দেশ 

গোপন তথ্য ফাঁসের অভিযোগে বিতর্কে HDFC ব্যাঙ্ক, বড় ধাক্কা সুনামে

এস রোজলিন: কলকাতা: সম্প্রতি HDFC ব্যাঙ্ককে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যাঙ্কের অভ্যন্তরীণ এক তদন্তে উঠে এসেছে, ব্যাঙ্কের দুই শীর্ষ কর্তা বাইরের লোকজনকে ব্যাঙ্কের গোপন ব্যবসায়িক পরিকল্পনা এবং শেয়ার বাজারে প্রভাব ফেলতে পারে এমন অত্যন্ত জরুরি তথ্য পাচার করেছেন। ব্যাঙ্ক কর্তৃপক্ষ ঘটনার কথা স্বীকার করে জানিয়েছে, নীতি মেনে অভ্যন্তরীণ তদন্ত চালানো হচ্ছে। রিপোর্ট সামনে এলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযুক্ত ওই দুই কর্তার নাম এখনও প্রকাশ করা হয়নি। এই ঘটনা এমন এক সময় সামনে এল, যখন ব্যাঙ্কের নেতৃত্বে বড় পরিবর্তন আসতে চলেছে। আগামী ২৭ অক্টোবর ব্যাঙ্কের নতুন চিফ এক্সিকিউটিভ (CEO)…

আরও পড়ুন