দেশ 

গুজরাটের পুর নির্বাচনে গেরুয়া ঝড়!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাতে নিরঙ্কুশ জয়ের ধারাবাহিকতা বজায় রাখল বিজেপি। ‘ভোটচুরি’ এবং ‘এসআইআর-অনিয়ম’ নিয়ে দেশজোড়়া আন্দোলনের আবহেও তিন পুরসভাতেই ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছে পদ্ম শিবির। গাঁধীনগর পুরসভার মোট ৪৪টি ওয়ার্ডের মধ্যে বিজেপি ৩৮টি আসনে জিতেছে। কংগ্রেস ৫ এবং নির্দল প্রার্থী জিতেছেন ১টি ওয়ার্ডে। গুজরাতের রাজধানী শহরে ২০২১ সালের পুরভোটে বিজেপি ৪১টি ওয়ার্ডে জিতেছিল। সে বার কংগ্রেস ২টি ওয়ার্ডে জিতলেও তাদের আসন এ বার বেড়েছে। অন্য দিকে, গত বার ১টি ওয়ার্ডে জেতা আম আদমি পার্টি (আপ)-র ঝুলি এ বার শূন্য। গাঁধীনগরের পাশাপাশি…

আরও পড়ুন
দেশ 

সিজেপি নেতা আশুতোষ সৌরভের ফোন কেড়ে নেওয়া হয়েছে, আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ

বন্ধ দরজা টপকে যন্তর মন্তরে প্রবেশ করাতে গিয়ে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা এবং আরও ১২ জন। দলের অভিযোগ, তাঁদের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না আইনজীবীদের। তাঁদের ফোনও কেড়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে গেট টপকে বন্ধ যন্তর মন্তরের ভিতরে ঢুকে পড়েন সৌরভ এবং আশুতোষ। ভিতরে ঢুকে জাতীয় পতাকা মেলে ধরেন। তাঁদের সঙ্গে ছিলেন কয়েক জন সিজেপি সমর্থকও। আশুতোষ এবং সৌরভের পাশাপাশি তাঁদেরও আটক করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, আইনভঙ্গ করার অভিযোগে সিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হতে পারে। তার পরেই সিজেপির আইনি উপদেষ্টা…

আরও পড়ুন
দেশ 

সিজেপিকে আটকাতে গিয়ে ব্যবসায়ীদের প্রতি দুই হাজার কোটি, দিল্লি হাইকোর্টের দ্বারস্থ বনিক সংস্থাগুলি

সিজেপির বিক্ষোভ রুখতে গত শনিবার কার্যত দুর্গে পরিণত করা হয়েছিল দিল্লিকে। দিল্লি পুলিশের সেই অবরোধের কারণে ২০০০ কোটি টাকার ব্যবসায়িক ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। এই বিষয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছে তারা। দিল্লি পুলিশের তরফে সভা-সমাবেশের জন্য যে সমস্ত জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেখানে নির্দিষ্ট বিধি (এসওপি) মানার আর্জি জানিয়ে আইনজীবী এবং ব্যবসায়ীদের সংগঠন। মঙ্গলবার আবেদনদগুলি জরুরি ভিত্তিতে শুনতে রাজি হয়েছে উচ্চ আদালত। মামলাকারীদের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী সচিন পুরী। তিনি বলেন, “আমরা চাই নির্দিষ্ট বিধি প্রয়োগ করা হোক। সুপ্রিম কোর্ট তেমনটাই বলেছে। আমরা চাই আমাদের ন্যূনতম…

আরও পড়ুন
কলকাতা 

গেট টপকে আশুতোষ সৌরভ ঢুকে গেল যন্তর মন্তরে, আটক করল দিল্লি পুলিশ!

