দেশ 

ফের কেঁপে উঠল উত্তরাখন্ড!

ফের কেঁপে উঠল উত্তরাখণ্ড। চার দিনের মধ্যে দু’বার কাঁপল রাজ্যের উত্তরকাশী এবং সংলগ্ন বেশ কিছু অঞ্চল। শনিবার রাতে কেঁপে ওঠে উত্তরকাশী। জানা গিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল উত্তরকাশী থেকে ২ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হয়েছে, এই কম্পনের জেরে বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে কয়েক দিনের মধ্যে দু’বার ভূমিকম্পের কারণে উত্তরকাশী এবং সংলগ্ন অঞ্চলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসন সূত্রে খবর, শনিবারের এই কম্পনের কয়েক ঘণ্টা আগে বাগেশ্বর জেলাতেও ছোট মাত্রার কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর…

আরও পড়ুন
দেশ 

অভিজিতের ঠাকুরমার মৃত্যুকে কেন্দ্র করে পুলিশ ভুল তথ্য দিয়েছে দাবি পরিবারের

বাংলার জনরব ডেস্ক : দিল্লি পুলিশের উপর ক্ষুব্ধ ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দীপকে-র পরিবার। শনিবার দীপকেকে বিমান থেকে আটক করে পুলিশ। পরিবারের অভিযোগ, তার পর সারা দিন তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। শনিবারই মৃত্যু হয় তাঁর ঠাকুমার। পুলিশ জানিয়েছিল, মৃত্যুসংবাদ দীপকেকে দেওয়া হয়েছে। মানবিকতার স্বার্থে বাড়ি ফেরার জন্য তাঁকে সবরকম সহায়তা করা হবে। দীপকে-র বাবার দাবি, ছেলে ফিরবেন বলে অপেক্ষা করছেন তাঁরা। ঠাকুমার শেষকৃত্য করা হয়নি এখনও। কিন্তু তার পরেও দীপকে বাড়ি ফেরেননি। সিজেপি প্রতিষ্ঠাতার বাবা ভগবান দীপকে রবিবার সকালে সংবাদসংস্থা এএনআই-কে বলেন, ‘‘আমাদের সঙ্গে ওঁর (দীপকে) কোনও যোগাযোগ…

আরও পড়ুন
দেশ 

দিল্লিতে গণহারে গ্রেফতারি নিয়ে রাষ্ট্রপুঞ্জের মন্তব্যের পরে ভারতের পাল্টা মন্তব্য অবান্তর হস্তক্ষেপ করবেন না!

বাংলার জনরব ডেস্ক : দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে শনিবার দিনভর সাত হাজারের বেশি মানুষকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে চলেছে ধরপাকড়। অধিকাংশকেই অবশ্য শনিবার রাতে ছেড়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতি নিয়ে শনিবার রাতে উদ্বেগ প্রকাশ করেছিল রাষ্ট্রপুঞ্জ। এ বার তার জবাব দিল ভারত। দিল্লির বিক্ষোভ এবং পুলিশি পদক্ষেপ নিয়ে রাষ্ট্রপুঞ্জের উদ্বেগকে ‘অবান্তর’ বলেছে নরেন্দ্র মোদীর সরকার। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক দফতরের (ওএইচসিএইচআর) তরফে শনিবার বিবৃতি দেওয়া হয়েছিল। নয়াদিল্লির পাল্টা বিবৃতিতে বলা হয়েছে, ‘‘দিল্লিতে শনিবারের ঘটনাবলি নিয়ে রাষ্ট্রপুঞ্জের মন্তব্য আমরা দেখেছি। ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। আমাদের সংবিধান শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার…

আরও পড়ুন
দেশ 

অভিজিৎ সৌরভ আশুতোষ জামিন পেলেন! কোন শর্তে জানেন?

ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে ছেড়ে দিল দিল্লি পুলিশ। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাঁদের গ্রেফতার করা হয়েছিল। রবিবার সকালে তিন জনকে দিল্লি ক্যান্টনমেন্ট থানায় এগ্‌জ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হয়। তার পরেই তাঁদের মুক্তি দেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট শর্তে ছাড়া পেয়েছেন দীপকে-রা। সিজেপির আইনি বিষয় যাঁরা দেখাশোনা করেন, সেই ‘লিগাল টিম’-এর প্রধান রত্না সিংহ জানিয়েছেন, দীপকে, সৌরভ এবং রাঙ্কা এক বছরের জন্য কোথাও শান্তি ভঙ্গ করতে পারবেন না। এই শর্তে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে। ছাড়া পাওয়ার পর রাঙ্কা জানিয়েছেন, রবিবার দুপুর ২টোয় তাঁরা…

আরও পড়ুন
দেশ 

বিহারে পটনায় রেললাইনের ধার থেকে এক তরুণীর দেহ!

বিহারে পটনায় রেললাইনের ধার থেকে এক তরুণীর দেহ উদ্ধার হল। তরুণী আত্মঘাতী হয়েছেন, না কি তাঁকে খুন করা হয়েছে, তা ঘিরে রহস্য বাড়ছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সম্প্রতি সাইবার অপরাধীদের খপ্পরে পড়েছিলেন তরুণী। তাঁকে ‘ডিজিটাল’ গ্রেফতার করে সাইবার অপরাধীরা। পুলিশ সূত্রে খবর, আড়াই লক্ষ টাকা সাইবার অপরাধীরা তরুণীর কাছ থেকে বেশ কয়েক দফায় হাতিয়ে নিয়েছে। তাঁর মোবাইলের তথ্য ঘেঁটে তদন্তকারীরা দেখেন, সেপ্টেম্বর থেকে একটি নম্বর থেকে বার বার ফোন এসেছে, আবার তরুণী ওই নম্বরে ফোনও করেছিলেন। তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, তরুণীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঘেঁটে দেখা হয়। তখন দেখা যায়, দিল্লি,…

আরও পড়ুন
কলকাতা 

বুকের হাড় না কেটেই চারটি বাইপাস, বিরল সাফল্য কলকাতার বেসরকারি হাসপাতালের

এস রোজলিন:কলকাতা: হৃদযন্ত্রের তিনটি প্রধান করোনারি ধমনিতেই গুরুতর ব্লকেজ, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলএডি (লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং) ধমনিও আক্রান্ত। এমন জটিল অবস্থায় সাধারণত বুকের হাড় কেটে ওপেন হার্ট সার্জারিই একমাত্র ভরসা। কিন্তু সেই ধারণা ভেঙে বুকের হাড় না কেটেই চারটি বাইপাস গ্রাফট করে বিরল সাফল্য পেল নিউ আলিপুরের বিপি পোদ্দার হাসপাতাল। হাসপাতাল সূত্রে জানা গেছে, মধ্য চল্লিশের রাজেন দাসের (নাম পরিবর্তিত) ট্রিপল ভেসেল ডিজিজ ধরা পড়েছিল। অর্থাৎ, হৃদপেশিতে রক্ত সরবরাহকারী তিনটি প্রধান ধমনির একাধিক জায়গায় গুরুতর ব্লকেজ ছিল। এই জটিল পরিস্থিতিতে চিকিৎসকরা বেছে নেন মিনিম্যালি ইনভেসিভ করোনারি আর্টারি বাইপাস সার্জারি,…

আরও পড়ুন
কলকাতা 

আগমনীর সুরে বর্ণময় উৎসব, সাংবাদিকতার পাঠে শারদ বন্দনা কল্যাণী বিশ্ববিদ্যালয়ে

এস রোজলিন: কলকাতা:শারদোৎসবের আবহে মেতে উঠল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের জার্নালিজম সার্টিফিকেট কোর্স। আগমনী গান, নাটক, এফএম পরিবেশনা, গীতিআলেখ্য ‘ভোরের আগমনী’, ‘জননী এসেছে দ্বারে’, নৃত্যালেখ্য ‘দেবী অমৃতময়ী’ ও নাটক ‘ফিরে আসুক সেই পুজো’ পরিবেশনার মধ্য দিয়ে সাংবাদিকতা বিভাগে অনুষ্ঠিত হল বর্ণময় আগমনী উৎসব। এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কল্লোল পাল। তিনি বলেন সাংবাদিকরা যে শব্দ ব্যবহার করবেন তা যাচাই করা, প্রেক্ষাপট বিচার করা দরকার। সংবাদটা সমাজে কী প্রভাব ফেলছে তা বিচার করে সংবাদ পরিবেশন করা উচিত।” একইসঙ্গে তিনি জার্নালিজম সার্টিফিকেট কোর্সের নবম ব্যাচের পড়ুয়াদের হাতে শংসাপত্র তুলে দেন।…

