন
জেলা 

বিদ্যাসাগরের বই কিনুন, ঈশ্বরচন্দ্রের জন্মভিটেতে পরামর্শ শুভেন্দুর, বীরসিংহের উন্নয়নে একাধিক প্রকল্প ঘোষণা সরকারের

শিক্ষা থেকে সাংস্কৃতিক ক্ষেত্র, সর্বত্র সংস্কারের প্রয়োজন। সেই লক্ষ্যেই কাজ করছে রাজ্য সরকার। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বীরসিংহে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটেতে গিয়ে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি পাঠাগারগুলিকে সাজানোর কথা বলেছেন। বুধবার ঘাটালের বীরসিংহে গিয়ে নানা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘বিদ্যাসাগর মহোদয়ের এই পুণ্যভূমিতে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম বার এসেছি। এ আমার কাছে পরম আনন্দ এবং গর্বের। সরকারের পক্ষ থেকে ২৬ সেপ্টেম্বর ওঁর জন্মদিন পালিত হয়। কিন্তু গ্রামবাসীরা বাংলা সন-তারিখ ধরে পালন করেন।’’ বাল্যবিবাহ রুখে দেওয়ার জন্য নূপুর চঙরে, শ্রেয়া অধিকারী এবং তনুশ্রী সামন্ত নামে তিন ছাত্রীকে সংবর্ধনা দেন…

আরও পড়ুন
কলকাতা 

দলের নেতা কর্মীদের বেআইনিভাবে গ্রেফতার করছে পুলিশ, মানবাধিকার কমিশনের দারস্থ হুমায়ুন কবীর

বেআইনি ভাবে তাঁর দলের নেতা-কর্মীদের গ্রেফতার করছে পুলিশ। এমনই অভিযোগ নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর। এ নিয়ে পুলিশের কোনও প্রতিক্রিয়া মেলেনি। বুধবার সকালে দলের বেশ কয়েক জন কর্মী এবং তাঁদের পরিবারকে নিয়ে মানবাধিকার কমিশনের দফতরে উপস্থিত হয়েছিলেন হুমায়ুন। তাঁর অভিযোগ, রেজিনগরে উপনির্বাচনের আগে তাঁর দলের নেতা-কর্মীদের হেনস্থা করছে পুলিশ। মূলত বেলডাঙা, নওদা এবং শক্তিনগর থানার পুলিশের বিরুদ্ধে মানবাধিকার কমিশনে অভিযোগ করেছেন তিনি। আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের কথায়, ‘‘একতরফা ভাবে আমার দলের কর্মী-সমর্থকদের উপর অত্যাচার চালাচ্ছে। তাঁদের বাড়িঘরে হানা…

আরও পড়ুন
জেলা 

প্রার্থিপদ প্রত্যাহার করার জন্য চাপ দেওয়া হয়েছিল, লোভনীয় প্রস্তাব দিয়েছিল পুলিশ দাবি নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের

নির্বাচনে লড়াই করার জন্য নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন দিয়েছে কলকাতা হাই কোর্ট। আর মুক্তি পেয়েই তিনি দাবি করলেন, প্রার্থিপদ প্রত্যাহার করার জন্য চাপ দেওয়া হয়েছিল তাঁকে। এমনকি, লোভনীয় প্রস্তাবও দেওয়া হয়েছিল। প্রস্তাব দিয়েছিল খোদ পুলিশ! নন্দীগ্রামে কালীঘাট তৃণমূলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁরা ওই কেন্দ্রে কংগ্রেসকে সমর্থন করবেন। তার কয়েক ঘণ্টার মধ্যে মিলনকে গ্রেফতার করা হয়। ২০০৭ সালের পুরনো খুনের মামলায় পুলিশ তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করে। হাই কোর্টের নির্দেশে অন্তর্বর্তী জামিনে মুক্তি পাওয়ার পর বুধবার জেল থেকে বেরিয়েছেন মিলন।…

আরও পড়ুন
দেশ 

নতুন ভোটার তালিকায় নাম তোলার জন্য পুরনো ফরম ৬ প্রকাশ করল কমিশন!

ঘোষণা হয়েছিল আগেই। সেই মতো নতুন ভোটারদের নাম তোলার ফর্মে (ফর্ম ৬) বদল আনল নির্বাচন কমিশন। বুধবার রাত থেকে কমিশনের ‘ইসিআইনেট’ পোর্টালে যে ফর্ম ৬ পাওয়া যাচ্ছে, তাতে আবেদনকারীকে এসআইআর সংক্রান্ত তথ্য দিতে হচ্ছে না। তবে যে ১০টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে, কেবল সেগুলির জন্য এই নতুন ফর্ম প্রযোজ্য হবে। শনিবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল যে, যে সমস্ত রাজ্যে এসআইআর হচ্ছে না বা হয়ে গিয়েছে, সেগুলিতে ১৯৬০ সালের ভোটার আইন অনুযায়ী ফর্ম ৬ পাওয়া যাবে। অর্থাৎ, এসআইআর-পর্বের আগে যে চেহারায় ফর্ম ৬ মিলত, সেই…

আরও পড়ুন
দেশ 

নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমার ইস্তফা না দিলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে ইন্ডিয়া জোটের সিদ্ধান্ত!

