জেলা 

শিক্ষক দিবসে বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গার অভিযোগ, চাঞ্চল্য বারুইপুরে

শিক্ষক দিবসে বর্ণপরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ওই মূর্তিটি বারুইপুর মহকুমা শাসকের অফিস এবং পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর উদ্যানে ছিল। গত ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর বিদ্যাসাগরের ওই মূর্তিটি বসানো হয়েছিল। মূর্তি উন্মোচন করেন তৎকালীন কাউন্সিলর মুজাফ্ফর আহমেদ। এই পার্কে প্রতিদিন স্থানীয় বহু মানুষ যাতায়াত করেন। স্থানীয়দের দাবি, তা সত্ত্বেও হুঁশ ফেরেনি প্রশাসনের। পার্কটি জঙ্গলে ভরে গিয়েছে। বিদ্যাসাগরের মূর্তিটিরও প্রায় রুগ্ন দশা। কেন তা সত্ত্বেও বারুইপুর পুরসভার তরফে কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না, সে প্রশ্নও…

আরও পড়ুন
জেলা 

৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও মেরামত হল না ফরাক্কার ধসে যাওয়া রেললাইন, চরম ভোগান্তিতে যাত্রীরা, বাতিল বহু ট্রেন

৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও মেরামত হল না ফরাক্কার ধসে যাওয়া রেললাইন। চরম ভোগান্তিতে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের যাত্রীরা। পূর্ব রেলের তরফ থেকে দাবি করা হয়েছিল, শুক্রবার রাতের মধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় রেললাইন মেরামতের কাজ শেষ করে ফেলা হবে। শনিবার সকাল থেকেই ফরাক্কার আপ লাইনে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু শনিবার সকাল পর্যন্ত কাজ পুরোপুরি শেষ না হওয়ায় ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে। রেল সূত্রে খবর, মাটি নরম থাকায় মেরামতির কাজে দেরি হচ্ছে। এদিকে, ট্রেন চলাচল স্বাভাবিক না হওয়ায় শুক্রবার একের পর এক দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে। ইতিমধ্যেই…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

রাখে হরি তো মারে কে ? ৯ দিন পর বিপর্যস্ত নেপালের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার দুই শ্রমিক! অবাক বিশ্ব!

যতই অসম্ভব লাগুক! মনে হোক না কেন এটাই শেষ! আর কোনও আশা নেই! সেটা যে ঠিক নয়, তা আরও এক বার প্রমাণ করল ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়া দুই শ্রমিকের ঘটনা! ন’দিন সুড়ঙ্গের অন্ধকার গর্তে কোনও ভাবে দিন কাটিয়েছেন। প্রতি দিন ভেবেছেন, এটাই তাঁদের জীবনের শেষ দিন। আর আলো দেখা হবে না। দেখা হবে না আর পরিবারের সঙ্গে। তবে শুক্রবার তাঁদের যখন নেপালি সেনাবাহিনী এবং উদ্ধারকারী দল বার করে আনে, তখন যেন নতুন জীবন পেলেন সঞ্জয় শাহ এবং কবীর মহাজন। তাঁদের পরিবারের সদস্যের কথায়, ‘‘আশা ছাড়া উচিত নয়।’’ সঞ্জয়,…

আরও পড়ুন
দেশ 

৭২ ঘণ্টার মধ্যে স্বতন্ত্র ভরদ্বাজকে গ্রেফতার করা হবে, দিল্লী পুলিশের প্রতিশ্রুতির পর ধরনা তুলল কংগ্রেস এবং সিজেপি, হত্যার চেষ্টার ধারায় মামলা

