পুজোর আগে ধুলাগড় ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে নতুন বস্ত্র বিতরণ
বিশেষ প্রতিনিধি : দুর্গাপুজোর আনন্দ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে উদ্যোগী হল ধুলাগড় ভারত সেবাশ্রম সঙ্ঘ। পুজোর আগে এলাকার দরিদ্র ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের হাতে নতুন বস্ত্র, শাড়ি ও জামাকাপড় তুলে দেওয়া হল সঙ্ঘের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে। অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন সন্ন্যাসী স্বামী মহাদেবানন্দ, শিক্ষা প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী এবং সমাজসেবী রঞ্জন পাল। অনুষ্ঠানে স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ সমাজের সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানান, যাতে পুজোর আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নেওয়া যায়। উৎসবের আনন্দ থেকে কেউ যাতে বঞ্চিত না হন, তা…
আরও পড়ুন