কলকাতা 

মুখ্যমন্ত্রীর তৎপরতায় ডেঙ্গি নিয়ে আরও তৎপর স্বাস্থ্য দফতর জারি করল নির্দেশিকা

মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পর্যালোচনা বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যে ডেঙ্গু-নজরদারি বাড়ানোর নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। বুধবারের নির্দেশিকায় বাড়ি বাড়ি পরিদর্শন, উপসর্গযুক্ত ব্যক্তিদের রক্তপরীক্ষার উপরে জোর দেওয়া হয়েছে। পুর এলাকাগুলির পাশাপাশি জেলাস্তরে ডেঙ্গি মোকাবিলায় কী কী করণীয়, তার কার্যপদ্ধতি স্থির করে দেওয়া হয়েছে। ডেঙ্গির মরসুম শুরু হয়ে গেলেও মশার লার্ভা নিধন, এলাকার কেউ জ্বরে আক্রান্ত হয়েছেন কি না সে বিষয়ে খোঁজ যাঁরা করতেন, সেই স্বাস্থ্যকর্মীদের ভিন্ন কাজে ব্যস্ত রাখা হয়েছিল বলে অভিযোগ উঠছে। চিকিৎসক, আশাকর্মীদের বক্তব্য, আয়ুষ্মান ভারতের কাজ করতেই তাঁরা ব্যস্ত থাকছেন। অভিযোগের এই আবহেই বুধবারের নির্দেশিকা। এ দিনের নির্দেশিকায়…

আরও পড়ুন
জেলা 

দুর্নীতি মামলায় গ্রেফতার কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল নেতা পীযূষ পন্ডা

বাংলার জনরব ডেস্ক : আর্থিক দুর্নীতি সংক্রান্ত পুরনো একটি মামলায় গ্রেফতার পূর্ব মেদিনীপুরের প্রথম সারির এক তৃণমূল নেতা। ধৃতের নাম পীযূষ পণ্ডা। ঘাসফুল শিবিরের অভিযোগ, স্রেফ রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই পদক্ষেপ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ‘হিটলার-রাজ’ চালানোর অভিযোগ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি পদে রয়েছেন পীযূষ। সম্প্রতি ‘ঘরছাড়া’ হওয়া তৃণমূল কর্মীদের বাড়ি ফেরানোর দাবি তুলেছিলেন তিনি। তাঁর অভিযোগ, বিধানসভা ভোটের ফলঘোষণার পর পূর্ব মেদিনীপুরের বহু তৃণমূল কর্মীকে ঘরছাড়া করেছে বিজেপি। এর প্রতিবাদে মঙ্গলবার থেকে আমরণ অনশনের ডাক দিয়েছিলেন। তার আগেই পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। পীযূষের…

আরও পড়ুন
দেশ 

কেন্দ্র দাবি মেনে নিয়েছে ৫ সেপ্টেম্বর দিল্লিতে মিছিল করবে না সিজেপি!

আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে প্রতিবাদ মিছিল করবে না বলে মঙ্গলবার সুপ্রিম কোর্টে জানিয়ে দিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শীর্ষ আদালতে কেন্দ্র এবং চার রাজ্যের সরকার আশ্বস্ত করেছে, নিট-কাণ্ডে দিল্লি এবং দেশের অন্য জায়গায় আন্দোলনের সময় কয়েক জন প্রতিবাদীর বিরুদ্ধে যে মামলা হয়েছিল, তা প্রত্যাহার করা হচ্ছে। তার পরেই দিল্লিতে মিছিল বাতিল করার সিদ্ধান্ত মঙ্গলবার আদালতে জানায় সিজেপি। সিজেপি অভিযোগ করেছিল, নিট-কেলেঙ্কারির বিরুদ্ধে আন্দোলনের সময় কেন্দ্রীয় সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পালন করা হচ্ছে না। এমনকি, এফআইআর প্রত্যাহারের প্রতিশ্রুতিও তারা রাখেনি। সেই কারণে ৫ সেপ্টেম্বর দিল্লিতে প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় সিজেপি।…