স্বতন্ত্র ভরদ্বাজের গ্রেফতারির দাবিতে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানা ঘেরাও করে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও যুব কংগ্রেস। যুব কংগ্রেসের দিল্লির সভাপতি এবং সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস-সহ কয়েক হাজার সমর্থক পার্লামেন্ট স্ট্রিট থানায় হাজির হন শুক্রবার সকালে। দীর্ঘ আলোচনার পর অবশেষে অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপের আশ্বাস দিল পুলিশ। তারা জানিয়েছে, অভিযুক্ত সমাজমাধ্যম প্রভাবী স্বতন্ত্রের সম্প্রচারিত পডকাস্ট তদন্তের আওতায় আনা হবে। সিজেপি-র আইনজীবীর দাবি, অভিযুক্তকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ। উল্লেখ্য, গত জুলাইয়ে নিট বিক্ষোভের সময় যন্তর মন্তরে এক বিক্ষোভকারী নিশু আজ়াদের বাবার উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে…

আরও পড়ুন
কলকাতা 

ক্যামাক স্ট্রিট কাণ্ডে এবার সুপ্রিম কোর্টে অভিষেক!

ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে তৃণমূলের নামাঙ্কিত বিলবোর্ড খুলে দেওয়ার ঘটনায় এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কালীঘাট শিবির। এর আগে তারা কলকাতা হাই কোর্টে মামলা করেছিল। কিন্তু এ বিষয়ে কোনও অন্তর্বর্তী নির্দেশ দিতে আদালত রাজি হয়নি। তাই হাই কোর্টের ওই অবস্থানকে চ্যালেঞ্জ করে কালীঘাট তৃণমূল সুপ্রিম কোর্টে মামলা করেছে। আগামী সোমবার শীর্ষ আদালতে তৃণমূলের মামলার শুনানি হতে পারে। ৯, ক্যামাক স্ট্রিটের সপ্তম এবং অষ্টম তলায় অভিষেকের দফতর রয়েছে। কিছু দিন আগে সেখান থেকে বিলবোর্ড খুলে আনতে গিয়ে কলকাতা পুরসভার আধিকারিকেরা অভিষেক অনুগামীদের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন। এমনকি, পুলিশের সঙ্গে…

আরও পড়ুন
কলকাতা 

ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর খালি করার নির্দেশ দমকলের

ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর খালি করার নির্দেশ দিল পশ্চিমবঙ্গের দমকল বিভাগ। অভিযোগ, সেখানে পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই। অগ্নি নিরাপত্তার সব নিয়ম সেখানে মানা হয়নি। তাই ওই দফতর জনগণের নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। মূল ভবনের সপ্তম এবং অষ্টম তলা খালি করার নির্দেশ দিয়েছে দমকল। সেই মর্মে চিঠি গিয়েছে মালিকের কাছে। ৯, অবনীন্দ্রনাথ ঠাকুর সরণির (ক্যামাক স্ট্রিট) মূল ভবনটির সপ্তম এবং অষ্টম তলায় অভিষেকের দফতর রয়েছে। দু’টি তলার জন্য নিয়মিত ভাড়া দেওয়া হয়, জানিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। কিছু দিন আগে সেখান থেকে একটি হোর্ডিং খুলতে গিয়েছিলেন কলকাতা পুরসভার আধিকারিকেরা। অভিষেক এবং…

আরও পড়ুন
জেলা 

আর জি কর কাণ্ডে ধৃত খড়দহ পুরসভার প্রাক্তন প্রধানকে লক্ষ্য করে শুধু ডিম নয় ছোড়া হলো ইট পাটকেল

বাংলার জনরব ডেস্ক : আর জি কর কাণ্ডে ধৃত খড়দহ পৌরসভার প্রাক্তন প্রধান সোমনাথ দে কে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার ছুটির দিনে খড়দহ থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় সোমনাথকে লক্ষ্য করে শুধু ডিম ডিম নয় ছোড়া হল ইট পাটকেলও। শেষ পর্যন্ত হেলমেট পরিয়ে তাকে গাড়িতে তোলা হলেও অনেক পুলিশকর্মী ইটের আঘাতে আহত হয়েছেন বলে জানা গেছে। ২০২৪ সালের ৯ অগস্ট আরজি কর হাসপাতালে মেলে পানিহাটির চিকিৎসক-ছাত্রীর দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। নির্যাতিতার ‘তড়িঘড়ি সৎকার’ নিয়ে নতুন করে মামলা রুজু হয়েছে খড়দহ থানায়। ওই মামলায় অপর দুই অভিযুক্ত…

আরও পড়ুন
দেশ 

রাহুল গান্ধী গ্রেফতার হলে কংগ্রেসের ক্ষতি ? নাকি বিজেপির!

