নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা!
সকাল থেকে খেপে খেপে বৃষ্টি হয়েছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে কয়েকটি জেলায় চলছে ভারী বৃষ্টি। খুব শীঘ্র আবহাওয়ার বদল হচ্ছে না রাজ্যে। নিম্নচাপ অঞ্চল এখনও দক্ষিণবঙ্গের উপরেই রয়েছে। তার প্রভাবে আগামী ৪৮ ঘণ্টা ঝড়জলের সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আগামী শুক্রবার পর্যন্ত চলতে পারে ভারী বর্ষণ। আলিপুর আবহাওয়া দফতর সোমবার দুপুর ১টায় যে বুলেটিন প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে, নিম্নচাপ অঞ্চল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সংলগ্ন উত্তর ওড়িশা উপকূল এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি ক্রমে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোবে। ওই অঞ্চলে সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্তও।…
আরও পড়ুন