জেলা 

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী বিধানসভার কাবিলপুর বটতলা মোড়ে অনুষ্ঠিত হল SDPI-এর ভোট রক্ষা সমাবেশ

বিশেষ প্রতিনিধি : সমাবেশে বিজেপির ক্ষমতা দখলের কৌশল ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে জনসাধারণকে জাগ্রত করেন উত্তর মুর্শিদাবাদ জেলা সভাপতি জাকির হোসেন। সমাবেশ থেকে তিনি চার দফা দাবি তুলে ধরেন— ১. জ্ঞানেশ কুমারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ২. SIR অবিলম্বে বাতিল করতে হবে এবং SIR-এর মাধ্যমে যাঁদের ভোটাধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের ভোটাধিকার অবিলম্বে সুরক্ষিত করতে হবে। ৩. জ্ঞানেশ কুমারের নেতৃত্বে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে যে গুরুতর প্রশ্ন ও অভিযোগ উঠেছে, তার নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং তদন্তে…

আরও পড়ুন
কলকাতা 

খেলার ছলে পড়াশোনা: মেটিয়াবুরুজের স্কুলে খুদে পড়ুয়াদের আনন্দের ক্লাস

রবিবার ১১ই অক্টোবর : মুখস্থ করার কোনো বালাই নেই, খেলার ছলে আনন্দের সঙ্গেই তৈরি হয়ে যাচ্ছে স্কুলের পড়া। মেটিয়াবুরুজ অঞ্চলের সন্তোষপুর শিশু শিক্ষা নিকেতনে গত রবিবার এমনই এক অভিনব ও মজাদার ক্লাসের সাক্ষী হলেন খুদে পড়ুয়ারা, তাদের অভিভাবক এবং শিক্ষকেরা। তৃতীয় শ্রেণির সাদিয়া, আফিয়া, আরহান, আলেয়া ও আসিফাদের মতো খুদে পড়ুয়াদের নিয়ে এদিন বসেছিল এক বিশেষ আসর। সেখানে উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্ট শিক্ষক ও শিক্ষা প্রশাসকেরা, যাদের মধ্যে অন্যতম ড. পার্থসারথি দাস, খাদেমুল ইসলাম, গৌরাঙ্গ সরখেল এবং নায়ীমুল হক। এদিন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা হাতে-কলমে দেখান কীভাবে খেলার মাধ্যমে শিশুদের সহজে পড়ানো…

আরও পড়ুন
বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর দক্ষিণ ২৪ জেলা সাহিত্যিক সম্মেলন অনুষ্ঠিত হল -শিশু বিকাশ একাডে

নিজস্ব প্রতিনিধি :১১ অক্টোবর রবিবার বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর দক্ষিণ ২৪ জেলা সাহিত্যিক সম্মেলন অনুষ্ঠিত হল -শিশু বিকাশ একাডেমীতে |অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সম্পাদক এম রুহুল আমিন, সহ সম্পাদিকা মুস্তারী বেগম,প্রাক্তন অধ্যাপক ও লেখক সা’আদুল ইসলাম,প্রাক্তন অধ্যাপক ও লেখক ড. মুস্তাফা আব্দুল কাইয়ুম,লেখক ও কলামিস্ট সোনা বন্দ্যোপাধ্যায়,লেখক ও সাংবাদিক মুজতবা আল মামুন,লেখক ও সাংবাদিক নৌশাদ মল্লিক,দেবকন্যা সেন ,ড.নুরুল ইসলাম,মুন্সী রাকিব,অমরনাথ ভট্টাচার্য প্রমুখ | জেলার গর্ব সম্মাননা দেওয়া হয় শিক্ষা ও সমাজ ভাবুক শিশু বিকাশ একাডেমীর প্রতিষ্ঠাতা মুন্সী আবুল কাসেম ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অ্যাথলেট তহুরা খাতুনকে |বিভিন্ন…

আরও পড়ুন
দেশ 

এবার শুধু জ্ঞানেশ কুমার নন-সিজেপির নিশানায় নরেন্দ্র মোদীও দিল্লিতে সাংবাদিক বৈঠকে মোদি সরকারকে তীব্র আক্রমণ আশুতোষ সৌরভের