আরও পড়ুন
কলকাতা 

সাংবাদিকদের জন্য বিশাল ঘোষণা শুভেন্দুর

সাংবাদিকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এবার রাজ্যের অবসরপ্রাপ্ত সব সাংবাদিক পেনশন বাবদ পাবেন ৫০০০ হাজার টাকা। এখানেই শেষ নয়, যারা এখন কর্মরত তাঁরা পুজোর আগে পাবেন বোনাসও। মঙ্গলবার নবান্ন থেকে শুভেন্দু অধিকারী আরও জানালেন, রাজ্যের সব সাংবাদিক মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার সুবিধা পাবেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকবছর আগে অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য পেনশন চালু করেছিলেন। প্রতিমাসে তাঁরা পান ২৫০০ টাকা। তবে সেক্ষেত্রে যাদের অ্যাক্রিডিটেশন কার্ড আছে তাই এই পেনশন স্কিমের আওতায় ছিলেন। তবে এই অ্যাক্রিডিটেশন কার্ড পান মূলত যারা ফিল্ডে কাজে করেন তাঁরা। সেই সংখ্যাটাও খুব কম। কারণ,…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভয়াবহ বিপর্যয়ের পর সমগ্র দেশ জুড়ে বন্যা শংকিত নেপাল!

বাংলার জনরব ডেস্ক : কয়েক বছর আগে হয়েছিল ভূমিকম্প ক্ষতিগ্রস্ত হয়েছিল আর কয়েকদিন আগে ভয়াবহ বিপর্যয় কার্যত ধূলিসাৎ হয়ে গেল নেপাল। হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে লাশ পোড়ানোর মত অবস্থায় নেই। তাই কবর দিতে হচ্ছে গণকবর দিতে হচ্ছে। সাড়ে চার হাজার মানুষ নিখোঁজ হয়েছে। এই বিপর্যয়ের মাঝেই এলো আরো বড় খবর নেপাল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বহু জেলায় আবার বন্যা পরিস্থিতি তৈরি হতে চলেছে। জানা যাচ্ছে, নেপালের পূর্ব, মধ্য ও পশ্চিম দিকের জেলাগুলিতে নতুন করে সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গেই নিকটবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক থাকতে…

আরও পড়ুন
কলকাতা 

বিপর্যয় মোকাবিলায় রাজ্যে ‘অর্জুন বাহিনী’ গড়লেন শুভেন্দু

বিপর্যয় মোকাবিলায় রাজ্যে নতুন বাহিনী গঠন করল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে ‘অর্জুন বাহিনী’র সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানালেন, আপাতত বাহিনীতে থাকছে ২০০ সদস্য। কলকাতার জন্য ১০০। পাহাড়ে ৫০ এবং সুন্দরবন এলাকায় ৫০। এই বিন্যাসে বাহিনী কাজ করবে দুর্যোগ মোকাবিলায়। সাম্মানিক স্বরূপ বাহিনী প্রধান ‘বীর নায়ক’কে দেওয়া হবে মাসিক ৪০ হাজার। এবং সদস্য অর্থাৎ ‘বীর’ দের দেওয়া হবে ২৫ হাজার। বার্ষিক ৩ শতাংশ হারে বাড়বে বেতন। প্রতিকূল পরিস্থিতিতে বিপদ সংকুল এলাকায় কাজ করবে এই বাহিনী। গুরুতর আঘাত বা প্রাণহানিতে তাই ১০ লক্ষ। অক্ষমতায় ৫ লাখ। মূলত অবসরপ্রাপ্ত জওয়ান তথা অগ্নিবীরদের…

আরও পড়ুন
জেলা 

‘আত্মঘাতী’ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি!