সিজেপি-র দুই শীর্ষনেতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে ফের আটক করল দিল্লি পুলিশ। মঙ্গলবার সকালে গেট টপকে বন্ধ যন্তর মন্তরের ভিতরে ঢুকে পড়েন তাঁরা। ভিতরে ঢুকে জাতীয় পতাকা মেলে ধরেন। তাঁদের সঙ্গে ছিলেন কয়েক জন সিজেপি সমর্থকও। আশুতোষ এবং সৌরভের পাশাপাশি তাঁদেরও আটক করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, আইনভঙ্গ করার অভিযোগে সিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হতে পারে। ঘটনাচক্রে, সোমবারই শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির জন্য অনুমতি চেয়ে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় যান সৌরভ, আশুতোষেরা। পুলিশের তরফে অনুমতি না-দেওয়া হলে ফের বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়ার কথা জানিয়েছেন সিজেপি নেতৃত্ব। যন্তর মন্তরে…

আরও পড়ুন
দেশ 

কেন্দ্রের উপর চাপ বাড়াতে, মঙ্গলবার ইন্ডিয়া জোটের নেতা নেত্রী ও ছাত্র সংগঠনগুলির নেতাদের সঙ্গে চা চক্রে বসছেন রাহুল গান্ধী

জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে কেন্দ্রের উপর চাপ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। এ বার কেন্দ্রের উপর চাপ বৃদ্ধির পরবর্তী কৌশল স্থির করতে বৈঠকে বসছে ‘ইন্ডিয়া’। মঙ্গলবার বিকেলে ‘ইন্ডিয়া’র সাংসদদের চা চক্রে আমন্ত্রণ জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী। বিভিন্ন ছাত্র সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিদেরও সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। বিকেলে রাহুলের বাসভবন থেকে একটি যৌথ সাংবাদিক বৈঠকও হওয়ার কথা রয়েছে। অনুমান করা হচ্ছে, সেখান থেকেই পরবর্তী পরিকল্পনা ঘোষণা করা হতে পারে। পিটিআই সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে দিল্লির ৫, সুনেরি বাগ রোডে রাহুলের বাসভবনে ওই চা-চক্রটির আয়োজন করা হয়েছে।…

আরও পড়ুন
কলকাতা 

কীভাবে জন্ম হল পশ্চিমবঙ্গের !ইতিহাসের দলিল ও সমকালীন বাংলার নথি নিয়ে বিশেষ প্রদর্শনী কলকাতায়

দেশভাগের প্রেক্ষাপটে কীভাবে তৈরি হয়েছিল আজকের পশ্চিমবঙ্গ? সেই ইতিহাসই নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে কলকাতায় শুরু হয়েছে পাঁচ দিনের বিশেষ আর্কাইভ ও ফটোগ্রাফি প্রদর্শনী। ‘ধানসিড়ি থেকে অঞ্জনার উপাখ্যান’ শীর্ষক এই প্রদর্শনীর মূল আকর্ষণ পশ্চিমবঙ্গের আত্মপ্রকাশের ইতিহাস। ইতিহাসের দলিল, পুরনো সংবাদপত্র, চিঠিপত্র ও আইনসভার নথির পাশাপাশি রয়েছে সমকালীন বাংলার নানা প্রান্তের ছবি। পেশায় ইঞ্জিনিয়ার, ফটোগ্রাফার ও গবেষক শ্রী রূপেশ সরকারের উদ্যোগে ১০ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত নন্দন চত্বরের গগনেন্দ্র শিল্প প্রদর্শশালায় এই প্রদর্শনী চলছে। প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকছে প্রদর্শনী। পরিদর্শন করার পর, এই…

