দুর্ঘটনার কবলে কলকাতা-সাইরাং এক্সপ্রেস! সাতটি কামরা লাইনচ্যুত!
বুধবার সাতসকালে দুর্ঘটনার কবলে কলকাতা-সাইরাং এক্সপ্রেস। অসমের গুয়াহাটি থেকে ৩০ কিলোমিটার দূরে ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। সাতটি কামরা বেলাইন হয়েছে বলে খবর। বেশ কয়েক জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।
জানা গিয়েছে, বুধবার গুয়াহাটি স্টেশন থেকে ছাড়ার কিছুক্ষণ পরেই দুর্ঘটনাটি ঘটে। এই এক্সপ্রেসটি কলকাতা স্টেশন থেকে ছেড়েছিল মঙ্গলবার সকালে। মিজ়োরামের সাইরাঙে পৌঁছোনোর কথা ছিল বুধবার বিকেলে। তার আগেই দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। গুয়াহাটি থেকে ৩০ কিলোমিটার দূরে দিগারুর কাছে বুধবার সকাল ৬টা ৫৪ মিনিটে দুর্ঘটনাটি ঘটে।

