কলকাতা 

শিক্ষক দিবসে বড় ঘোষণা শুভেন্দুর, জেলায় জেলায় তৈরি হবে সিএম শ্রী ইনস্টিটিউট

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : শিক্ষক দিবসে বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এবার প্রতিটি জেলায় দুটি করে সিএম শ্রী ইনস্টিটিউট গড়ে তোলা হবে।

শিক্ষক দিবস উপলক্ষ্যে এদিন নিউটাউনের কনভেশন সেন্টারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বক্তব্য রাখেন। সেখানেই রাজ্যের শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত করতে একাধিক দিক তাঁর বক্তব্যে তুলে ধরেন। বিগত তৃণমূল সরকারকে আরও একবার তিনি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে খোঁচা দিয়েছেন। তৃণমূল আমলে রাজ্যের শিক্ষা পরিকাঠামো ভেঙে পড়েছে। পশ্চিমবঙ্গের শিক্ষার মান দেশের রাজ্যগুলির তালিকায় নিচের দিকে। সেই কথাও আরও একবার মনে করিয়ে দিয়েছেন।

এদিন নিউটাউনের কনভেশন সেন্টারে বিদ্যাসাগর শিক্ষক সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজেপি সরকারের আমলে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতে ‘সিএম শ্রী’ অর্থাৎ ‘মুখ্যমন্ত্রী শ্রী’ ইনস্টিটিউট তৈরি হবে। সেই কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “মুখ্যমন্ত্রী শ্রী তৈরি হবে। জহর নবোদয় বিধ্যালয়ের মতো এগুলিয়ে ষষ্ঠ শ্রেণি থেকে পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে। এগুলোকে একটি মডেল স্কুলেও পরিণত করা হবে।” তিনি আরও বলেন, “সেরা মানের শিক্ষক, আধুনিক ডিজিটাল ল্যাব, স্মার্ট বোর্ড ইত্যাদি থাকবে। সেন্ট্রাল স্কুলের মতোই প্রতিটি জেলায় আপাতত দুটি করে তৈরি করব।” রাজ্যের শিক্ষার বিকাশে আগামী দিনে এই পদক্ষেপ আরও নেওয়া হবে। সেই বার্তা দিয়েছেন তিনি। উচ্চশিক্ষার ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপও থাকবে। বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