দেশ 

মহাকাশে ফের নতুন মাইলফলক স্থাপন করল ইসরো, আরও শক্তিশালী হবে জিপিএস পরিষেবা!

বাংলার জনরব ডেস্ক : মহাকাশে ফের নতুন মাইলফলক স্থাপন করল ইসরো। শুক্রবারই অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে জিএসএলভি রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হয়েছে কৃত্রিম উপগ্রহ এনভিএস-০৩। দেশের নিজস্ব জিপিএসকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই উৎক্ষেপণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে বিজ্ঞানীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি আশাপ্রকাশ করেছেন দেশজুড়ে সাধারণ মানুষ এর ফলে সুবিধা পাবেন। শুক্রবার রাত ১১টা ৫১ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে GSLV-F18 রকেটটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের ২০ মিনিটের সামান্য পরে, রকেটটি এনভিএস-০৩ উপগ্রহটিকে সফলভাবে তার নির্ধারিত জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিটে স্থাপন করে। উৎক্ষেপণ…

আরও পড়ুন