জেলা 

ময়নাতদন্ত রিপোর্ট দিতেও ঘুষ,গ্রেফতার মেডিকেল কলেজের কর্মী!

দুর্নীতি দমন শাখার অভিযানে ফের গ্রেফতার এক সরকারি কর্মী। রক্ত নিয়ে দুর্নীতির পর এ বার সামনে এল ময়নাতদন্তের রিপোর্টের বিনিময়ে ঘুষ নেওয়ার ঘটনা। গ্রেফতার হয়েছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের এক সরকারি কর্মী। সংশ্লিষ্ট হাসপাতালের সুপার-ই বলছেন, এমন ‘সিন্ডিকেটে’ আরও অনেকে আছেন! এই অভিযান যেন জারি থাকে। বৃহস্পতিবার তিন হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে কর্মরত এক ব্যক্তি। দুর্নীতি দমন শাখার পাতা ফাঁদে পা দিয়ে রাসায়নিক লাগানো টাকা হাতে নিয়েছিলেন তিনি। হাতে জল দিতেই রঙিন হয়ে ওঠে হাত। হাতেনাতে ধরা পড়েন তিনি। শিলিগুড়ির ওই সরকারি…

আরও পড়ুন
কলকাতা 

ক্যামাক স্ট্রিটে দলের দফতরে হামলার ঘটনাকে মধ্যরাতের বর্বরতা বলে তীব্র প্রতিবাদ জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দফতরে বুধবার ভোরে হামলার ঘটনা নিয়ে সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে সমাজমাধ্যমে ওই ঘটনার জন্য বিজেপিকেই দায়ী করেছেন তিনি। অভিযোগ, বিজেপি গুন্ডা পাঠিয়ে তাঁর দলের দফতর তছনছ করেছে। জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে। অত্যাচার বন্ধ না-হলে আগামী দিনে দিল্লি গিয়ে ধর্নায় বসার হুঁশিয়ারিও দিয়েছেন মমতা। অভিষেক এখন কলকাতায় নেই। বুধবার সকালেই সমাজমাধ্যমে ক্যামাক স্ট্রিটের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন তিনি। অভিযোগ, ভোর সাড়ে ৪টে নাগাদ কিছু দুষ্কৃতী তাঁদের দফতরে ঢুকে ভাঙচুর চালিয়েছে। কর্মীদের মারধর করেছে। থানায় ফোন করেও কোনও লাভ হয়নি। অবিলম্বে…

আরও পড়ুন
কলকাতা 

আর জি কর কাণ্ডে দ্রুত ন্যায়বিচার মিলবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী

আরজি কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ ও খুন এবং দুর্নীতির ঘটনার সত্য উদ্ঘাটনে রাজ্যের স্বাস্থ্য দফতরের গঠন করা কমিটির প্রথম বৈঠক হল বৃহস্পতিবার। অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়ের নেতৃত্বে এই কমিটিতে রয়েছেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য, ফরেনসিক বিশেষজ্ঞ তাপস বসু, জগদ্দলের বিজেপি বিধায়ক রাজেশ কুমার, উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। তদন্ত সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞতার জন্য দুই বিজেপি বিধায়ককে কমিটিতে রাখা হয়েছে বলে মত স্বাস্থ্যভবনের। রাজেশ অবসরপ্রাপ্ত আইপিএস এবং দীপাঞ্জন কমান্ডো বাহিনী এনএসজির প্রাক্তন সদস্য। আরজি কর হাসপাতালে সন্দীপ ঘোষের আমলে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, চিকিৎসক তরুণীর মৃত্যুতে তার…

আরও পড়ুন
কলকাতা 

খুনের মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা ঘুষ দাবি! তিন বছর জেলের সাজা সিবিআই অফিসারের

ঘুষ চাওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন সিবিআই অফিসার। তবে জেলের সাজাঘোষণার পরে মঞ্জুর হল জামিনের আবেদনও! খুনের মামলায় ফাঁসিয়ে দেওয়ার নাম করে ২০০৮ সালে ৫০ হাজার টাকা চাওয়ার অভিযোগ উঠেছিল সিবিআইয়ের তৎকালীন ডেপুটি সুপার পার্থসারথি বসুর বিরুদ্ধে। সেই মামলায় বৃহস্পতিবার রায় দিলেন আলিপুর বিশেষ আদালতের বিচারক সুজিতকুমার ঝা। প্রাক্তন সিবিআই অফিসারের তিন বছরের জেল এবং জরিমানার আদেশ দিয়েছেন বিচারক। সাজা ঘোষণার পরেই বৃহস্পতিবার জামিনের আবেদন করেন পার্থ। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। ১৭ বছর আগে পার্থের বিরুদ্ধে বিটি রোডের বাসিন্দা অবতার সিংহ অভিযোগ জানিয়েছিলেন। তিনি অভিযোগপত্রে দাবি করেছিলেন, সেই…

