ইন্টারনেট ব্যবহার শিশুদের মৌলিক অধিকার, নাবালকদের জন্য ইন্টারনেট নিষেধাজ্ঞাতে আপত্তি সুপ্রিম কোর্টের
শিশুদের মৌলিক অধিকারের মধ্যে ইন্টারনেট ব্যবহারও পড়ে। নির্দিষ্ট বয়সের শিশুদের ইন্টারনেট ব্যবহার করতে দেওয়াই উচিত। ইন্টারনেট থেকে তাদের দূরে রাখা উচিত নয়। শিশুদের ইন্টারনেট ব্যবহার নিয়ে এক মামলায় জানাল সুপ্রিম কোর্ট। বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি কেভি চন্দ্রনের বেঞ্চ জানায়, সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ এবং ১৯(১)(ক) অনুচ্ছেদ প্রত্যেক ব্যক্তির মৌলিক অধিকারের কথা বলে। প্রত্যেকের ইন্টারনেট ব্যবহার ও তথ্য পাওয়ার অধিকার রয়েছে। বয়স নির্বিশেষে শিশুরাও সেই অধিকার ভোগ করে। তাই তাদের ইন্টারনেট থেকে সম্পূর্ণ ভাবে দূরে রাখা উচিত নয়। অন্য দিকে, ইন্টারনেটে ছড়িয়ে পড়া আপত্তিকর এবং হিংসাত্মক বিষয়বস্তু আটকাতেও কেন্দ্রকে নির্দেশ…
আরও পড়ুন