বিশেষ প্রতিনিধি : এবার শুধু জ্ঞানেশ কুমার নন এবার কোকরচ জনতা পার্টির নিশানায় নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীকে স্বৈরাচারী শাসক বলে আক্রমণ করলেন সিজেপির নেতারা। গতকাল শনিবার সিজেপির তিন প্রধান নেতা অভিজিৎ দীপকে সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে গ্রেফতার করা হয়েছিল। রবিবার সকাল ১০ টা নাগাদ তাদেরকে নির্দিষ্ট শর্তে জামিন দেয় আদালত। এই জামিন পাওয়ার পর অভিজিৎ দীপকে জানিয়ে দেন বেলা দুটো নাগাদ সৌরভ দাস ও আশুতোষ দুজনে সাংবাদিক বৈঠক করবেন। যেহেতু অভিজিৎ দীপকের ঠাকুমা মারা গেছেন তাই তিনি গ্রামের বাড়িতে ফিরে গেছেন। কিন্তু বেলা দুটো নাগাদ দেখা গেল দিল্লিতে যতগুলো ছাত্র…

আরও পড়ুন
কলকাতা 

ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল কলকাতা পুলিশ সোমবার হাজিরা নির্দেশ

ক্যামাক স্ট্রিট কাণ্ডে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করলেও কলকাতা পুলিশ।  রবিবার সকালে সমন নিয়ে অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছোন পুলিশ আধিকারিকেরা। পুলিশ সূত্রে খবর, সোমবার শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছে অভিষেককে। একই নোটিস নিয়ে বুধবার সন্ধ্যাতেও গিয়েছিল পুলিশ। কিন্তু নোটিস কেউ গ্রহণ করেননি। অভিষেকের বাড়ি থেকে পুলিশকে জানানো হয়, নোটিস গ্রহণ করার মতো কেউ নেই। যাঁর নামে নোটিস, তিনি শহরের বাইরে রয়েছেন। ফলে নোটিস না-দিয়েই ফিরতে হয়েছিল পুলিশকে। জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে দিল্লিতে গিয়েছিলেন অভিষেক। বুধবার সেই কারণে বাড়িতে ছিলেন না তিনি। শনিবার…

আরও পড়ুন
দেশ 

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলো, মোদি সরকার! শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করলে কাউকে বেআইনিভাবে আটক করা যাবে না স্পষ্ট জানালো শীর্ষ আদালত, আর কী কী নির্দেশ দিল?!

বাংলার জনরব ডেস্ক : সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো মোদি সরকার। আজ সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর অধিকার সবার রয়েছে। ভারতের সংবিধান দেশের প্রতিটা নাগরিককে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার দিয়েছে সুতরাং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করলে কাউকে বেআইনিভাবে আটক করা যাবে না বলে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে। একইসঙ্গে রাজধানী দিল্লি শহরের স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার কথা বলা হয়েছে মেট্রো এবং রেল পরিষেবা চালু করার কথা বলা হয়েছে। পাশাপাশি, রাজধানীতে ইন্টারনেট পরিষেবা অবিলম্বে চালুরও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। তবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, প্রতিবাদের অধিকার সবার, কিন্তু আইন ভেঙে নয়। মুখ্য নির্বাচন…

আরও পড়ুন
দেশ 

আমাকে আটক নয় অপহরণ করা হয়েছিল : ধ্রুব রাঠী

বাংলার জনরব ডেস্ক : পুলিশের হেফাজত থেকে মুক্তি পাওয়ার পর চাঞ্চল্যকর ও বিতর্কিত মন্তব্যটি করেছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী। শনিবার সকালেই তাকে আটক করা হয়েছিল রবিবার সকালে নিজের বাড়িতে গুরুগ্রামে বসে ভিডিও বার্তা প্রকাশ করলেন ইউটিউবার ধ্রুব রাঠী। দিনভর কী কী ঘটেছে, কী ভাবে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, বর্ণনা করেছেন তিনি। অভিযোগ, আটক বা গ্রেফতার নয়, তাঁকে অপহরণ করা হয়েছিল। ধ্রুবের অভিযোগ, সকালে তাঁর বাড়িতে ঢুকে শোয়ার ঘর থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। জুতো পরার সময়টুকুও দেওয়া হয়নি। ঘটনাবলি বর্ণনা করতে করতে তিনি বলেন, ‘‘আমি ঘুমোচ্ছিলাম।…

