কলকাতা 

দুর্গাপুজোর পাস বিক্রির নামে দুর্নীতির অভিযোগ : প্রাক্তন তৃণমূল মন্ত্রীর বাড়িতে ইডি হানা

 দুর্গাপুজোর পাস বিক্রির নামে দুর্নীতির অভিযোগ। সেই সূত্র ধরে মঙ্গলবার সাতসকালে ইন্দ্রনীল সেনের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রাক্তন মন্ত্রীর কসবার বাড়িতে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, কসবার পাশাপাশি হিন্দুস্তান পার্ক, হাইল্যান্ড পার্ক-সহ কলকাতার মোট ১০ জায়গায় একসঙ্গে তল্লাশি শুরু করেছেন ইডির আধিকারিকেরা। এর মধ্যে প্রাক্তন মন্ত্রীর আত্মীয়দের বাড়িও রয়েছে। হাইল্যান্ড পার্কে যে ঠিকানায় ইডি তল্লাশি শুরু করেছে, সেটি ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত এক ব্যবসায়ীর বাড়ি। হুগলির সিঙ্গুরে ইন্দ্রনীলের বাগানবাড়ি ‘মোহর’-এও পৌঁছে গিয়েছেন তদন্তকারীরা। সূত্রের খবর, দুর্গাপুজোর আগে পুজো পরিক্রমার নামে ‘ভুয়ো পাস’ বিক্রি…

আরও পড়ুন
কলকাতা 

নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির হলফনামা নিয়ে কংগ্রেসের মামলা খারিজ করল হাই কোর্ট

নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের হলফনামা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে মামলা করেছিল কংগ্রেস। মঙ্গলবার সেই মামলা খারিজ করে দিল বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ। শুক্রবার এই মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছিল আদালত। হাসিরানির নির্বাচনী হলফনামা নিয়ে প্রশ্ন তুলেছিল কংগ্রেস। তাদের অভিযোগ ছিল যে, নির্বাচন কমিশনের কাছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে হাসিরানি যে মাধ্যমিকের শংসাপত্র জমা দিয়েছেন, তাতে ১৯৬৫ সালে মাধ্যমিক পাশের কথা বলা আছে। অথচ, প্রার্থী জানিয়েছেন, তাঁর বয়স ৬০ বছরের বেশি। সেই হিসেবে ১৯৬৬ সাল নাগাদ তাঁর জন্ম। কী ভাবে জন্মের আগেই মাধ্যমিক পাশ করে ফেললেন তিনি,…

আরও পড়ুন
কলকাতা 

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন দিল হাইকোর্ট

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাই কোর্ট। শুধুমাত্র নির্বাচনে লড়াই করার জন্য এই অন্তর্বর্তী জামিন দিচ্ছে আদালত। মিলনের বিরুদ্ধে দায়ের হওয়া ছ’টি মামলাতেই আপাতত জামিন দিয়েছে হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, তিন সপ্তাহের জন্য মিলন জামিন পাবেন। আগামী ২০ অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তী জামিনের মেয়াদ থাকবে। অর্থাৎ, জেলের বাইরে থেকেই ভোটে লড়তে পারবেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী।

আরও পড়ুন
দেশ 

শেয়ার বাজারে বিশাল ধস! সাত সপ্তাহে ৫ লক্ষ কোটি টাকার লোকসান! দেশের অর্থ ব্যবস্থায় বড় আঘাত!

বাংলার জনরব ডেস্ক: দেশের শেয়ারবাজারে বিরাট ধস। গত ছয় মাসের মধ্যে এটা হচ্ছে সব সর্বনিম্ন ধস।শুধু তা-ই নয়, এই নিয়ে টানা সাত সপ্তাহের লেনদেনে স্টকের রক্তক্ষরণ অব্যাহত থাকায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে লোকসানের অঙ্ক। সোমবার, ২৮ সেপ্টেম্বর, সব মিলিয়ে পাঁচ লক্ষ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের। এদিন সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গেই লাফিয়ে লাফিয়ে নামতে থাকে শেয়ার সূচক। দিন শেষে দেখা যায় ১,১২৪.০২ পয়েন্ট পড়েছে সেনসেক্স। ফলে, ৭২,৭৭১.৭২ পয়েন্ট পৌঁছে দৌড় থামায় বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)। শতাংশের নিরিখে এর পতনের পরিমাণ ১.৫২। একই ছবি দেখা গিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও (এনএসই)।…

আরও পড়ুন
কলকাতা 

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ দশ বিধায়কের সদস্যপদ খারিজ হতে চলেছে! দশম তফসিল মেনে স্পিকারকে সিদ্ধান্ত নিতে বলল সুপ্রিম কোর্ট

বাংলার জনরব ডেস্ক : ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অরূপ রায় ফিরহাদ হাকিম সন্দীপন সাহা সহ ১০ বিধায়কের সদস্যপদ খারিজ করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। সোমবার সেই মামলার নিষ্পত্তি করে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছেন আগামী ৮ই অক্টোবর এর মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সংবিধানের দশম তাফসিলকে মর্যাদা দিয়ে এই সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। ছাব্বিশের বিধানসভা নির্বাচন (West Bengal Assebly Election) মিটে যাওয়ার মাসখানেকের মধ্যেই উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একঝাঁক বিধায়ক দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতা পুলিশের জালে আন্তঃরাজ্য সাইবার প্রতারণা চক্র, হাতিয়াড়ার ফ্ল্যাটে ভুয়ো কল সেন্টারের হদিস

