বেঙ্গালুরুর হোটেলে বিদ্যুৎপিষ্ট হয়ে দুই বিদেশি নাগরিকের মৃত্যু!
এক বিলাসবহুল হোটেলের সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুই বিদেশি নাগরিকের। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর ‘কনরাড’ হোটেলে। মৃতদের মধ্যে এক জন জার্মানির এবং অন্য জন স্লোভাকিয়ার নাগরিক। তাঁদের উদ্ধার করতে গিয়ে জখম হয়েছেন আরও এক মার্কিন নাগরিক এবং হোটেলের এক কর্মী। বেঙ্গালুরু পুলিশের ডেপুটি কমিশনার (পূর্ব) বিক্রম আমাটে জানিয়েছেন, হিলটন ওয়ার্ল্ডওয়াইডের অধীনস্থ ওই হোটেলের চারতলায় (থার্ড ফ্লোর) থাকা সুইমিং পুলে শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে অনুমান, পুলের জলে কোনও ভাবে বিদ্যুৎ সংযোগ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হন তাঁরা। মৃতেরা হলেন আলেকজ়ান্ডার মাক্সিমিলিয়ান টাইস (৫৭) এবং য়ুরাই…
আরও পড়ুন