দেশ 

গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী!

দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেবেন, আগেই জানিয়েছিলেন ইউটিউবার ধ্রুব রাঠী। যন্তর মন্তরের উদ্দেশে রওনা দেওয়ার আগে শনিবার সকালে গুরুগ্রামের বাড়ি থেকে আটক করা হল জনপ্রিয় ইউটিউবার ধ্রুবকে। গুরুগ্রাম পুলিশ হিন্দুস্তান টাইম্‌সকে এই তথ্য জানিয়েছে। অভিযোগ, পুলিশের নির্দেশ অমান্য করেছেন ধ্রুব। সিজেপি-র কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিকে কার্যত দুর্গে পরিণত করেছে কেন্দ্র। শুক্রবার রাত থেকে শহরের ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ। ভোর থেকে দুপুর পর্যন্ত বাতিল করা হয়েছে দিল্লিগামী যাবতীয় মেল ও এক্সপ্রেস ট্রেন। সেই সঙ্গে রাজধানীর রাস্তা সকাল থেকে পুলিশে পুলিশে ছয়লাপ। রয়েছে কেন্দ্রীয় আধাসেনা বাহিনীও। জমায়েত…

আরও পড়ুন
দেশ 

‘রাহুল গান্ধী মিথ্যা ভাষণের রোগে আক্রান্ত’ অভিযোগ বিজেপির! রহস্য?

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী ‘মিথ্যাভাষণের রোগে আক্রান্ত’ বলে অভিযোগ তুলল বিজেপি। পদ্মশিবিরের অভিযোগ, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে শুক্রবার রাতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতাদের বৈঠক নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন রাহুল! বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী শনিবার বলেন, ‘‘রাহুল গাঁধী নিজের মনগড়া রাজনৈতিক বয়ান তৈরি করার উদ্দেশ্যে সত্যকে বিকৃত করেছেন। এর আগেও তিনি সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির বক্তব্য নিজের সুবিধামতো ভুল ভাবে ব্যাখ্যা করেছেন। এ বার তিনি দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান রাষ্ট্রপতিকেও নিজের রাজনীতির হাতিয়ার করতে সক্রিয় হয়েছেন।’’ ‘বেআইনি এবং স্বেচ্ছাচারী কার্যকলাপে অভিযুক্ত’ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ…

আরও পড়ুন
দেশ 

দীপকে আশুতোষ গ্রেফতার হওয়ার পর ময়দানে নেহা! বদলে ফেললেন বিক্ষোভ স্থল, প্রবল চাপে দিল্লী পুলিশ!

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কাদের আটক করার পর এ বার ময়দানে নেমে পড়লেন অল ইন্ডিয়া স্টুডেন্ট্‌স অ্যাসোসিয়েশনের নেত্রী নেহা বোরা। শনিবার বেলা ১টার পর তিনি মিছিল নিয়ে বেরিয়েছেন। বদলে ফেলা হয়েছে বিক্ষোভস্থল। যন্তর মন্তরে কঠোর পুলিশি নিরাপত্তার কারণে দিল্লি হাটে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন নেহারা। সেই উদ্দেশেই মিছিল এগোচ্ছে। পথে একাধিক ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়েছে। দিল্লি হাটে জমায়েতের জন্য সমর্থকদের আহ্বান জানিয়েছেন তরুণ নেত্রী। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিলের দাবিতে সিজেপি শনিবার যন্তর মন্তরে…

আরও পড়ুন
কলকাতা 

মুখোশ পরে দেশবিরোধী শক্তি কাজ করছে : শমীক ভট্টাচার্য

মুখোশ পরে দেশবিরোধী শক্তি কাজ করছে। হতাশা থেকে আন্দোলন। মৃতরা বেঁচে ওঠার চেষ্টা করছে। মহালয়ার সকালে বাগবাজার ঘাটে তর্পণের পর দিল্লির যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলনকে এই ভাবেই বিঁধলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। শনিবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগদের দাবিতে পথে নেমেছে ককরোচরা। তা রুখতে দিল্লিকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে। এই বিষয়ে কলকাতায় শমীক জানান, গণতান্ত্রিক দেশ প্রত্যেকের আন্দোলন করার অধিকার রয়েছে।তবে অপ্রাসঙ্গিক শক্তি প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে। তাঁর কথায়, “আজকের আন্দোলন হতাশা থেকে। ভারত সরকার বিষয়টিতে নজর রাখছে। মুখোশ পরে দেশ বিরোধী শক্তি কাজ করছে।…

আরও পড়ুন
বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

অসামান্য কৃতিত্বের জন্য সংবর্ধনা জ্ঞাপন

স্মৃতি সামন্ত,কলকাতা : উত্তর ২৪ পরগনার ৩টি স্কুল নাট্যদলকে তাদের অসামান্য অভিনয়ের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়েছে। নাট্যদলগুলো হলো – ব্যারাকপুর শিক্ষা জেলার শ্যামনগর বালিকা বিদ্যালয়, বারাসাত শিক্ষা জেলার গোপালনগর গিরিবালা বালিকা বিদ্যালয় এবং গণশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের অধীনস্থ রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বধির, মূক ও অন্ধ বালিকা বিদ্যালয়। উত্তর ২৪ পরগনার মাননীয় জেলা ম্যাজিস্ট্রেট শ্রীমতী শিল্পা গৌরীসারিয়া এবং উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (মার্চেন্ট মেডিটেরেনিয়ান) শ্রীমতী অহিংসা জৈন এই অনুষ্ঠানে উপস্থিত থেকে একে অলঙ্কৃত করেন।

