জেলা 

বারুইপুর কাণ্ডে চার্জশিট পেশ করল পুলিশ

বারুইপুর কাণ্ডে (Baruipur Case) চার্জশিট পেশ করল পুলিশ। ঘটনার ৫৭ দিনের মাথায় বারুইপুর বিশেষ পকসো আদালতে ৭০২ পৃষ্ঠার চার্জশিট জমা দিয়েছে সিট। ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭(২), ১৪০(৩), ৬৫(১), ৭০(২), ১০৩(১), ২৩৮, ৬১ ধারা এবং পকসো আইনের ৬ ধারায় চার্জশিট দেওয়া হয়েছে। অভিযুক্ত ৪ জনের বিরুদ্ধেই চার্জশিট পেশ করা হয়েছে। তারমধ্যে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের ইতিমধ্যেই এনকাউন্টারে মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকার ময়নাতদন্তে ধর্ষণ ও চরম নির্যাতনের প্রমাণ মিলেছে। মুখে ও শরীরের বিভিন্ন আঘাত, কামড় ও আঁচড়ের দাগ ছিল। নাবালিকাকে অচেতন অবস্থায় বস্তায় ভরে জলে ডুবিয়ে খুন করা হয়েছে…

আরও পড়ুন