জেলা 

অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের সভা শেওড়াফুলিতে

শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা : আজ ৩০ আগস্ট হুগলী জেলার শেওড়াফুলিতে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট এর হুগলী জেলা কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। রবিবার অনুষ্ঠিত এই সভায় ধর্মীয়, সামাজিক ও সাংগঠনিক একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় জনগণনা, মসজিদ ও মাদ্রাসার বিভিন্ন বিষয় এবং কবরস্থান সংরক্ষণ নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। পাশাপাশি সমাজের সার্বিক উন্নয়ন, সামাজিক কাজে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কীভাবে আরও কার্যকরভাবে কাজ করা যায়, তা নিয়েও মতবিনিময় করেন উপস্থিত সদস্যরা।

এছাড়াও বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ বিষয় SIR নিয়ে আলোচনা করা হয়। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় বিষয়ে সহযোগিতার উপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়। আগামী দিনে সংগঠনের কার্যক্রমকে তৃণমূল স্তরে আরও বিস্তৃত করা এবং সমাজের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করার বিষয়ে উপস্থিত সদস্যরা মত প্রকাশ করেন।

সভায় উপস্থিত ছিলেন অল বেঙ্গল ইমাম-মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের রাজ্য রাজ্য সম্পাদক মাও: নিজামুদ্দিন বিশ্বাস, হুগলী জেলা সম্পাদক হা : মাও: রফিকুল ইসলাম, আবমার রাজ্য সভাপতি সভাপতি হা :মাও: আবু আফজাল জিন্না, আইনজীবী মোকসেদ, সমাজসেবী নিজামউদ্দিন, নজরুল ইসলাম কাসেমী, হা: সাবির, মৌ: আক্কাস, মাওলানা ইয়াসিন, মাও: আবু বকর, হা: ইমরান সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা, সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভা থেকে সমাজের উন্নয়ন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলির সংরক্ষণ এবং সাধারণ মানুষের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। উপস্থিত সকলেই সংগঠনের আগামী দিনের কর্মসূচিকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