দেশ 

একত্রবাসের সঙ্গীকে বিয়ে করতে রাজি না-হওয়া মানেই তা আত্মহত্যায় প্ররোচনা দেওয়া নয় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

একত্রবাসের সঙ্গীকে বিয়ে করতে রাজি না-হওয়া মানেই তা আত্মহত্যায় প্ররোচনা দেওয়া নয়। সম্প্রতি এক মামলায় এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, “ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে মানুষের প্রতিক্রিয়া ভিন্ন হয়। সম্পর্ক ভেঙে যাওয়ার ফলে যদি কেউ আত্মহত্যা করেন, তবে সেই ঘটনাকে সবসময় আত্মহত্যায় প্ররোচনা বলে দেওয়া যায় না।” চার বছর আগে, ২০২২ সালে একত্রবাসের সম্পর্ক ভেঙে যাওয়ার পরে তেলঙ্গানার এক তরুণী আত্মহত্যা করেছিলেন। ওই ঘটনার তরুণীর প্রাক্তন সঙ্গীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের হয়। এ নিয়ে তরুণীর সঙ্গী এবং সঙ্গীর পরিবারের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। এ বার সেই এফআইআর খারিজ করে…

আরও পড়ুন
দেশ 

রাহুল গাঁধী এবং প্রিয়ঙ্কা গাঁধীর বিরুদ্ধে ফের এফআইআর

রাহুল গাঁধী এবং প্রিয়ঙ্কা গাঁধীর বিরুদ্ধে ফের এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। এ বার অবশ্য নতুন অভিযোগে। অভিযোগ, তাঁরা পুলিশের উপর হামলা করেছেন এবং দিল্লিতে জ্ঞানেশ-বিরোধী বিক্ষোভ চলার সময় পুলিশকে কাজে বাধা দিয়েছেন। এফআইআর-এ রাহুল-প্রিয়ঙ্কা ছাড়াও কংগ্রেসের বেশ কয়েক জন নেতা এবং কর্মী-সমর্থকদের নাম রয়েছে। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, বুধবারের বিক্ষোভে ৯১ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে বিরোধী সাংসদেরা ছাড়াও একাধিক দলের কর্মী-সমর্থকেরা রয়েছেন। পুলিশ সূত্রে খবর, তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে। সেই অনুযায়ী আইনি পদক্ষেপ করা হবে। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, বুধবারের বিক্ষোভে ৯১…

আরও পড়ুন
কলকাতা 

দুর্গাপুজোর জন্য নবরূপে সজ্জিত হচ্ছে শিয়ালদহ ডিভিশন

স্মৃতি সামন্ত,কলকাতা : শিয়ালদহ ডিভিশনে পুজোর ভিড়ের সময় ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত মোট ৫১টি স্পেশাল ট্রেন চলবে, যেখানে গত বছর ৩১টি স্পেশাল ট্রেন চলেছিল। এর মধ্যে ৩৮টি রাতের স্পেশাল ট্রেন এবং সন্ধ্যার পিক আওয়ারে ১৩টি স্পেশাল ট্রেন চলবে। * ১০ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত শিয়ালদহ–লালগোলা সেকশনে প্রি-পুজো স্পেশাল ট্রেন চালানো হবে। পুজোর দিনগুলিতে দুপুর ২:০০টার পর নিজ নিজ উৎস স্টেশন থেকে ছাড়া সমস্ত শহরতলির MEMU/EMU ট্রেন সব স্টেশনে দাঁড়াবে। দুর্গাপুজোর সময় যাত্রীদের নিরাপদ, স্বচ্ছন্দ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে শিয়ালদহ ডিভিশন সম্পূর্ণ প্রস্তুত। বিপুল যাত্রীসমাগমের সম্ভাবনার কথা মাথায় রেখে ২৪…

আরও পড়ুন
কলকাতা 

আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা! এ বিষয়ে বামপন্থী আইনজীবির প্রতিক্রিয়া?

আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা! মদের বোতল ছুড়ে কাচ ভেঙে দেওয়ার অভিযোগ। এই ঘটনায় ‘হিন্দুত্ববাদী গুন্ডাদের’ দায়ী করেছেন প্রবীণ আইনজীবী তথা রাজ্যসভার প্রাক্তন এই সিপিএম সাংসদ। বিকাশ জানিয়েছেন, ভোর ৫টা নাগাদ ‘হিন্দুত্ববাদী গুন্ডারা’ তাঁর পূর্ব যাদবপুর থানা এলাকার বাড়িতে হামলা চালান। প্রথমে একজন ব্যক্তি স্কুটারে এসে বাড়়ির কাচের জানলা লক্ষ্য করে মদের বোতল ছুড়তে থাকেন। পিছনে আরও কয়েকজন ছিলেন। হামলার সময় বিকাশের উদ্দেশ্যে দুষ্কৃতীরা অশ্রাব্য গালিগালাজ দেন বলে অভিযোগ। এই হামলা থেকে তাঁর বাড়ির গৃহসহায়িকা অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন বিকাশ। বাড়়ির সিসি ক্যামেরার ফুটেজেও হামলার ছবি ধরা পড়েছে।…

আরও পড়ুন
দেশ বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

প্রয়াত প্রখ্যাত অভিনেতা নানা পটেকর, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু!

প্রয়াত হলেন নানা পটেকর। বর্ষীয়ান এই অভিনেতার বয়স হয়েছিল ৭৫। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে গোয়ায় নিজের বাড়িতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হঠাৎ সংজ্ঞা হারান তিনি। চিকিৎসকদের চেষ্টাতেও তাঁকে বাঁচানো যায়নি। বৃহস্পতিবার ভোরে বাড়িতে বুকে ব্যথা অনুভব করেন নানা। তার পরেই সংজ্ঞা হারিয়ে পড়ে যান তিনি। ভোর সওয়া ৫টা নাগাদ তড়িঘড়ি তাঁকে গোয়ার মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সং‌বাদসংস্থা এএনআই জানিয়েছে, তার আগে ৪৫ মিনিট ধরে সিপিআর দিয়ে তাঁকে বাঁচানোর শেষ চেষ্টা করেছিলেন সেখানকার চিকিৎসকেরা। কিন্তু চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ হয়। মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হতে ওই হাসপাতালেই নানার দেহের…

আরও পড়ুন
দেশ 

দিল্লিতে এবার ভেঙে পড়ল পাঁচতলা বাড়ির একাংশ!

দিল্লিতে আবার বাড়ি ভেঙে পড়েছে। একটি পাঁচতলা ভবনের সামনের অংশ বুধবার বিকেলে আচমকা হুড়মুড় করে ভেঙে পড়ে। ধ্বংসাবশেষের নীচে অনেকে আটকে আছেন বলে আশঙ্কা। উদ্ধারকাজ চলছে। উত্তর-পূর্ব দিল্লির সীমাপুরী এলাকায় বুধবার বিকেল সাড়ে ৩টে নাগাদ বাড়ি ভেঙে পড়ে। দমকল বিভাগ খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায়। ঘটনাস্থলে রয়েছে পুলিশও। এলাকার যান চলাচলে রাশ টানা হয়েছে। ঠিক কত জন ধ্বংসস্তূপে আটকে রয়েছেন, এখনও স্পষ্ট নয়। কী কারণে বাড়িটি ভেঙে পড়ল, তা-ও জানা যায়নি। প্রাথমিক ভাবে উদ্ধারকাজেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ঘটনাস্থলের কিছু ছবি ও ভিডিয়োতে দেখা গিয়েছে, ধ্বংস্তূপের সামনে লোকজন জড়ো…

