দেশ 

ভোটগণনার ভিডিও হারিয়ে গিয়েছে? নির্বাচন কমিশনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের, বিচারপতিরা বললেন, ‘কোনও অজুহাত শুনব না’

সুপ্রিম কোর্টে ভর্ৎসিত হল জাতীয় নির্বাচন কমিশন। ভোটগণনার ভিডিও নেই বলে আদালতে দাবি করেছিল তারা। সেই নিয়ে তাদের সতর্ক করল সর্বোচ্চ আদালত। ভিডিও পেশ করতে না পারলে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়ে দেওয়া হল। বিচারপতিরা জানিয়েছেন, কোনও অজুহাত বরদাস্ত করা হবে না। (Election Commission)। ২০২৩ সালে কর্নাটকের শৃঙ্গেরী বিধানসভা কেন্দ্রের ভোটগণনার মামলায় কমিশনকে ভর্ৎসনা করল আদালত। কংগ্রেস নেতা টিডি রাজগৌড় মামলা দায়ের করেছিলেন। তাঁর দাবি, বিধানসভা নির্বাচনে বিজেপি-র প্রার্থী ডিএন জীবরাজকে ২০১ ভোটে পরাজিত করেছিলেন তিনি। কিন্তু এবছর মে মাসে পুনরায় পোস্টাল ব্যালট গোনা হয়, যাতে শেষ পর্যন্ত পরাজিত…

আরও পড়ুন
দেশ 

শারীরিক নিগ্রহ করেছে দিল্লি পুলিশ সংসদের স্বাধিকার কমিটির কাছে অভিযোগ করলেন সঞ্জয় সিং

আদালতের পরে এ বার দিল্লি পুলিশের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ গেল সংসদে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ এবং এসআইআর বাতিলের দাবিতে আন্দোলন-পর্বে দিল্লি পুলিশ তাঁকে শারীরিক নিগ্রহ করেছে বলে সংসদের স্বাধিকার রক্ষা (প্রিভিলেজ) কমিটিতে অভিযোগ জানালেন আম আদমি পার্টি (আপ)-র রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংহ। সঞ্জয়ের মূল অভিযোগ, দক্ষিণ-পশ্চিম দিল্লির জাফরপুর থানার এসএইচও (স্টেশন হাউস অফিসার) এবং অন্য কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। তাঁর দাবি, তিনি এক জন সাংসদ, কোনও সন্ত্রাসবাদী বা মাফিয়া নন। তাই গণতন্ত্রে শান্তিপূর্ণ প্রতিবাদের সময় তাঁদের সঙ্গে এমন আচরণ করা সংসদীয় অধিকারের পরিপন্থী। কিন্তু অভিযুক্তদের তালিকায় দিল্লির পুলিশ…

আরও পড়ুন
দেশ 

কারও ‘যৌনাঙ্গে আঘাত’, কানে থাপ্পড় খেয়ে কেউ ‘হারিয়েছেন শ্রবণশক্তি’! পুলিশি ‘নির্যাতন’ নিয়ে সরব রাহুল এবং পড়ুয়ারা!

দিল্লি পুলিশের বিরুদ্ধে প্রতিবাদী ছাত্রছাত্রীদের আটক করে বেধড়ক মারধর এবং হেনস্থার অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী। বুধবার নিগৃহীত পড়ুয়াদের সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি। অভিযোগ, পুলিশের মারে এক ছাত্রী শ্রবণশক্তি হারিয়ে ফেলেছেন। আঘাত করা হয়েছে এক জনের যৌনাঙ্গেও! রাহুলের সামনে দাঁড়িয়ে এক ছাত্র বাঁশি বাজিয়ে দিল্লি পুলিশের হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। রাহুলের দাবি, পুলিশের ডান্ডার জবাব এ ভাবেই অন্য ডান্ডার (বাঁশি) মাধ্যমে দেবেন তাঁরা। সাংবাদিক বৈঠকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে এগিয়ে দেন রাহুল। কেরলম থেকে দিল্লিতে পড়তে এসেছেন আথিরা। মঙ্গলবার অন্যদের সঙ্গে তিনিও রাজধানীর রাস্তায় বিক্ষোভ অভিযানে…

আরও পড়ুন
দেশ 

সৌরভ আশুতোষ এর গ্রেফতারির প্রতিবাদে শুক্রবার নতুন করে দিল্লিতে বিক্ষোভ কর্মসূচির ডাক সিজেপির!