‘আত্মঘাতী’ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি। মঙ্গলবার দুপুরে রামপুরহাটের বাড়ি থেকে উদ্ধার হয় বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ, তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। জানা গিয়েছে, তিনি গত ৪,৫ বছর ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। চিকিৎসা চলছিল। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোয় গ্রুপ সি-র চাকরিটি হারিয়েছিলেন বৃষ্টি। সম্প্রতি বিবাহ বিচ্ছেদের মামলা নিয়ে আরও হতাশায় ডুবে গিয়েছিলেন। এরপর আজ এমন অস্বাভাবিক মৃত্যু নিয়ে স্বভাবতই অনেক প্রশ্ন উঠে গিয়েছে। রামপুরহাটের কুসুম্বা গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামারবাড়ি। তাঁর মামাতো ভাই নীহার মুখোপাধ্যায় রামপুরহাটের ১ নং ব্লকের তৃণমূল সভাপতি ছিলেন। তাঁরই মেয়ে বৃষ্টি মুখোপাধ্যায়। বৃষ্টি…

আরও পড়ুন
জেলা 

বেড়াচাঁপায় বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউটে সফল ফায়ার ড্রিল ও উদ্ধার মহড়া

বেড়াচাঁপা, উত্তর ২৪ পরগনা, ৩১ আগস্ট ২০২৬: পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মধ্যে নিরাপত্তা সচেতনতা গড়ে তুলতে আজ এক ব্যতিক্রমী উদ্যোগ নিল বেড়াচাঁপার *বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট*। আজ দুপুর ১ টায় স্কুল ক্যাম্পাসে *পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ দেগঙ্গা ফায়ার স্টেশন ও W.B. Fire & Emergency Services* এর যৌথ উদ্যোগে *Fire Drill & Evacuation Drill Program* অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেগঙ্গা ফায়ার স্টেশনের আধিকারিক *শ্রী সুজিত কুমার বিশ্বাস*, সহ-আধিকারিক *শ্রী পুষ্পেন বাছাড়* এবং এ.ই.পি *শ্রী অপূর্ব বিশ্বাস* মহাশয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করে বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউটের কচিকাঁচা ছাত্র-ছাত্রী, তাদের অভিভাবক-অভিভাবিকা ও স্থানীয় বাসিন্দাগণ।…

আরও পড়ুন
জেলা 

দিগনগর মাদ্রাসায় দোয়ার মজলিসে মাদ্রাসার উন্নয়নের ডাক, পুনর্গঠিত হচ্ছে শূরা ও জেনারেল কমিটি 

নিজস্ব প্রতিবেদক: মাদ্রাসার সার্বিক উন্নয়ন, দ্বীনি শিক্ষার প্রসার এবং আগামী দিনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে দিগনগর মাদ্রাসা মঈনুল উলূমে অনুষ্ঠিত হল এক আজিমুশশান দোয়ার মজলিস। রবিবারের এই অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, পরিচালন কমিটির সদস্য, আলেম-উলামা, অভিভাবক-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মাদ্রাসার শান্ত ও ধর্মীয় পরিবেশে অনুষ্ঠিত এই মজলিসে প্রতিষ্ঠানের উন্নতি ও সমৃদ্ধির পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দেশ ও সমাজের শান্তি এবং মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণের জন্যও প্রার্থনা করা হয়। অনুষ্ঠানকে ঘিরে মাদ্রাসার শূরা কমিটি ও জেনারেল কমিটি পুনর্গঠন নিয়ে…

আরও পড়ুন
জেলা 

অন্নপূর্ণায় বঞ্চিত মহিলাদের ভিড় পর্যটন মন্ত্রীর শিলিগুড়ির দফতরের সামনে, মোতায়েন পুলিশ

বাংলার জনরব ডেস্ক : শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ অন্নপূর্ণা যোজনা টাকা যাঁরা পাননি, তাঁদের বিধায়ক অফিসে গিয়ে আবেদন জমা দিতে বলেছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। তাঁর ওই ঘোষণার পর সোমবার হিলকার্ট রোডের বিধায়ক দফতরের সামনে মহিলাদের বিশাল ভিড়। পরিস্থিতি এমন হয় যে, ভিড় সামলাতে পুলিশবাহিনী মোতায়েন করতে হয়। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ রবিবার কলকাতা চলে গিয়েছেন। তার আগে সমাজমাধ্যমে তিনি নিজের বিধানসভা এলাকার জন্য একটি বার্তা দেন। প্রসঙ্গ অন্নপূর্ণা যোজনা। মন্ত্রীর আবেদন, যাঁরা যোগ্য বলে মনে করছেন, অথচ অন্নপূর্ণার টাকা পাননি, তাঁরা যেন সোমবার দুপুরের মধ্যে…

আরও পড়ুন