আরও পড়ুন
কলকাতা 

স্বাস্থ্য সচেতনতায় কাস্টমস ক্লাবের উদ্যোগে সাইকেল র‍্যালি

বিশেষ প্রতিনিধি : স্বাস্থ্য সচেতনতা, শারীরিক সক্ষমতা বৃদ্ধি, পরিবেশবান্ধব যাতায়াত এবং সামাজিক অংশগ্রহণের বার্তা দিতে রবিবার, কলকাতার রাস্তায় অনুষ্ঠিত হল ‘সাইকেল র‍্যালি ২০২৬’। ক্যালকাটা কাস্টমস ক্লাবের উদ্যোগে এই সাইকেল র‍্যালিতে ৩০০-রও বেশি সাইকেল আরোহী অংশ নেন। সকাল ৭টা নাগাদ স্ট্যান্ড রোডের কাস্টমস হাউস থেকে পতাকা নেড়ে সাইকেল যাত্রার সূচনা করেন কলকাতা কাস্টমস জোনের প্রিন্সিপাল চিফ কমিশনার শ্রাবণ কুমার,কলকাতা পুলিশ কমিশনার অজয়কুমার নন্দ। কাস্টম হাউস থেকে শুরু হয়ে স্ট্র্যান্ড রোড, বাবুঘাট, এজেসি বোস রোড ফ্লাইওভার, রবীন্দ্র সদন, চৌরঙ্গি রোড, মেয়ো রোড, আকাশবাণী ভবন, গভর্নমেন্ট প্লেস রোড, কাউন্সিল হাউস স্ট্রিট এবং জিপিও হয়ে…

আরও পড়ুন
দেশ 

মণিপুরে ফের নতুন হিংসার ঘটনায় মৃত ৯, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

মণিপুরে গত ৪৮ ঘণ্টায় নতুন করে হিংসার ঘটনায় সে রাজ্যে মৃত্যু হয়েছে অন্তত ৯ জনের। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রাজ্যে নতুন করে হিংসা ছড়াতেই মণিপুরের মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং সোজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হয়েছেন। সূত্রের খবর, রাজ্যে শান্তি ফেরাতে সবরকমভাবে মণিপুর সরকারকে সাহায্য করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। আসলে শুক্রবার রাতে মণিপুরের কামজং জেলার চাসাদ গ্রামে একটি প্রতিবাদ চলাকালীন এক মহিলাকে গুলি করে হত্যা করার অভিযোগ ওঠে। এর পরেই মণিপুরে নতুন করে হিংসা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের জেরে ৯ জনের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছেন। শনিবার জেলা প্রশাসন…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ফের বিপর্যয় নেপালে হড়পা বানে ভেসে গেল বাড়ি ঘর রেলসেতু

ফের বিপর্যয় নেপালে। আবারও হড়পা বান। আরও একবার জলরোষ গিলে খেল বাড়িঘর। খড়কুটোর মতো ভেসে গেল একাধিক সেতু। জলস্রোতের কাছে ফের অসহায় নেপালের মানুষ! জানা যাচ্ছে, রবিবার সকালে বুড়ি গণ্ডকী নদীতে হড়পা বান নামে। আচমকা নদীর জলস্তর বাড়তে থাকে। পাথর, কাদার কালো জলস্তর এগিয়ে এসে গিলে নেয় বাড়িঘর। হঠাৎ জলস্তর বাড়তে দেখে উঁচু জায়গায় আশ্রয় নেন নদী পাড়ের বাসিন্দারা। একটি ভিডিওতে দেখা গিয়েছে, প্রচণ্ড গতিতে এগিয়ে আসা জলরাশি মুহূর্তে ভাসিয়ে নেয় বাড়ি ঘর। শুধু বাড়িঘর নয়, ভেসে গিয়েছে একাধিক সেতুও। জানা যাচ্ছে, নেপালের গোরখা অঞ্চলে পাহাড় থেকে এই বান নেমেছে।…

আরও পড়ুন