৮ বছর আগের এক পুরানো মামলায় জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীর বিরুদ্ধে পরোয়ানা জারি করল দিল্লির সাকেত আদালত, ২৩ শে নভেম্বর হাজিরার নির্দেশ!
বাংলার জনরব ডেস্ক : জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে ২০১৮ সালের একটি ফৌজদারী মামলায় জামিনযোগ্য পরোয়ানা জারি করল দিল্লির সাকেত আদালত। জানা গেছে প্রশাসনিক ফুল সিদ্ধান্তের ফলে এই পরোয়ানাটি প্রথমে অস্ট্রিয়ার ঠিকানায় চলে যায় পরবর্তীকালে সেই ঠিকানা পরিবর্তন করে হরিয়ানার গুরুগ্রামের ঠিকানায় পাঠানো হয়েছে। যদিও আদালতের বিস্তারিত নির্দেশনামা এখনও প্রকাশ্যে আসেনি। আগামী ২৩ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ২০১৮ সালের মে মাসে ‘আই সাপোর্ট নরেন্দ্র মোদী’ নামে এক সোশ্যাল মিডিয়া পেজের প্রতিষ্ঠাতা তথা রাজনৈতিক স্বেচ্ছাসেবক বিকাশ সংকৃত্যায়ন ওরফে বিকাশ পাণ্ডে ধ্রুব রাঠীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন।…
আরও পড়ুন