দেশ 

দক্ষিণ-পশ্চিম দিল্লিতে হুড়মুড়িয়ে ধসে পড়ল পাঁচতলা বাড়ি

দক্ষিণ-পশ্চিম দিল্লি এলাকায় হুড়মুড়িয়ে ধসে পড়ল পাঁচতলা একটি বাড়ি।  ধ্বংসস্তূপের মধ্যে বেশ কয়েক জন আবাসিক আটকে রয়েছেন বলে আশঙ্কা। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছোয় দমকল, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয়েছে উদ্ধারকাজ। জানা গিয়েছে, রবিবার দুপুর দেড়টা নাগাদ দিল্লির চাণক্যপুরীর কাছে মোতি বাগ এলাকায় ওই বাড়িটি ভেঙে পড়েছে। দমকলবাহিনী দুপুর ১টা ৩৫ মিনিট নাগাদ খবর পায়। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের আটটা ইঞ্জিন। পরে আরও কয়েকটি দমকলের ইঞ্জিন পাঠানো হয় ঘটনাস্থলে। দিল্লির এই দুর্ঘটনার বেশ কিছু ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে । সেই সব ভিডিয়োয় দেখা যাচ্ছে, ধ্বংসস্তূপ ছড়িয়ে রয়েছে। সেখানে…

আরও পড়ুন
কলকাতা 

শিক্ষক দিবসে মাধ্যমিকের মক টেস্ট পেপার্স প্রকাশ

বিশেষ প্রতিনিধি : মহান শিক্ষক ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে দেশজুড়ে উদযাপিত হল শিক্ষক দিবস। এই বিশেষ দিনটিকে সামনে রেখে কলকাতার পার্ক সার্কাসের চেকমেট কেরিয়ার সভাগৃহে অনুষ্ঠিত হল ‘আগামী দিনের শিক্ষা ভাবনা’ শীর্ষক এক মনোজ্ঞ আলোচনাচক্র। মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য এদিন ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে প্রকাশ করা হল ‘মক টেস্ট পেপার্স’। টেস্ট পরীক্ষার বহু পূর্বে এই ধরনের মডেল টেস্ট পেপার প্রকাশ করার উদ্যোগকে খুবই প্রশংসাযোগ্য বলে মনে করেন উপস্থিত শিক্ষকগণ। এতে ছাত্রছাত্রীরা আসন্ন মাধ্যমিকের জন্য পর্যাপ্ত অনুশীলনের সুযোগ পাবে বলে মনে করেন তাঁরা। টেস্ট পেপার সম্পাদকমন্ডলীর বিশিষ্ট সদস্য সোহেল ইকবাল এদিন অনুষ্ঠানে উপস্থিত না থাকতে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

নেপালের বিপর্যস্ত এলাকায় ত্রাণ ও সেবাকার্য শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ

বিশেষ প্রতিনিধি : প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত নেপালের অসহায় মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ ও সেবাকার্যে নামল ভারত সেবাশ্রম সঙ্ঘ। সাম্প্রতিক বন্যা ও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে নেপালের একাধিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে সঙ্ঘ। সঙ্ঘের পক্ষ থেকে নেপালের লামা সুঁটি, নুয়াকোট জেলার বেলকোটগাধি পুরসভার ৭ নম্বর ওয়ার্ড-সহ বিপর্যস্ত এলাকায় ত্রাণ ও সেবাকার্য পরিচালনা করা হচ্ছে। দুর্গত মানুষের হাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা করা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে নেপালের একাধিক জেলা বর্তমানে…

আরও পড়ুন
জেলা 

শিক্ষক দিবসে অধ্যাপক ড. আমজাদ হোসেনকে আদর্শ শিক্ষক সম্মাননা ২০২৬ প্রদান করল ফ্রন্টপেজ গ্রুপ অফ ইনস্টিটিউশনস