আরও পড়ুন
জেলা 

কুলতলির পিছিয়ে পড়া গ্রামে পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা ‘বিহান’-এর উদ্যোগে 

বিশেষ প্রতিনিধি : সমুদ্রের নোনা জলের কারনে সুন্দরবনের পিছিয়েপড়া গ্রামগুলিতে পরিস্রুত পানীয় জলের সঙ্কট দীর্ঘদিনের। সুন্দরবনের খাঁড়ি-সংলগ্ন এলাকায় পরিস্রুত পানীয় জলের সঙ্কট মেটাতে মহালয়ার পুণ্যলগ্নে মানবিক উদ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিহান-দ্য নিউ বিগিনিং’। দক্ষিণ ২৪ পরগনার কুলতলির শ্যামনগর মা সারদা বিদ্যামন্দিরে বিহানের উদ্যোগে ১২০০ ফুট গভীর নলকূপ চালু হল মহালয়ার দিন থেকে। এই জলপ্রকল্পের সম্পূর্ণ আর্থিক সহায়তা দিয়েছে বিড়লা কর্পোরেশন লিমিটেড তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায়। শ্যামনগর মা সারদা বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক কমল কৃষ্ণ মন্ডল বলেন, তাদের পিছিয়ে পড়া গ্রামে এই স্কুল কোনো সরকারী সাহায্য পায়না। পানীয় জলের খুবই সমস্যা…

আরও পড়ুন
দেশ 

দিল্লিতে বাড়ির সামনে ধর্নায় বসে ছিলেন মমতা, আটক করল পুলিশ, অভিজিৎ আশুতোষ সৌরভের পর এবার গ্রেফতার নেহা বোরাও! দিল্লি কার্যত বন্দীশালা!

দিল্লিতে বাড়ির সামনে ধর্নায় বসে আটক হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে গিয়েছে পুলিশ। তাঁর সঙ্গে আটক করা হয়েছে দোলা সেন, প্রতিমা মণ্ডল, ডেরেক ও’ব্রায়েন, শামিরুল ইসলাম, সাকেত গোখলেকে। কুণাল ঘোষ এক্স অ্যাকাউন্টে পোস্ট দিয়ে লেখেন, ‘‘দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। পুলিশ আটকে দিয়েছে। কোনও রকম প্রতিবাদও করতে দেওয়া হচ্ছে না। তিনি সাংসদদের নিয়ে বাড়ির সামনেই বসে পড়েছেন।’’ তার পরেই মমতাকে আটক করা হয় বলে খবর। আইসার সর্বভারতীয় সভাপতি নেহা বোরাকে আটক করল পুলিশ। সিজেপির কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে আটক বহু আইনজীবী। এই…

আরও পড়ুন
জেলা 

মহালয়ার পুন্যভোরে কালনাগিনী নদীবক্ষে মহিলাদের অভিনব তর্পণ

বিশেষ প্রতিনিধি : মহালয়ার পুণ্যভোরে কালনাগিনী নদীর তীরে জলে নেমে অভিনব তর্পণ করলেন মহিলারা। প্রচলিত রীতির বাইরে গিয়ে মহিলাদের পরিচালনায় এই ব্যতিক্রমী তর্পণ অনুষ্ঠান ঘিরে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার মন্মথপুর এলাকায় তৈরি হয় বিশেষ উৎসাহ। পূর্বপুরুষদের স্মরণ করার পাশাপাশি সমাজে নারী সুরক্ষা ও সম্মানের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। মন্মথপুর প্রণব মন্দিরের আধ্যাত্মিক ভাবনা এবং ‘স্বামী প্রণবানন্দ মাতৃ সুরক্ষা মঞ্চ’-এর উদ্যোগে কালনাগিনী নদীবক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহালয়ার ভোরে নদীর জলে নেমে প্রণব মন্ত্র উচ্চারণ ও তর্পণের মধ্য দিয়ে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এলাকার মহিলারা।…

আরও পড়ুন