কলকাতা 

মত্ত হয়ে বাইক চালানোর সময়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের

কলকাতার রাস্তায় মত্ত হয়ে বাইক চালানোর সময়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনাটি ঘটেছে আনন্দপুরের চৌবাগা রোড এবং আনন্দপুর রোডের সংযোগস্থলে (আরবানা ক্রসিংয়ে)। রাস্তায় মোড় ঘোরার সময়ে একটি চার চাকার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকটির। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রত্যুষ পানাইয়ের (৩০)। বাইকে তাঁর সঙ্গে ২৭ বছর বয়সি এক যুবকও ছিলেন। তাঁকেও আহত অবস্থায় ভর্তি করানো হয়েছে হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, বাইকচালক এবং আরোহী উভয়েই মত্ত অবস্থায় ছিলেন। তাঁদের কারও মাথাতেই হেলমেট ছিল না। পুলিশ সূত্রে খবর, শনিবার ভোর ৪টের কিছু পরে দুর্ঘটনাটি ঘটেছে। ওই সময়ে প্রসূন কুমারকে সঙ্গে নিয়ে…

আরও পড়ুন