আন্তর্জাতিক 

দুর্নীতির অভিযোগে কাতার থেকে গ্রেফতার করা হলো বাংলাদেশের প্রাক্তন বায়ু সেনাপ্রধানকে

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বাংলাদেশের প্রাক্তন বায়ু সেনা প্রধান শেখ আব্দুল হান্নানকে গত ১৫ ই অক্টোবর কাতারে গ্রেফতার করেছে ইন্টারপোল। তিনি শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের বায়ু সেনা প্রধান ছিলেন। শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি নানা দুর্নীতি সঙ্গে যুক্ত ছিলেন এবং ক্ষমতার অপব্যবহার করেছিলেন।

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের অভিযোগ, অবসরপ্রাপ্ত ওই বায়ুসেনা প্রধানের হিসাব বহির্ভূত আয়ের সন্ধান পাওয়া গিয়েছে। আয়ের উৎসের বাইরে ৩.২৮ কোটি টাকার বেশি সম্পদ অর্জন করেছেন তিনি। ছয়টি ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ২৭.৬৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। শুধু তাই নয়, তাঁর স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধেও ১ কোটি ৯১ লক্ষ টাকার অবৈধ সম্পদ এবং ৩২টি অ্যাকাউন্টে ১ কোটি ১৮ লক্ষ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ। তদন্তকারীদের দাবি, বিদেশে সম্পত্তির পাশাপাশি কানাডা ও দুবাইতে টাকা পাচারের প্রমাণ মিলেছে হান্নানের বিরুদ্ধে। তিনটি দেশে তাঁর ছেলে-মেয়েদের নামে সম্পত্তি রয়েছে। এই ঘটনায় গত বছরের ১১ নভেম্বর শেখ আবদুল হান্নানের ২টি ফ্ল্যাট বাজেয়াপ্ত ও ১০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার আদেশ দেয় আদালত। এবার ইন্টারপোলের মাধ্যমে কাতার থেকে গ্রেফতার করা হল তাঁকে।

উল্লেখ্য, ১৯৮৪ সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন হান্নান। ২০২১ থেকে ১১ জুন ২০২৪ পর্যন্ত বিমান বাহিনী প্রধান ছিলেন তিনি। তাঁর নিয়োগ হয়েছিল শেখ হাসিনা সরকারের আমলে। ২০২৫ সালের জুলাইয়ে বাংলাদেশ দুর্নীতি দমন শাখা তাঁর বিরুদ্ধে দুটি মামলা করে, ২০২৫ সালের মে মাসে আদালত তাঁর ও পরিবারের ৩৮টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, জমি-ফ্ল্যাট-বাড়ি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়। ভ্রমণ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি কীভাবে দেশ ছাড়লেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। কাতারে গ্রেফতারির পর এবার তাঁকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে তারেক সরকার।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