বাংলার জনরব ডেস্ক : ‘ভোটচুরির’ প্রতিবাদে এবং জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুর চড়াল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। অক্টোবর এবং নভেম্বরে গোটা দেশে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে তারা। ২ অক্টোবর, গাঁধীজয়ন্তীর দিন থেকে ‘গণতন্ত্র বাঁচাও যাত্রার’ ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচি চলবে ৮ অক্টোবর পর্যন্ত। ৬ অক্টোবর নির্বাচন কমিশনের সদর দফতর নির্বাচন সদনে মিছিল করে যাবেন বিরোধী সাংসদেরা। বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসেছিল কংগ্রেস, তৃণমূল (মমতা তৃণমূল), সিপিএম-সহ ১৯টি দল। বৈঠকে গরহাজির ছিল এমকে স্ট্যালিনের দল ডিএমকে এবং অরবিন্দ কেজরীবালের আপ। বেলা ১১টা থেকে বৈঠক শুরু হয়। প্রায় তিন ঘণ্টা ধরে বৈঠক…

আরও পড়ুন
দেশ 

ইন্ডিয়া জোটে রক্ষা নেই বিজেপির একাংশ এবার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব, এসআইআর বেআইনি বললেন মোদি মন্ত্রিসভার প্রাক্তন সদস্য ও বিজেপি নেতা!

বাংলার জনরব ডেস্ক : জ্ঞানেশ কুমার কে নিয়ে ভারতের রাজনীতি যখন উত্তাল হয়ে উঠেছে ঠিক তখনই বিজেপি নেতা তথা দেশের প্রাক্তন স্বরাষ্ট্র সচিব ও মোদি মন্ত্রিসভার প্রাক্তন সদস্য আর কে সিংহ বোমা ফাটালেন।তাঁর দাবি, ২০০৩ সালের পর ERO-রা ভোটার তালিকায় যত নাম তুলেছিলেন, বেআইনি ভাবে সেই সব নাম বাদ দিতে তৎপর জ্ঞানেশ। জ্ঞানেশের কাজকর্মকে ‘বেআইনি’ আখ্যা দিয়েছেন তিনি। নিরপেক্ষ তদন্তের দাবি তোলার পাশাপাশি, বিরোধীদের উদ্দেশে ভোট বয়কটের বার্তা দিয়েছেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল, সমাজবাদী…

আরও পড়ুন
জেলা 

গোপন অভিযানে ৩ লক্ষ টাকার ১৮টি ট্যাব উদ্ধার, চাকদহে গ্রেফতার ২

এস রোজলিন:কলকাতা: গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ১৮টি নামী ব্র্যান্ডের ট্যাব উদ্ধার করল চাকদহ থানার পুলিশ। ঘটনায় সুব্রত রায় ও কুমারেশ হাওলাদার নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর গোপন সূত্রে খবর পেয়ে চাকদহের কেবিএম এলাকায় সুব্রত রায়ের শ্বশুরবাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ১০টি নতুন ট্যাব উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া ট্যাবগুলির বেশিরভাগই নতুন ও সিল প্যাক অবস্থায় ছিল।এরপর দুই অভিযুক্তকে আদালতে পেশ করে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়। জেরায় পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা আরও…

আরও পড়ুন
কলকাতা 

নাবালিকার সন্তান প্রসব, বাগদায় স্বামী গ্রেফতার – বাল্যবিবাহ রুখতে রাজ্যজুড়ে অভিযান

এস রোজলিন:কলকাতা : বাল্যবিবাহ ও নাবালিকাদের মাতৃত্ব রুখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারির পরেই রাজ্যজুড়ে শুরু হয়েছে অভিযান। মেদিনীপুর, কলকাতার পর এবার সেই তালিকায় যুক্ত হল উত্তর ২৪ পরগনার বাগদা। নাবালিকার সন্তান প্রসবের ঘটনায় স্বামীকে গ্রেফতার করল পুলিশ। সোমবার ঘটনাটি ঘটেছে বাগদা গ্রামীণ হাসপাতালে।সূত্রের খবর, দিন কয়েক আগে প্রসব যন্ত্রণা নিয়ে ওই নাবালিকাকে বাগদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। তখনই হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারে প্রসূতির বয়স মাত্র ১৭ বছর। সোমবার ওই নাবালিকা হাসপাতালে এক পুত্র সন্তানের জন্ম দেয়। সন্তান জন্মানোর পরেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বাগদা থানায় অভিযোগ জানানো হয়। খবর…

আরও পড়ুন
কলকাতা 

এক তরফা সিদ্ধান্ত নিয়েছেন! জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মামলা গ্রহণ সুপ্রিম কোর্টের!

জাতীয় নির্বাচন কমিশনের (ECI) অন্দরে একতরফা সিদ্ধান্ত গ্রহণ এবং দুই নির্বাচন কমিশনারের মতামতকে তোয়াক্কা না করার গুরুতর অভিযোগে এবার আরও অস্বস্তিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC Gyanesh Kumar)। অন্য দুই নির্বাচন কমিশনারকে পাশ কাটিয়ে তাঁর একচ্ছত্র সিদ্ধান্ত নেওয়ার ইস্যুতে দায়ের করা মামলায় সম্মতি দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার ভারতের প্রধান বিচারপতি (CJI) সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ আগামী সপ্তাহে এই জনস্বার্থ মামলার শুনানি করতে চলেছে বলে জানা গেছে। মামলায় আর্জি জানানো হয়েছে, অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তাঁর সমস্ত প্রশাসনিক ও সাংবিধানিক দায়িত্ব পালন থেকে বিরত…

আরও পড়ুন