বিশেষ প্রতিনিধি : ফ্রন্টপেজ গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আলাদা আলাদা ভাবে বর্ণাঢ্য শিক্ষক দিবস পালিত হল। এবছর ফ্রন্টপেজ গ্রুপ কেন্দ্রীয়ভাবে আদর্শ শিক্ষক সম্মাননা২০২৬ প্রদান করল আলিয়া বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আমজাদ হোসেনকে। আমজাদ সাহেবকে আদর্শ শিক্ষক স্মারক ও মানপত্র প্রদান করেন ফ্রন্ট পেজ গ্রুপের চেয়ারম্যান মাওলানা কামরুজ্জামান। সেদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর পল্লব কান্তি হালদার, এস আর ফাউন্ডেশনের সভাপতি ডা: সারফরাজ আদিল, আতহার ফিরদৌসী, ফ্রন্টপেজ কলেজ অফ এডুকেশনের অধ্যক্ষ ডঃ সুনিপা দত্ত, ফ্রন্টপেজ কলেজ অফ ফার্মেসির অধ্যক্ষ মোজাম্মেল হক, ফ্রন্টপেজ গার্লস অ্যাকাডেমির প্রধান শিক্ষক…

আরও পড়ুন
কলকাতা 

শিক্ষক দিবসে বড় ঘোষণা শুভেন্দুর, জেলায় জেলায় তৈরি হবে সিএম শ্রী ইনস্টিটিউট

বাংলার জনরব ডেস্ক : শিক্ষক দিবসে বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এবার প্রতিটি জেলায় দুটি করে সিএম শ্রী ইনস্টিটিউট গড়ে তোলা হবে। শিক্ষক দিবস উপলক্ষ্যে এদিন নিউটাউনের কনভেশন সেন্টারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বক্তব্য রাখেন। সেখানেই রাজ্যের শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত করতে একাধিক দিক তাঁর বক্তব্যে তুলে ধরেন। বিগত তৃণমূল সরকারকে আরও একবার তিনি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে খোঁচা দিয়েছেন। তৃণমূল আমলে রাজ্যের শিক্ষা পরিকাঠামো ভেঙে পড়েছে। পশ্চিমবঙ্গের শিক্ষার মান দেশের রাজ্যগুলির তালিকায় নিচের দিকে। সেই কথাও আরও একবার মনে করিয়ে দিয়েছেন। এদিন নিউটাউনের কনভেশন সেন্টারে বিদ্যাসাগর শিক্ষক সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন…

আরও পড়ুন
জেলা 

মায়াপুরের গৌর-নিতাই মন্দিরে পালিত হল জন্মাষ্টমী ও নন্দ উৎসব

বাংলার জনরব ডেস্ক : মায়াপুরের গৌর নিতাই মন্দিরে পালিত হল জন্মাষ্টমী ও নন্দ উৎসব। জন্মাষ্টমীর পরের দিনই পালিত হয় নন্দ উৎসব। শ্রীকৃষ্ণের জন্মের পর গোকুলবাসীর আনন্দ-উচ্ছ্বাসকে স্মরণ করেই এই উৎসবের আয়োজন করা হয়। সেই ঐতিহ্য মেনেই নদিয়ার মায়াপুরে নবনির্মিত শ্রীশ্রী গৌর-নিতাই মন্দিরে ভক্তি ও উৎসাহের সঙ্গে পালিত হল জন্মাষ্টমী ও নন্দ উৎসব। গৌড়ীয় বৈষ্ণব অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল ভক্তি স্বরূপ তীর্থ মহারাজের উদ্যোগে নির্মিত এই মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য শিষ্য, ভক্ত ও শুভানুধ্যায়ী অংশ নেন। শুক্রবার রাতে জন্মাষ্টমীর পুজো এবং শনিবার সকাল থেকেই নন্দ উৎসব উপলক্ষে…

আরও পড়ুন
কলকাতা 

ভাষণ নয়, কাজে করে দেখানোই সরকারের লক্ষ্য শিক্ষকদের বকেয়া মহার্ঘভাতা দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী

ভাষণ নয়, কাজে করে দেখানোই সরকারের লক্ষ্য। রাজ্যের শিক্ষাব্যবস্থার সংস্কারে সরকার অঙ্গীকারবদ্ধ বলে শিক্ষক দিবসের অনুষ্ঠানে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার শিক্ষক নিয়োগ থেকে শিক্ষকদের বকেয়া মহার্ঘভাতা— নানা বিষয়ে বিশেষ ঘোষণা করলেন তিনি। শিক্ষকদের মহার্ঘভাতা (ডিএ) সংক্রান্ত মামলা এখনও আদালতে বিচারাধীন। ওই বিষয়ে ইন্দু মলহোত্র কমিটির নির্দেশ মেনেই পদক্ষেপ করবে রাজ্য সরকার। এককালীন দেওয়া সম্ভব না হলেও পর্যায়ক্রমে মহার্ঘভাতা মিটিয়ে দেওয়া হবে, শনিবার শিক্ষক দিবসের কর্মসূচি থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, স্বচ্ছ এবং ‘পরিশুদ্ধ’ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘‘ভাষণ নয়, কাজে করে দেখাব।’’ রাজ্য সরকার পোষিত…

আরও পড়ুন
দেশ 

আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে মাথার চুল কেটে প্রকাশ্যে হেনস্থা! রাজস্থানে গ্রেফতার স্বামী-সহ ৭

রাজস্থানের বাঁশওয়াড়া জেলায় চারিত্রিক দোষের অপবাদে এক আদিবাসী মহিলাকে প্রকাশ্য রাস্তায় মারধর, বিবস্ত্র করা এবং মাথা কামিয়ে ফেলার অভিযোগ উঠল তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। এই ঘটনার একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মূল অভিযুক্ত স্বামী-সহ মোট সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বাঁশওয়াড়া জেলার অর্থুনা থানা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৪০ বছর বয়সী নির্যাতিতা মহিলা পেশায় পরিযায়ী শ্রমিক। কাজের সন্ধানে তিনি প্রায়ই প্রতিবেশী রাজ্যে যেতেন। ১০ দিন আগে এক ঠিকাদারের মাধ্যমে কাজ পান এবং প্রতিবেশী রাজ্যে পাড়ি দেন তিনি।…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

বিপর্যয়ের ১০ দিন পর নেপালে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ২

বিপর্যয়ের ১০ দিন পরে নেপালে জীবিত উদ্ধার করা হল আরও দু’জনকে। এক জনকে উদ্ধার করা হয়েছে ত্রিশূলী নদীর এক জলবিদ্যুৎ কেন্দ্রের সুড়ঙ্গ থেকে। অপর জন আটকে ছিলেন নুয়াকোট জেলায় কাদামাটিতে চাপা পড়া একটি চারতলা বাড়িতে। দু’জনকেই উদ্ধারের পর হেলিকপ্টারে করে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। শুক্রবার ত্রিশূলী ৩-এ জলবিদ্যুৎ কেন্দ্রের সুড়ঙ্গ থেকে দু’জন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়। উভয়েই নেপালি শ্রমিক। তার পরের দিন, শনিবার সকালে ত্রিশূলীরই এক জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গ থেকে উদ্ধার করা হল এক চিনা শ্রমিককে। তিনি ত্রিশূলী নদীর উপর কোন জলবিদ্যুৎ কেন্দ্রের সুড়ঙ্গে আটকে ছিলেন তা এখনও প্রকাশ্যে আসেনি।…

আরও পড়ুন
কলকাতা 

শ্রীশ্রী জন্মাষ্টমী মহোৎসব ঘিরে সপ্তাহব্যাপী অনুষ্ঠান ভারত সেবাশ্রম সঙ্ঘে

বিশেষ প্রতিনিধি : শ্রীশ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সপ্তাহব্যাপী নানা ধর্মীয়, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করেছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। সঙ্ঘের বালিগঞ্জের প্রধান কার্যালয়ে জন্মাষ্টমী উপলক্ষে সকাল থেকেই বিশেষ পুজো, মঙ্গল আরতি ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে এদিন সঙ্ঘের প্রাঙ্গণে উৎসবের আবহ তৈরি হয়। সঙ্ঘের উদ্যোগে আয়োজিত এই মহোৎসবের মূল ভাবনা “মহাজাগরণ, মহামিলন” এবং “মহাসমন্বয়, মহামুক্তি”। জন্মাষ্টমীকে কেন্দ্র করে ধর্মীয় ভাবধারার পাশাপাশি হিন্দু ধর্ম, শিক্ষা ও সংস্কৃতির প্রসারের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, “ধর্মীয় ভাবধারার পাশাপাশি হিন্দু ধর্ম-শিক্ষা ও…

আরও পড়ুন