এস রোজলিন: কলকাতা:নেমেছিল কলকাতা পুলিশ, আর তদন্তে নেমেই কেঁচো খুঁড়তে বেরিয়ে এল কেউটে। একাধিক রাজ্যে সক্রিয় একটি বড় সাইবার প্রতারণা চক্রের পর্দাফাঁস করলেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। পুলিশ সূত্রে জানা গেছে, নারকেলডাঙা থানার এসআই মহম্মদ আব্বাসউদ্দিন বিশ্বাসের দেওয়া একটি তথ্যের ভিত্তিতেই এই তদন্তের সূত্রপাত। ইস্টার্ন সাব-আর্বান ডিভিশনের সাইবার সেল তদন্তে নেমে জানতে পারে, ভুয়ো নথি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির নামে সিম কার্ড তোলা হতো। পরে সেই সিমগুলি প্রতারকদের হাতে তুলে দেওয়া হতো এবং সেই সিম ব্যবহার করেই সাইবার প্রতারণার জাল বিছানো হতো।এই মামলাতেই গত ১৭ সেপ্টেম্বর তৌসিফ আলম নামে এক অভিযুক্তকে…

আরও পড়ুন
কলকাতা 

নিরাপত্তা ও পুলিশি পদক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কুনাল ঘোষ! কী বলল হাই কোর্ট?

কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। পর পর দু’দিন তাঁর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তার পরেই সোমবার হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের বিধায়ক। অভিযোগ, তাঁকে মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে। আদালতের কাছে নিরাপত্তা চেয়েছেন কুণাল। তাঁর আবেদন, এই ধরনের আক্রমণ যাতে আর না-হয়, তা নিশ্চিত করুক পুলিশ। হয় তাঁকে নিরাপত্তা দেওয়া হোক, না হলে আক্রমণের ঘটনায় পুলিশ পদক্ষেপ করুক। কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন কুণালের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। তাঁর বক্তব্য, তাঁর মক্কেল একজন নির্বাচিত বিধায়ক। পর পর…

আরও পড়ুন
কলকাতা 

শুনানি পিছিয়ে গেল সোমবারও জামিন পেলেন না নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী!

বাংলার জনরব ডেস্ক : সোমবারও জামিন পেলেন না নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। আজ সোমবার কলকাতা হাইকোর্টে তার জামিনের মামলা পিছিয়ে গেল। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, মঙ্গলবার সকালে মামলার শুনানি হবে। তার পরে নির্দেশ জারি করা হবে। জামিন চেয়ে বুধবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন মিলন। তাঁর আইনজীবীরা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে তাঁদের মক্কেলের জামিনের আবেদন করতে চান বলে জানিয়েছিলেন। তাঁদের বক্তব্য ছিল, মিলন উপনির্বাচনের প্রার্থী। জামিনের আবেদনের শুনানি করতে সময় লাগবে। আদালত মামলা দায়েরের অনুমতি দিক। এই মামলার দ্রুত শুনানি করা হোক। আইনজীবীদের বক্তব্য শোনার পর জামিনের মামলা দায়েরের…

আরও পড়ুন
কলকাতা 

স্বামীজি ও ভারত মাতার অপমান সহ্য করা হবে না এসআরএফটিআইতে অশান্তি নিয়ে কড়া পদক্ষেপের ইঙ্গিত উচ্চ শিক্ষামন্ত্রীর!

গত রবিবারে সকালে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)-এর গোলমাল নিয়ে কড়া বার্তা দিলেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। এ দিন তিনি এক অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, স্বামীজির অপমান মানা যাবে না। পুলিশ তদন্ত করে দেখছে। কাউকে ছাড়া হবে না। রবিবার সকালে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)-এর প্রেক্ষাগৃহে সভা করছিল সংঘের সংগঠন ‘অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত’ বা এবিজিপি (পশ্চিমবঙ্গ প্রান্ত)। কর্তৃপক্ষের অনুমতি নিয়েই সকাল ১০টা থেকে এই সভা চলছিল। তার কিছু পরেই ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ে আপত্তি তোলেন পড়ুয়াদের একাংশ। প্রেক্ষাগৃহের সামনে বিক্ষোভ দেখান কয়েকজন পড়ুয়া। কেন…

আরও পড়ুন
কলকাতা 

শতবর্ষে প্রকাশিত হল ‘এখনও উত্তম’ 

বিশেষ প্রতিনিধি : ২২ ও ২৩ সেপ্টেম্বর নন্দন ৩ এ সিনে সেন্ট্রাল, কলকাতা আর কনস্যুলেট অফিস অফ মঙ্গোলিয়া( পশ্চিমবঙ্গ) যৌথ উদ্যোগে মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষ উপলক্ষে আলোচনা ও তাঁর অভিনীত ২ টি সিনেমা দেখানো হয়। প্রথম দিন আলোচনায় অংশ নেন চিত্রপরিচালক অতনু ঘোষ ও চলচ্চিত্র সাংবাদিক সম্রাট মুখোপাধ্যায়। দ্বিতীয় দিন মহানায়ক নিয়ে বলেন চিত্রপরিচালক সুদেষ্ণা রায়, অভিনেত্রী সুচন্দ্রা এক্স ভানিয়া, অভিনেতা ও শিক্ষাবিদ ড. শঙ্কর ঘোষ। এদিন বিশিষ্টদের হাত দিয়ে প্রকাশিত হয় বাংলার রকমারি পত্রিকার বিশেষ সংখ্যা ” শতবর্ষে এখনও উত্তম”। সাংবাদিক সৈকত হালদার সম্পাদিত এই বিশেষ সংখ্যায় মহানায়ক কে…

আরও পড়ুন