আরও পড়ুন
বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

রজতজয়ন্তী উপলক্ষে কলকাতায় হয়ে গেল জাতীয় সাহিত্য সম্মেলন – ২০২৬

এস রোজলিন:কলকাতা: প্রতিভা সন্ধানে’ পত্রিকার রজতজয়ন্তী সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষে হয়ে গেল জাতীয় সাহিত্য সম্মেলন – ২০২৬। মৌলালি যুব কেন্দ্র, কলকাতায় দিনভর এই মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটির আমন্ত্রণপত্র অনুযায়ী, সকাল ৮টা ৩০ মিনিটে শিয়ালদহ স্টেশন সংলগ্ন বিগ বাজারের সামনে জমায়েত, ৯ টায় বর্ণাঢ্য পদযাত্রা এবং ৯ টা ৩০ মিনিটে জাতীয় পতাকা ও পত্রিকার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঞ্চালক শাকিল আনসারী, বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়, পিয়ালী ভট্টাচার্য ও মধুমিতা বসু। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ড. দীপা দাস সম্প্রদায়। সভাপতিত্ব করেন তন্ত্র গবেষক ও…

আরও পড়ুন
দেশ 

বিরোধীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রধান বিচারপতির!

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সোমবার দিল্লিতে সুপ্রিম কোর্ট অভিযানের ডাক দিয়েছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। তার আগে আইনজীবীদের মামলা শুনতে গিয়ে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত বললেন, সুপ্রিম কোর্টকে রাজনীতিতে টেনে আনা উচিত নয়। দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের সময় অনেক আইনজীবীকে পুলিশ আটক করেছিল বলে অভিযোগ। সে বিষয়ে সোমবার সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। তখনই প্রধান বিচারপতি ওই মন্তব্য করেছেন। আইনজীবীদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ এবং সেই সংক্রান্ত উদ্বেগ সোমবার শীর্ষ আদালতে ব্যক্ত করেন সিনিয়র…

আরও পড়ুন
দেশ 

জ্ঞানেশ কুমারকে রাজসাক্ষী হওয়ার পরামর্শ দিলেন রাহুল গাঁধী!

‘ভোটচুরির’ বিরুদ্ধে করা মামলায় জ্ঞানেশ কুমারকে রাজসাক্ষী হওয়ার পরামর্শ দিলেন রাহুল গাঁধী। সোমবার দুপুরে দিল্লির কংগ্রেস দফতরে একটি সাংবাদিক বৈঠক করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল। সেখানেই তিনি দাবি করেন, ভয়ে রাতে ঘুমোতে পারছেন না দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ। তিনি সাংবাদিক বৈঠকটিও দেখছেন বলে দাবি করেন রাহুল। রাহুল বলেন, “জ্ঞানেশ কুমার ভয়ে আছেন। রাতে ঘুমোতে পারছেন না।” একই সঙ্গে রাহুলের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, “বার্তা আসছে। উনি (জ্ঞানেশ) নিজেও এই সাংবাদিক বৈঠক দেখছেন।” জ্ঞানেশকে কী বার্তা দিতে চান, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে রাহুল বলেন, “রাজসাক্ষী হয়ে যান। পদত্যাগ করুন। সেটাই হবে আপনার…

আরও পড়ুন
দেশ 

রাহুলদের সঙ্গে দেখা করবেন না প্রধান বিচারপতি! সোমবার কী বিরোধীরা মিছিল করবেন?

দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে দেখা করতে চেয়ে সোমবার সুপ্রিম কোর্ট অভিযানের ডাক দিয়েছিল কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ইন্ডিয়া’। রাহুল গাঁধী, মমতা বন্দ্যোপাধ্যায়দের সেই অভিযানে শামিল হওয়ার কথা ছিল। কিন্তু রবিবারই তাঁদের আবেদন খারিজ করে দেন বিচারপতি কান্ত। সূত্রের খবর, বিরোধী শিবিরের আবেদনের জবাবে মূলত চারটি বিষয় উত্থাপন করেছেন তিনি। কেন দেখা করতে পারবেন না, ব্যাখ্যা করেছেন যুক্তি দিয়ে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত অভিযোগ, জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ‘ইন্ডিয়া’র সাংসদেরা। প্রথমত, বিচারপতি কান্ত তাঁদের জানিয়েছেন,…

আরও পড়ুন