কলকাতা 

রাজ্যের আর্জি মেনে শিক্ষক নিয়োগের জন্য আরও ৮ মাস সময় দিল শীর্ষ আদালত!

শেয়ার করুন

২৬ হাজার শিক্ষক নিয়োগের মামলায় পশ্চিমবঙ্গ সরকারের আর্জি মেনে অতিরিক্ত সময় দিল সুপ্রিম কোর্ট। শুভেন্দু অধিকারীর সরকারের হাতে রয়েছে আরও আটনিয়োগে দুর্নীতির অভিযোগে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাতে ২৬ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি গিয়েছিল। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছিল আদালত। রাজ্যে সরকার পরিবর্তনের পর এই মামলায় ফের সময় চাওয়া হয়। নতুন সরকার এবং এসএসসি সময় চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সচিন সচদেবার বেঞ্চ সোমবার তাদের আবেদন মঞ্জুর করেছে। তবে এ-ও জানিয়ে দেওয়া হয়েছে, এটাই শেষ বার। এর পর আর কোনও অতিরিক্ত সময় দেওয়া হবে না রাজ্যকে। তার মধ্যে ২৬ হাজার শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২০২৭ সালের ৩১ মে এই মামলার পরবর্তী শুনানি হবে, সোমবার জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।

নিয়োগে দুর্নীতির অভিযোগে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাতে ২৬ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি গিয়েছিল। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছিল আদালত। রাজ্যে সরকার পরিবর্তনের পর এই মামলায় ফের সময় চাওয়া হয়। নতুন সরকার এবং এসএসসি সময় চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সচিন সচদেবার বেঞ্চ সোমবার তাদের আবেদন মঞ্জুর করেছে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