বুলবুল চৌধুরী : কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এসসিএসটি আইনের এফ আই আর দায়ের করা হয়েছে উত্তরাখণ্ডের দেরাদুনে। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি দলিত সম্প্রদায়কে অপমান করেছেন মিথ্যা প্রচার করেছেন। ভারতীয় দণ্ডবিধির জামিন অযোগ্য ধারায় রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এরপর থেকে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে রাহুল গান্ধীকে গ্রেফতার করার জন্য উত্তরাখণ্ডের বিজেপি সরকার একটা বিশেষ টিম তৈরি করেছে। রাহুল গান্ধীর গ্রেফতারি সময়ের অপেক্ষা। কিন্তু গত রবিবার মামলা দায়ের হলেও এখনো পর্যন্ত রাহুল গান্ধীকে গ্রেফতার করা হচ্ছে না। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে নানা ভাবে…

আরও পড়ুন
কলকাতা 

মুসলিম আইএএস-আইপিএস আধিকারিকদের সঙ্গে বৈষম্যের অভিযোগ—আইএএস-আইপিএস অ্যাসোসিয়েশন নীরবতা লজ্জাজনক : হাকিকুল ইসলাম

বিশেষ প্রতিনিধি : অমিত শাহের উপস্থিতির সরকারি কর্মসূচিতে মুসলিম আইএএস-আইপিএস আধিকারিকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের যে অভিযোগ উঠেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। শিলিগুড়ির CP ওয়াকার রাজাকে ‘ওয়েলকাম লাইনআপ’ থেকে বাদ দেওয়া, STF-এর DG জাভেদ শামিমকে আমন্ত্রণ না জানানো এবং IAS খলিল আহমেদকে সভা ছাড়তে বাধ্য করার অভিযোগ সত্য হলে, এটি প্রশাসনের নিরপেক্ষতা ও সাংবিধানিক সমতার উপর গুরুতর আঘাত। আইএএস-আইপিএস অ্যাসোসিয়েশনের কাছে প্রশ্ন—ধর্মের ভিত্তিতে যদি কোনও আধিকারিককে টার্গেট করা হয়, আপনারা কি নীরব থাকবেন? প্রশাসনে পদ ও পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রত্যেক আধিকারিকের মর্যাদা ও সমান অধিকার রক্ষা করা আপনাদের দায়িত্ব। এই অভিযোগের নিরপেক্ষ তদন্ত…

আরও পড়ুন
কলকাতা 

মহাসমারোহে মহানায়ক উত্তমকুমারের জন্মশতবার্ষিকী পালন ‘রবীন্দ্রভারতী সোসাইটি’র

মোল্লা জসিমউদ্দিন : বুধবার সন্ধেবেলায় গিরিশ পার্ক সংলগ্ন রথীন্দ্র মঞ্চে মহাসমারোহে পালিত হলো মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষ পালন।’আলো আমার, আলো ওগো, আলো ভুবন-ভরা…” – সমবেত কণ্ঠে বিশ্বকবির গানে চারিদিক মুখরিত করে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রবীন্দ্রভারতী সোসাইটি বাংলা চলচ্চিত্র জগতের রূপালী পর্দার কিংবদন্তি নায়ক উত্তমকুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে নিবেদন করল এক আনন্দঘন স্মরণসন্ধ্যা তাদের লাইব্রেরি ঘরে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোটগল্প উপন্যাস ইত্যাদি অবলম্বনে নির্মিত বেশ কিছু ছায়াছবিতে উত্তমকুমার তাঁর অসামান্য অভিনয় দক্ষতায় মুগ্ধ করে রেখেছেন আপামর বাঙালিকে তাঁর সমকালীন সময়ে এবং তার রেশ বর্তমান সময়েও বহমান সেই ধারায়। বাংলা সিনেমা জগতে রোমান্টিক অভিনয় ও…

আরও পড়ুন