জেলা 

শিক্ষক দিবসে অধ্যাপক ড. আমজাদ হোসেনকে আদর্শ শিক্ষক সম্মাননা ২০২৬ প্রদান করল ফ্রন্টপেজ গ্রুপ অফ ইনস্টিটিউশনস

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : ফ্রন্টপেজ গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আলাদা আলাদা ভাবে বর্ণাঢ্য শিক্ষক দিবস পালিত হল। এবছর ফ্রন্টপেজ গ্রুপ কেন্দ্রীয়ভাবে আদর্শ শিক্ষক সম্মাননা২০২৬ প্রদান করল আলিয়া বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আমজাদ হোসেনকে। আমজাদ সাহেবকে আদর্শ শিক্ষক স্মারক ও মানপত্র প্রদান করেন ফ্রন্ট পেজ গ্রুপের চেয়ারম্যান মাওলানা কামরুজ্জামান। সেদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর পল্লব কান্তি হালদার, এস আর ফাউন্ডেশনের সভাপতি ডা: সারফরাজ আদিল, আতহার ফিরদৌসী, ফ্রন্টপেজ কলেজ অফ এডুকেশনের অধ্যক্ষ ডঃ সুনিপা দত্ত, ফ্রন্টপেজ কলেজ অফ ফার্মেসির অধ্যক্ষ মোজাম্মেল হক, ফ্রন্টপেজ গার্লস অ্যাকাডেমির প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, ফ্রন্টপেজ বয়েজ অ্যাকাডেমির প্রধান শিক্ষক সৈকত প্রামাণিক, ফ্রন্টপেজ পাবলিক স্কুলের অধ্যক্ষ ডোনাল্ড ডিকোস্টা, ফ্রন্টপেজ চাইল্ড অ্যাকাডেমির প্রধান শিক্ষক যুগল ঘোষ প্রমুখ।

এদিন প্রধান ক্যাম্পাস ও গার্লস ক্যাম্পাস শিক্ষক দিবসের অনুষ্ঠান নিয়ে উৎসবে মুখরিত হয়। অনুষ্ঠানে ফ্রন্ট পেজ গ্রুপের চেয়ারম্যান মাওলানা কামরুজ্জামান বলেন আমরা প্রতিটি ছাত্র-ছাত্রীকে সন্তানের মত করে লালন পালন করি। ছাত্র-ছাত্রীদের সময়োপযোগী শিক্ষা দিয়ে প্রতিষ্ঠিত করা ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। ফ্রন্টপেজ থেকে ডিগ্রি নিয়ে কয়েক হাজার ছাত্রছাত্রী শিক্ষক- শিক্ষিকা, ডাক্তার, সীমান্তরক্ষী, পুলিশবাহিনী, ফার্মেসি, প্যাথলজিক্যাল সহ বিভিন্ন সেক্টরে কর্মরত। এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সকলকে শিক্ষক দিবসে শ্রদ্ধা ও অভিনন্দন জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান কামরুজ্জামান।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