আরও পড়ুন
জেলা 

জেলা পরিষদের পর তিনজন কাউন্সিলার নিয়ে মালদহের ইংরেজবাজার পুরসভা দখল করল বিজেপি

বাংলার জনরব ডেস্ক : ৪ সদস্য নিয়ে মালদা জেলা পরিষদ দখল করেছে বিজেপি এবার ওই জেলারি ইংরেজবাজার পৌরসভা দখল নিল বিজেপি মাত্র তিনজন সদস্যকে। অর্থাৎ বিজেপির অতীকে জিতে আসা তিনজন কাউন্সিলর ছিল তাদের সঙ্গে বর্তমানে বিদ্রোহী তৃণমূলের ১১ জন কাউন্সিলর যোগ দেন। এরপর আরো একজন নির্দল কাউন্সিলর এদেরকে সমর্থন করে এর ফলে মাত্র তিনজন কাউন্সিলর নিয়ে ইংরেজবাজার পৌরসভা তে গেরুয়া পতাকা উড়ল। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান ছিলেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। তবে গত মাসে পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দেন তিনি। নতুন চেয়ারম্যান কে হবেন, তা নিয়ে জল্পনা ছিল। বুধবার বোর্ড গঠনের জন্য সভা…

আরও পড়ুন
কলকাতা 

আইনজীবীরা আক্রান্ত, আদালতে কর্মবিরতি আইনজীবীদের হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা ব্যাঙ্কশাল এবং চন্দননগর আদালতে আইনজীবীদের কর্মবিরতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। কর্মবিরতি দ্রুত তোলার জন্য বার কাউন্সিলের সদস্যকে সংশ্লিষ্ট আইনজীবীদের সঙ্গে কথা বলতে বলল হাই কোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ করার কথা বলেছে আদালত। বারুইপুর আদালতে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণের ঘটনায় স্বতঃপ্রণোদিত ভাবে জনস্বার্থ মামলা করে হাই কোর্ট। মামলায় যুক্ত সব পক্ষকে নোটিস জারির নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার ওই মামলার শুনানিতে আইনজীবী শুভঙ্কর নাগ অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন জায়গায় আইনজীবীরা আক্রান্ত হচ্ছেন। তিনি ব্যাঙ্কশাল…

আরও পড়ুন
জেলা 

রেজিনগর উপনির্বাচনের ফল প্রকাশের আগেই হার শিকার হুমায়ুনের!

ভোটের ফলপ্রকাশের আগেই হার মানলেন হুমায়ুন কবীর। শুধু তা-ই নয়, রেজিনগরে ভোটের নামে প্রহসন হয়েছে বলে অভিযোগ করে রাজনীতি ছাড়বেন বলে ঘোষণা নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টির প্রধানের। রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে ‘অভিমানী’ বিধায়ক জানিয়েছেন, শুভেন্দু অধিকারী যত দিন মুখ্যমন্ত্রী থাকবেন, তত দিন তিনি বিধানসভায় যাবেন না। মঙ্গলবার রেজিনগর উপনির্বাচনের দিন সকালেই পুলিশের হাতে গ্রেফতার হন হুমায়ুন। সন্ধ্যায় ছাড়া পান। তাঁর ছেড়ে দেওয়া রেজিনগর আসনে উপনির্বাচনে দলীয় প্রার্থী পুত্র গোলাম নবি আজ়াদ। ভোটশেষে সেই যুবক বলেন, নির্বাচনের ফল কী হবে তা ভোটের দিনেই পরিষ্কার। বিজেপির বিরুদ্ধে তিনিও…

আরও পড়ুন
জেলা 

তোলাবাজির অভিযোগে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল খড়দহ

তোলাবাজি ও দলের ‘তৃণমূলীকরণ’ নিয়ে প্রশ্ন। সেই ঘিরে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বচসা, পরে সংঘর্ষ। অভিযোগ, ছোড়া হয় বোমা। জখম হন চার বিজেপি কর্মী। তাঁদের বন্দিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানেও ফের দু’পক্ষের মারপিট ও বোমাবাজির অভিযোগ। পরপর ঘটনায় উত্তপ্ত খড়দহের পাতুলিয়া ও বন্দিপুর। পুলিশ পৌঁছতেই তাদের ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে রহড়া থানার পুলিশ। ঘটনার সূত্রপাত সোমবার রাতে বন্দিপুরের ঠাকুর কলোনি এলাকায় বিজেপির একটি কর্মসূচিকে ঘিরে। তোলাবাজি এবং দলের ‘তৃণমূলীকরণ’ নিয়ে সেখানে প্রশ্ন ওঠে। তা নিয়েই প্রথমে বচসা। পরে হাতাহাতি থেকে…

আরও পড়ুন