জেলা 

তোলাবাজির অভিযোগে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল খড়দহ

তোলাবাজি ও দলের ‘তৃণমূলীকরণ’ নিয়ে প্রশ্ন। সেই ঘিরে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বচসা, পরে সংঘর্ষ। অভিযোগ, ছোড়া হয় বোমা। জখম হন চার বিজেপি কর্মী। তাঁদের বন্দিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানেও ফের দু’পক্ষের মারপিট ও বোমাবাজির অভিযোগ। পরপর ঘটনায় উত্তপ্ত খড়দহের পাতুলিয়া ও বন্দিপুর। পুলিশ পৌঁছতেই তাদের ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে রহড়া থানার পুলিশ। ঘটনার সূত্রপাত সোমবার রাতে বন্দিপুরের ঠাকুর কলোনি এলাকায় বিজেপির একটি কর্মসূচিকে ঘিরে। তোলাবাজি এবং দলের ‘তৃণমূলীকরণ’ নিয়ে সেখানে প্রশ্ন ওঠে। তা নিয়েই প্রথমে বচসা। পরে হাতাহাতি থেকে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইউক্রেনের ড্রোন হামলায় কৃষ্ণ সাগরের তেলবাহী ট্যাঙ্কার আক্রান্ত, জাহাজে ছিলেন ২৩ জন ভারতীয় নাবিক

আবার উত্তপ্ত কৃষ্ণসাগর। পর পর দু’দিন ওই জলপথ দিয়ে যাতায়াতকারী দুই ট্যাঙ্কারের উপর হামলার ঘটনা প্রকাশ্যে এসেছে। সোমবার তুরস্কের এক পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালায় রাশিয়া। পরের দিন সেই কৃষ্ণসাগরেই আক্রান্ত হল লাইবেরিয়ার জাহাজ। অভিযোগ, ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী ওই ট্যাঙ্কারে আগুন ধরে যায়! ওই জাহাজের সমস্ত নাবিকই ভারতীয়। রাশিয়ার পরিবহণ মন্ত্রক জানিয়েছে, কৃষ্ণসাগর উপকূলের কাছে লাইবেরিয়ার ওই জাহাজে ড্রোন হামলা হয়। জাহাজে তেল থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন তৎক্ষণাৎ। জাহাজে থাকা ২৩ জনই ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। রাশিয়া জানিয়েছে,…

আরও পড়ুন
জেলা 

ভুল চিকিৎসায় শিশুমৃত্যুর অভিযোগে একজন ‘ভুয়ো’ চিকিৎসককে গ্রেফতার করলো রাজ্য পুলিশ!

ভুল চিকিৎসায় শিশুমৃত্যুর অভিযোগে একজন ‘ভুয়ো’ চিকিৎসককে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, বেশ কিছু দিন আগে বর্ধমানের নবাবহাট এলাকার একটি হাসপাতালে চার বছরের এক শিশুর অস্ত্রোপচার করেন তিনি। অস্ত্রোপচারের পরেই ওই শিশুটির মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন চিকিৎসক। শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে পুলিশ। মঙ্গলবার রাতে চিকিৎসককে আটক করে দিল্লি পুলিশ। পুলিশ সূত্রে খবর, চার বছরের শিশুটির মৃত্যুর পর থেকেই কিছু দিন দুবাইয়ে গা ঢাকা দিয়েছিলেন অভিযুক্ত ‘ভুয়ো’ চিকিৎসক সাইদুল হক। মঙ্গলবার সেখান থেকে দিল্লি ফেরার পর বিমানবন্দরেই তাঁকে…

আরও পড়ুন
দেশ 

ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্য

ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি। মঙ্গলবার রাতে কম্পন অনুভূত হল হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা-সহ উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে। ভারতের ভূতত্ত্ব সর্বেক্ষণ (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি) জানায়, কম্পনের মাত্রা ছিল ৪.৯। ভূমিকম্পের উৎসস্থল চামোলি অঞ্চল। জানা গিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার নীচে কম্পনের উৎস। এর আগে ২৭ জুন ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি-সহ উত্তর ভারতের বেশ কয়েকটি অঞ্চল। সে বারে কম্পনের উৎস ছিল আফগানিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬. ২।

আরও পড়ুন
দেশ 

ভোট চুরির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সাড়ে ৮ ঘন্টা একটানা ধর্নার পর আটক রাহুল গান্ধীসহ কংগ্রেস নেতারা, আজ ফের রাস্তায় ইন্ডিয়া জোট

‘ভোটচুরি’ এবং ‘স্বেচ্ছাচারী ও বেআইনি কার্যকলাপে’র অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নির্বাচন সদন অভিযান ঘিরে মঙ্গলবার দিনভর সরগরম রইল দিল্লি। নির্বাচন সদনে যাওয়ার পথে বাধা পেয়ে আকাশবাণী ভবনের সামনে প্রায় সাড়ে ৮ ঘণ্টা অবস্থান-বিক্ষোভ চালানোর পরে দিল্লি পুলিশ আটক করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী এবং বিরোধী শিবিরের প্রিয়ঙ্কা গাঁধী বাড্রা-সহ প্রায় ১০০ সাংসদকে! ঘণ্টা দু’য়েক পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। আজ বুধবার ফের নির্বাচন সদন অভিযানের ডাক দিয়েছে ইন্ডিয়া জোট। রাজপথে আন্দোলন, সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ের পাশাপাশি এ বার ‘ভোটচুরি’তে অভিযুক্ত মুখ্য নির্বাচন…

আরও পড়ুন
কলকাতা 

স্বাস্থ্যসেবার উপর সি আই আই এর মেগা ইভেন্ট জনগণের আস্থা পুনরুদ্ধার

স্মৃতি সামন্ত, কলকাতা : ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারক এবং সরবরাহকারী দেশ হিসেবে আবির্ভূত হয়েছে: ডঃ (শ্রীমতী) সুচিত্রা কে এলা।যা স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করার এবং রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপর জনগণের আস্থা পুনরুদ্ধারের প্রয়োজনীয়তাকে তুলে ধরেন। পশ্চিমবঙ্গ সরকারের যুব পরিষেবা ও ক্রীড়া বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী (স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত) ডঃ ইন্দ্রনীল খান কলকাতায় সিআইআই কর্তৃক আয়োজিত ‘হেলথকেয়ার ইস্ট’-এর ২০তম সংস্করণে এই কথা বলেন। জনাব খান ,মানসিক সুস্থতা এবং শারীরিক স্বাস্থ্য উভয়েরই প্রচারের প্রয়োজনীয়তার উপর আরও জোর দেন এবং রাজ্য জুড়ে আরও সুস্থতা কেন্দ্র স্থাপনের গুরুত্ব তুলে ধরেন। তিনি সামগ্রিক স্বাস্থ্যসেবা পরিকাঠামোকে শক্তিশালী করার…

আরও পড়ুন
জেলা 

বহরমপুরে অনুষ্ঠিত প্রতিনিধি পরিষদে ১৩ সদস্যা নিয়ে গঠিত হলো ওমেন ইন্ডিয়া মুভমেন্ট-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি

বিশেষ প্রতিনিধি : মুর্শিদাবাদ জেলার বহরমপুরের হিজল কনফারেন্স হলে আজ অনুষ্ঠিত হলো ওমেন ইন্ডিয়া মুভমেন্ট-এর পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিনিধি পরিষদ। পতাকা উত্তোলনের মাধ্যমে পরিষদের সূচনা করেন জাতীয় কমিটির সদস্যা ও রাজ্য পর্যবেক্ষক রুনা লায়লা এবং রাজ্য সভাপতি আলিয়া পারভীন। আগত অতিথি ও প্রতিনিধিদের স্বাগত জানিয়ে পরিষদের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্য সাধারণ সম্পাদক তুহিনা পারভীন। উদ্বোধনী ভাষণে রাজ্য ও দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এসডিপিআই-এর রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম। তিনি বলেন, মহিলাদের উপর চলতে থাকা নিপীড়ন ও বৈষম্যের অবসান ঘটিয়ে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার অন্যতম প্ল্যাটফর্ম…

আরও পড়ুন
কলকাতা 

৪৮ ঘণ্টার মধ্যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের! খুনের আসামী হওয়া সত্ত্বেও কেন বেতন পাচ্ছেন অবিলম্বে বন্ধ করুন! নির্দেশ উচ্চ আদালতের!