আরও পড়ুন
দেশ 

ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। কিন্তু সেই অভিযোগ ধামাচাপা দিতে উঠেপড়ে লেগেছেন মুখ্যমন্ত্রী স্বয়ং! টাকা দিয়ে মামলা সেটিং করছেন, ভগবন্ত মানকে (Punjab CM Bhagwant Mann) নিয়ে এমনই বিস্ফোরক দাবি করল বিজেপি। এমন অভিযোগের সপক্ষে অডিও ক্লিপও প্রকাশ করেছেন বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে একটি অডিও ক্লিপ প্রকাশ করেন প্রদীপ। সেখানে এক ব্যক্তির কণ্ঠস্বর শোনা যাচ্ছে। তিনি দাবি করেছেন, রাজনৈতিক মহলে যথেষ্ট পরিচিতি রয়েছে তাঁর। বিশেষত ধর্ষণ এবং ফৌজদারি মামলা নিষ্পত্তি করে দিতে পারেন প্রভাব খাটিয়ে। যদিও এই ক্লিপে ভগবন্ত বা তাঁর স্ত্রী গুরপ্রীত কউরের নাম শোনা যায়নি।…

আরও পড়ুন
জেলা 

বারুইপুর কাণ্ডে চার্জশিট পেশ করল পুলিশ

বারুইপুর কাণ্ডে (Baruipur Case) চার্জশিট পেশ করল পুলিশ। ঘটনার ৫৭ দিনের মাথায় বারুইপুর বিশেষ পকসো আদালতে ৭০২ পৃষ্ঠার চার্জশিট জমা দিয়েছে সিট। ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭(২), ১৪০(৩), ৬৫(১), ৭০(২), ১০৩(১), ২৩৮, ৬১ ধারা এবং পকসো আইনের ৬ ধারায় চার্জশিট দেওয়া হয়েছে। অভিযুক্ত ৪ জনের বিরুদ্ধেই চার্জশিট পেশ করা হয়েছে। তারমধ্যে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের ইতিমধ্যেই এনকাউন্টারে মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকার ময়নাতদন্তে ধর্ষণ ও চরম নির্যাতনের প্রমাণ মিলেছে। মুখে ও শরীরের বিভিন্ন আঘাত, কামড় ও আঁচড়ের দাগ ছিল। নাবালিকাকে অচেতন অবস্থায় বস্তায় ভরে জলে ডুবিয়ে খুন করা হয়েছে…

আরও পড়ুন
কলকাতা 

ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে হামলা এবং ভাঙচুরের অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। বেশ কয়েকজন দুষ্কৃতী বৃহস্পতিবার ভোররাতে ওই অফিসে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ। এমনকী দফতরের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের মারধর করা হয়েছে বলেও দাবি কালীঘাট তৃণমূলের। ইতিমধ্যে এই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, ঘটনায় শাসকদল বিজেপিকে আক্রমণ শানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। যদিও এই ঘটনার সঙ্গে বিজেপির কেউ যুক্ত নয় বলে পালটা দাবি করেছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। তাঁর দাবি, সবটাও সাজানো ঘটনা। ইতিমধ্যে এই ঘটনায় কড়া পদক্ষেপ করেছে পুলিশ।…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভারত সহ তিন দেশের দূষণের কারণে নেপালে প্রাকৃতিক বিপর্যয়! ক্ষতিপূরণের দাবী জানিয়ে রাষ্ট্রপুঞ্জে যাচ্ছে নেপাল

মূলত তিন দেশের দূষণের কারণেই প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত নেপাল। প্রাথমিক ভাবে এমনটাই মনে করছে কাঠমান্ডু প্রশাসন। সেই কারণে এই তিন দেশের কাছে ক্ষতিপূরণ আদায় করতে চাইছে তারা। বিষয়টি কেবল ভাবনাচিন্তার স্তরেই নেই। সেপ্টেম্বরে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বিষয়টি উত্থাপন করতে পারেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। নেপালের বিদেশমন্ত্রী শিশির খনাল সে দেশের সংবাদমাধ্যম ‘কান্তিপুর টিভি’-কে জানিয়েছেন, ভারত, চিন এবং আমেরিকা— এই তিন দেশ থেকেই সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস (দূষিত গ্যাস) নির্গমন হয়। যার প্রভাব পড়ে গোটা বিশ্বেই। তাই এই তিন দেশের কাছ থেকে ক্ষতিপূরণ নিয়ে দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি সামাল দিতে চাইছে নেপাল।…

আরও পড়ুন
খেলা 

পুর ভোটের প্রস্তুতি শুরু, জেলাশাসকদের সঙ্গে বৈঠক কমিশনের!

পশ্চিমবঙ্গের কয়েক জেলায় রয়েছে পুরভোট। তা মাথায় রেখে বুধবার পর্যালোচনা বৈঠকে বসেছে রাজ্য নির্বাচন কমিশন। নেতৃত্বে ছিলেন রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণা গুপ্ত। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের জেলাশাসকেরা ছিলেন বৈঠকে। পুরভোটে আবার রাজ্যের বেশ কিছু ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে। স্থির হয়েছে, ১ জুলাই প্রকাশিত তালিকার উপর নির্ভর করেই হবে পুরভোটের ভোটার তালিকা। সূত্রের খবর, বুধবারের বৈঠকে সেই ভোটার তালিকা নিয়েই আলোচনা হয়েছে। পাশাপাশি, পুর এলাকার সীমানা নির্ধারণ, আসন সংরক্ষণ, ইভিএমের ব্যবস্থাপনা, ভোটগ্রহণ কেন্দ্র-সহ নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভোটের প্রস্তুতি কতদূর এগিয়েছে,…

আরও পড়ুন