ঘুরে এলাম ঘাটশিলা : সত্যচরণ, তোমার চাকরিটাই কি এত বড় হয়ে গেল? এতগুলো মানুষের জীবন, যাপন আর আজন্মের বাসস্থান সব মিথ্যে…?/ নাফিসা ইসমাত
নাফিসা ইসমাত : ঘাটশিলার মাটিতে পা রাখতেই এক নিমেষে যেন পৌঁছে গেলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘আরণ্যক’-এর পাতায়। শহুরে কোলাহল পেরিয়ে এখানকার প্রকৃতির মাঝে মনের পর্দায় একে একে ফুটে উঠতে লাগল সত্যচরণ, ভানুমতি, যুগলপ্রসাদ আর দরিদ্র ব্রাহ্মণ রাজু পাঁড়ের ছবি। অসহায় বিধবা কুন্তার সেই এক টুকরো জমির জন্য চোখের জলের আকুলতা যেন আমার নিজের চোখকেও অশ্রুসিক্ত করে তুলল। বইয়ের পাতায় পড়া সেই দৃশ্যগুলো যেন জীবন্ত হয়ে উঠছিল চোখের সামনে। সত্যচরণের একটা কলমের খোঁচায় শত শত বছরের পুরনো গাছ, বুনো ফুল আর গরিব আদিবাসী মানুষগুলোর চেনা সংসার উজাড় হয়ে যাচ্ছে। মনটা এক লহমায়…
আরও পড়ুন