জীবন দায়ী ওষুধের দাম বৃদ্ধি নিয়ে এবার সুপ্রিম কোর্টের তোপের মুখে কেন্দ্র সরকার! কেন ক্ষুব্ধ শীর্ষ আদালত?
বাংলার জনরব ডেস্ক : জীবন দায়ী ওষুধের দাম বৃদ্ধি নিয়ে এবার সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়ল কেন্দ্র সরকার। ডিলারের থেকে কেনা দামের তুলনায় হাজার গুণ বেশি দামে জীবনদায়ী ওষুধ বিক্রি করা হচ্ছে। বেসরকারি হাসপাতালগুলির এহেন ‘ডাকাতি’র ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকারের নাকের তলায় এহেন কর্মকাণ্ড চললেও কেন কোনও পদক্ষেপ করা হচ্ছে না? এই প্রশ্ন তোলার পাশাপাশি আদালতের পর্যবেক্ষণ, ‘হাসপাতাল অন্য উপায়ে চলতে পারে, এই ডাকাতির মাধ্যমে নয়।’ চিকিৎসায় নামে রোগীর পরিবারগুলিকে লুট করার অভিযোগ বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে নতুন কিছু নয়। মঙ্গলবার এই সংক্রান্ত এক মামলার শুনানি চলছিল সুপ্রিম…
আরও পড়ুন