শুক্রবার দিল্লিতে নতুন বিক্ষোভ কর্মসূচির ডাক দিলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজীত দিপকে। ‘লেহরা দো তিরঙ্গা’ বা ‘তেরঙা ওড়াও’ অভিযানে দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে তরুণ প্রজন্মকে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সেই সঙ্গে সাধারণ মানুষ এবং বিরোধী রাজনৈতিক দলগুলির কর্মী-সমর্থকদেরও উদ্দেশেও বার্তা দিয়েছেন। দলের অন্য দুই নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কার গ্রেফতারির প্রতিবাদে সিজেপির এই বিক্ষোভ কর্মসূচি। শুক্রবার, অর্থাৎ ১৬ অক্টোবর দিল্লির কনট প্লেসে ‘তেরঙা ওড়াও’ অভিযানের নেতৃত্ব দেবেন দিপকে। বিকেল ৫টা নাগাদ জমায়েত হবে। ওই দিন ওই সময়ে দলে দলে কনট প্লেসে জড়ো হয়ে জাতীয় পতাকা ওড়ানোর…

আরও পড়ুন
কলকাতা 

অবৈধ অস্ত্র কারখানা কলকাতার নাদিয়ালে!

কলকাতায় ঘরের মধ্যেই অবৈধ অস্ত্র তৈরির কারখানা! গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। অভিযান চালিয়ে একাধিক বন্দুক-পিস্তল, কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও, কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামও পেয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার কলকাতার নাদিয়াল থানার অন্তর্গত আয়ুবনগরের একটি বাড়িতে হানা দিয়ে এই অস্ত্র কারবারের হদিস পাওয়া যায়। যদিও এসটিএফের অভিযানের আগেই ওই বাড়ি ছেড়ে পালান মালিক। অভিযোগ, তিনিই নাকি বাড়ির মধ্যে অস্ত্র তৈরির কারখানা গড়ে তুলেছিলেন। এই অভিযানে, দু’টি ৭ এমএম বন্দুক, দু’টি দেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আগ্নেয়াস্ত্র তৈরির…

আরও পড়ুন
কলকাতা 

মহুয়ার নিরাপত্তা মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যুক্ত করার নির্দেশ হাইকোর্টের

নিরাপত্তা নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন ১৫ অক্টোবর, বৃহস্পতিবারের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রককে সংশ্লিষ্ট মামলায় যুক্ত করতে হবে। নিজের লোকসভা কেন্দ্রে বারংবার দুষ্কৃতীরা তাঁকে হেনস্থা করছে বলে অভিযোগ করেছিলেন কৃষ্ণনগরের সাংসদ। কখনও দলীয় কার্যালয়ে থাকাকালীন তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। কখনও গাড়িতে যাতায়াতের সময় হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। এর আগে কৃষ্ণনগরের সাংসদকে তাঁর লোকসভা কেন্দ্রের মধ্যে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। কিন্তু তার পরেও হামলার মুখে পড়েছেন মহুয়া। এ বার…

আরও পড়ুন
কলকাতা 

পুলিশের দুয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায়!

ক্যামাক স্ট্রিট কাণ্ডে পুলিশের দুয়ারে হাজির হলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামাক স্টিটের বিলবোর্ড কাণ্ডে সোমবার তাঁকে থানায় তলব করেছিল শেক্সপিয়র সরণি থানার পুলিশ। ওইদিন হাজিরা এড়িয়ে পুলিশকে ইমেল পাঠিয়ে তলবের আগে ৪৮ ঘণ্টা সময় চেয়েছিলেন সাংসদ। সেই মেলের পরেই সোমবার ফের অভিষেকের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন পুলিশ আধিকারিকরা। অভিষেককে বুধবার হাজিরা দেওয়ার নোটিস দিয়ে এসেছিলেন তাঁরা। নোটিসে উল্লেখ করা হয়েছিল, বুধবার সকাল ১১টায় সাংসদকে হাজিরা দিতে হবে। সেই নোটিসের ভিত্তিতেই আজ অর্থাৎ চতুর্থীর সকালে নির্ধারিত সময়েই শেক্সপিয়র সরণি থানায় হাজির হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক আইনজীবীকে নিয়ে থানার ভিতরে…