বাংলার জনরব ডেস্ক : প্রশান্ত বর্মনকে ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করতে বলল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার উচ্চ আদালত জানিয়েছে, প্রশান্ত এই সময়ের মধ্যে আত্মসমর্পণ না-করলে তাঁর সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হবে। অবিলম্বে রাজ্যকে তাঁর বেতন বন্ধ করারও নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের বেঞ্চ। রাজ্যকে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ, ৪৮ ঘণ্টা পার হলেই প্রশান্তের সম্পত্তির তালিকা তৈরি করতে হবে। রাজ্যের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, “বেতন বন্ধ করুন। কেন এত দিন পালিয়ে আছেন? সম্পত্তি বাজেয়াপ্ত করছেন না…

আরও পড়ুন
কলকাতা 

নবাব-কন্যা মতি বিবির ভিটেতেই আজ মতিঝিলের দুর্গোৎসব, ইতিহাস আর ঐতিহ্যের মেলবন্ধন দমদমে

এস রোজলিন: কলকাতা: ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক নাম মতি বিবি। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলার সম্পর্কিত বোন। ধর্মপ্রাণ মুসলিম পরিবারের একমাত্র মহিলা সদস্য হয়েও যিনি বিভিন্ন ভাষায় শিক্ষিত ছিলেন এবং অন্য ধর্মের প্রতি গভীর সম্মান রেখে কাজ করতেন। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধের পর তিনি গঙ্গার কাছাকাছি এক মনোরম গ্রামে এসে বসবাস শুরু করেন। তাঁর পাণ্ডিত্য ও দার্শনিক চিন্তা-ভাবনায় মুগ্ধ হয়েছিলেন স্বয়ং রবার্ট ক্লাইভ। তিনিই মতি বিবির বাড়ির আমূল সংস্কার করেন। পরবর্তীতে সেখানেই তৈরি করেন এক বিশাল দুর্গ এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা পেতে দুর্গের চারপাশে খনন করেন গভীর…

আরও পড়ুন
কলকাতা 

ফের কাঠগড়ায় নির্বাচন কমিশন! পোর্টালে কাজ করা যাচ্ছে না অভিযোগ ট্রাইব্যুনালের বিচারপতিদের

ফের কাঠগড়ায় নির্বাচন কমিশনের ডিজিটাল পোর্টাল এবং তথ্যপ্রযুক্তি শাখা (আইটি ডিভিশন)। কমিশনের পোর্টালে একাধিক ত্রুটির অভিযোগ তুললেন ট্রাইবুনালে নিযুক্ত অধিকাংশ প্রাক্তন বিচারপতি। ইংরেজি দৈনিক ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি প্রতিবেদনে তেমনই দাবি করা হয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর পর বিবেচনাধীন তালিকায় থাকা নামগুলির নিষ্পত্তির ভার সুপ্রিম কোর্ট তুলে দিয়েছিল কলকাতা হাই কোর্টের উপর। বলা হয়েছিল, অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে একটি ট্রাইবুনাল গঠন করে দেবেন হাই কোর্টের প্রধান বিচারপতি। সেই ট্রাইবুনাল বিবেচনাধীন তালিকায় থাকা নামগুলির নিষ্পত্তির কাজ করবে। শীর্ষ আদালতের নির্দেশ মেনে রাজ্যে ১৯টি ট্রাইবুনাল কাজ করছে। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন…

আরও পড়ুন