আরও পড়ুন
জেলা 

ভারত সেবাশ্রম সঙ্ঘের যুবসম্মেলন ও বস্ত্র বিতরণ ‌ 

অভিজিৎ হাজরা,পাঁচলা, হাওড়া :-  গ্ৰামীণ হাওড়া জেলার পাঁচলা থানার অন্তর্গত পানিহিজলী ভারত সেবাশ্রম সঙ্ঘের আশ্রমে সারাদিনব্যাপী যুব সম্মেলন ও বস্ত্রবিতরণের অনুষ্ঠান সম্পন্ন হল। ৩০০ যুব ও শিক্ষকের উপস্থিতিতে ২০৪৭ স্বাধীনতার শতবর্ষে বিকশিত ভারতবিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন মহিষাদল ভারতসেবাশ্রম সঙ্ঘের মঠাধীশ স্বামী গৌতম মহারাজ, স্বামী দেবানন্দ মহারাজ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ ও বিকশিত ভারত সম্পর্কে বক্তব্য রাখেন ক্রীড়াভারতীর বিভাগ সংযোজক শুভেন্দু সরকার। দূর্গাপূজা উপলক্ষে ৭০০ দরিদ্র মায়েদের বস্ত্র বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের পূজ্যপাদ স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ, এবং পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতায় ডাঃ হাসান মির্জার ৯২ তম জন্মদিন পালন ও বিজ্ঞান সভা অনুষ্ঠান

এস রোজলিন:কলকাতা: কলকাতা সেন্ট্রাল বিপ্লবী লীলা রায় সভা ঘরে ডাঃ হাসান মির্জা -র ৯২ তম জন্মদিবস উপলক্ষে চিকিৎসা বিষয়ক বিজ্ঞান সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান উদযাপিত হল। ডাঃ হাসান মির্জা ওয়েল ফেয়ার ট্রাস্ট এর পরিচালনায় এবং সল্টলেক হোমিওপ্যাথি হসপিটালের চিকিৎসকবৃন্দ ও ডাঃ এস সি দেব ও নমিতা দেব ওয়েলফেয়ার ট্রাস্ট এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুদূর মুম্বাই থেকে আগত ডাঃ রিচা শ্রীবাস্তব, হাওড়া থেকে ডাঃ আলিয়া, ডাঃ আসাদ আলী, লেখক ও সমাজ সেবিকা ডাঃ ইয়াসমিন, ডাঃ অর্ণব দত্ত, ডাঃ মনোজ মৈত্র প্রমূখ। ডাঃ হাসান মির্জার ৯২ তম জন্মদিনে…

আরও পড়ুন
কলকাতা 

পুজোতেও বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা কবে কোথায় বৃষ্টিপাত? দেখুন এক নজরে!

দুর্গাপুজোতেও বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিল, অষ্টমী পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। ভিজবে কলকাতাও। নবমী থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। দুর্গাপুজোর বিশেষ বুলেটিন শুক্রবার বিকেলে প্রকাশ করেছে হাওয়া অফিস। মহালয়া থেকে একাদশী পর্যন্ত কবে আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, বিশদ জানানো হয়েছে ওই বুলেটিনে। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী (১৫ থেকে ১৭ অক্টোবর)— কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণের…

আরও পড়ুন
জেলা 

পুজোর আগে ধুলাগড় ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে নতুন বস্ত্র বিতরণ

বিশেষ প্রতিনিধি : দুর্গাপুজোর আনন্দ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে উদ্যোগী হল ধুলাগড় ভারত সেবাশ্রম সঙ্ঘ। পুজোর আগে এলাকার দরিদ্র ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের হাতে নতুন বস্ত্র, শাড়ি ও জামাকাপড় তুলে দেওয়া হল সঙ্ঘের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে। অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন সন্ন্যাসী স্বামী মহাদেবানন্দ, শিক্ষা প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী এবং সমাজসেবী রঞ্জন পাল। অনুষ্ঠানে স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ সমাজের সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানান, যাতে পুজোর আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নেওয়া যায়। উৎসবের আনন্দ থেকে কেউ যাতে বঞ্চিত না হন, তা…

আরও পড়ুন
কলকাতা জেলা 

রাজ্যের দুই উপনির্বাচনের ফলাফলে গেরুয়া ঝড়!

নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভার উপনির্বাচনের ফলাফল আজ প্রকাশিত হচ্ছে। প্রথম থেকেই এগিয়ে রয়েছে বিপুলভাবে বিজেপি প্রার্থীরা। পঞ্চম রাউন্ড গননার শেষে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসি রাণী রথ ৪১০০০ এর বেশি ভোটে এগিয়ে রয়েছে। একইভাবে রেজিনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রায় ২১ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছে। রাউন্ড গণনা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিজেপি প্রার্থীর জয়ের ব্যবধান বেড়েই চলেছে। কিন্তু গণনার ট্রেন্ড দেখে মনে হচ্ছে এবার বিজেপি প্রার্থী দুই কেন্দ্রে জিততে চলেছে। তবে নন্দীগ্রাম বিধানসভার কেন্দ্রের উপনির্বাচনের দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস তৃতীয় স্থানে রয়েছে সিপিআই প্রার্থী চতুর্থ স্থানে রয়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস…

আরও পড়ুন