আরও পড়ুন
জেলা 

প্রকৃতি ও গণিতের মেলবন্ধন: সন্তোষপুর শিশু শিক্ষা নিকেতনে জাতীয় গণিত দিবসের প্রাক-আলোচনা

বিশেষ প্রতিনিধি :প্রকৃতির ক্ষুদ্রাতিক্ষুদ্র সৃষ্টি থেকে শুরু করে মহাবিশ্বের বিশালতার পরতে পরতে লুকিয়ে রয়েছে গণিত ও বিজ্ঞানের অমোঘ যুক্তি। গত রবিবার দক্ষিণ কলকাতার সন্তোষপুর শিশু শিক্ষা নিকেতনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই কথাই উঠে এলো বিশিষ্ট শিক্ষাবিদদের আলোচনায়। আগামী ২২শে ডিসেম্বর জাতীয় গণিত দিবস উদযাপনকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে গণিতের ভীতি দূর করতে এবং এই বিষয়ের অন্তর্নিহিত সৌন্দর্যকে তুলে ধরতে এদিন বিকেলে বিশেষ এক প্রাক-আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক নায়ীমুল হক এবং অনুসন্ধান সোসাইটির সম্পাদক ও বিশিষ্ট গণিতের শিক্ষক গৌরাঙ্গ সরখেল। শিক্ষক…

আরও পড়ুন
দেশ 

কর্ণাটক সরকারের তফসিলি জাতি উপজাতিদের জন্য সংরক্ষণ বৃদ্ধি অসাংবিধানিক বলল হাইকোর্ট

সংরক্ষণ নিয়ে বড় রায় দিল কর্নাটক হাই কোর্ট। কর্নাটক রাজ্যে তপসিলি জাতি-উপজাতিদের জন্য সংরক্ষণ বাড়ানোর ২০২২ সালের আইন খারিজ করে দেওয়া হয়েছে আদালতের তরফে। এই আইনটি কর্নাটকের তৎকালীন বিজেপি সরকার তৈরি করেছিল ভোটের আগে। এই আইনে তফসিলি জাতির জন্য সংরক্ষণ ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৭ শতাংশ এবং তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষণ ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সংরক্ষণের সর্বোচ্চ সীমা ৫০ শতাংশ। এর চেয়ে বেশি হলে তা সম্পূর্ণ অসাংবিধানিক। সোমবার কর্নাটক হাই কোর্টে এই মামলার শুনানি চলছিল বিচারপতি বিভু বাখরু…

আরও পড়ুন
কলকাতা 

জামিন পেলেন সব্যসাচী দত্ত!

পুজোর মুখে জামিন পেলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস শর্তসাপেক্ষে সব্যসাচীর অন্তর্বর্তিকালীন জামিন মঞ্জুর করেছেন। মাস চারেক আগে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি। ২০১৮ সালের তোলাবাজির ঘটনায় সব্যসাচীর জামিন মঞ্জুর হল হাই কোর্টে। বিচারপতি চট্টোপাধ্যায় দাস জানিয়েছেন, তদন্তে সহযোগিতার শর্তে জামিন দেওয়া হচ্ছে বিধাননগরে প্রাক্তন মেয়রকে। এক ব্যবসায়ীর থেকে এক কোটি চাওয়ার অভিযোগ উঠেছিল সব্যসাচীর বিরুদ্ধে। অভিযোগকারী ব্যবসায়ীর দাবি, লোক পাঠিয়ে তাঁর থেকে টাকা চাওয়া হয়েছিল। তবে তিনি অত টাকা দিতে পারেননি। ২ লক্ষ ৩০ হাজার টাকা পাঠিয়েছিলেন বলে দাবি অভিযোগকারীর। সেই অভিযোগের…

আরও পড়ুন