দেশ 

“আমরা বিজেপিকে ধ্বংস করে দেব” নির্বাচন সদনের কাছে অবস্থান বিক্ষোভ থেকে ঘোষণা রাহুলের

‘ভোটচুরি’র অভিযোগে ফের এক বার বিজেপি-কে বিঁধলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী। মঙ্গলবার সকালে সংসদ ভবন থেকে নির্বাচন সদনের দিকে মিছিল করেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সাংসদেরা। কিন্তু তাঁদের নির্বাচন সদন পর্যন্ত যেতে দেয়নি পুলিশ। তার আগেই আটকে দেয়। আটকও করে বেশ কয়েক জনকে। এরই মধ্যে রাহুল ঢুকে পড়েন নির্বাচন সদনের কাছে আকাশবাণী অফিস চত্বরে। আপাতত সেখানেই বসে রয়েছেন তিনি। আকাশবাণী অফিস চত্বর থেকেই এ বার নরেন্দ্র মোদী, অমিত শাহ, মোহন ভাগবত এবং জ্ঞানেশ কুমারকে এক বন্ধনীতে ফেলে আক্রমণ শানালেন তিনি। এ দিন বিরোধীদের নির্বাচন সদন অভিযান ঘিরে যে নাটকীয় পরিস্থিতি…

আরও পড়ুন
দেশ 

তিন মহিলা সাংবাদিকের যৌন হেনস্থার অভিযোগে বিবেক ভগতের পদোন্নতির সিদ্ধান্ত স্থগিত করল দিল্লি পুলিশ!

বাংলার জনরব ডেস্ক : মহিলা তিন সাংবাদিকের যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল আগেই তারই মাঝে পুলিশের এসিপি থেকে পদোন্নতি দিয়ে ডিসি করা হয়েছিল দিল্লি পুলিশ এ কর্মরত বিবেক ভগৎকে । আর এই পদোন্নতি নিয়ে গতকালই প্রশ্ন উঠতে শুরু করেছিল দেশ জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছিলেন বিভিন্ন নেতারা। এই প্রেক্ষিতে আজ দিল্লি পুলিশ সিদ্ধান্ত নিয়েছে সাময়িকভাবে বিবেক ভগতের পদোন্নতি স্থগিত রাখা হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)-এ সোমবার গভীর রাতে দিল্লি সরকারের পক্ষ থেকে জানানো হয়, বিবেক ভগত নিজেই অনুরোধ করেছেন যে, “এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত” যেন তাঁকে নতুন…

আরও পড়ুন
কলকাতা 

মহালয়ায় ইডেনের অনুষ্ঠানে আসছেন না মোদী-শাহ ! নেপথ্যে রহস্য?

মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত দুর্গাপুজো সংক্রান্ত অনুষ্ঠানে থাকছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই ভাবে নিজের ব্যস্ত কর্মসূচির কারণে অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি থেকে এই বার্তা সম্প্রতি নবান্নে পৌঁছেছে বলে প্রশাসন সূত্রের খবর। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী না থাকলেও ইডেনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল আরএন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তাঁর মন্ত্রিসভার সদস্যেরা। মুখ্যমন্ত্রীর দফতরের তরফে রাজ্যের সব মন্ত্রীকে ওই দিন অনুষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। চলতি বছরের মে মাসে তৃণমূলকে পরাজিত…

আরও পড়ুন
জেলা 

ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পরেই গ্রেফতার হুমায়ুন! লাভ কার!?

মঙ্গলবার ৬ অক্টোবর রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এদিন সকালে ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিতে যাওয়ার সময় পুলিশ সম্পর্কে বিরত মন্তব্য করেন আমজনতা উন্নয়ন পার্টি নেতা হুমায়ুন কবীর। এর কিছুক্ষণ পরেই তাকে বাড়ি থেকে আটক করে রেজিনগর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। এ সবের মাঝে রেজিনগরে হুমায়ুনের দলীয় কার্যালয়ে পৌঁছে যায় পুলিশ। বাহিনী সেখানে পৌঁছোতেই পুলিশকর্মীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন আম জনতা উন্নয়ন পার্টির নেতা। সেখানেও পুলিশের উদ্দেশে হুমায়ুন বলতে থাকেন, “দালালি করবেন না, দালালি করবেন না।” পুলিশের সঙ্গে তাঁর ধস্তাধস্তিও হয়।…

আরও পড়ুন
দেশ 

সাংবাদিকদের যৌন হেনস্থায় অভিযুক্ত পুলিশ আধিকারিকের পদোন্নতি! বিতর্কে দিল্লি পুলিশ

যে পুলিশ আধিকারিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে, সেই আধিকারিককেই ‘প্রোমোশন’ দিল দিল্লি পুলিশ! বিতর্কের মুখে পুলিশের অবশ্য ব্যাখ্যা, এটা রুটিন পদোন্নতি। এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এবং দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শুক্রবার থেকে দিল্লির যন্তর মন্তর চত্বরে বিক্ষোভ শুরু হয়। পুলিশি বাধা এবং ধরপাকড় সত্ত্বেও শনি, রবি এবং সোমবার সেই বিক্ষোভে ইতি পড়েনি। শনিবার বিক্ষোভের খবর করতে যাওয়া তিন মহিলা সাংবাদিক দিল্লি পুলিশের কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন। অভিযুক্তদের মধ্যে অন্যতম দিল্লি পুলিশের সহকারী কমিশনার (এসিপি) বিবেক ভগৎ। সোমবার দিল্লি পুলিশের তরফে প্রকাশিত…

আরও পড়ুন
কলকাতা 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছরের জনসেবা উপলক্ষে ‘সেবা জ্যোতি যাত্রা’, উন্নয়ন ও গণতন্ত্রের বার্তা

স্মৃতি সামন্ত, কলকাতা :  রাজ্য বিজেপি সল্টলেক কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রী শমীক ভট্টাচার্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদরদাস মোদীর জনজীবন ও প্রশাসনের সর্বোচ্চ পদে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ এবং ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন,১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জন্মদিন থেকে শুরু হওয়া ‘সেবা সংকল্প অভিযান’ আগামী ১৭ অক্টোবর পর্যন্ত চলবে। আগামী ৭ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনের সর্বোচ্চ পদে নিরবচ্ছিন্নভাবে ২৫ বছর পূর্ণ হবে। সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এটি একটি বিরল দৃষ্টান্ত।* *৭ অক্টোবর সারা দেশে ‘সেবা জ্যোতি…

আরও পড়ুন
কলকাতা 

অবসরের পরেই পর্দাফাঁস, কোটি টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজার

এস মন্ডল:কলকাতা: অবসর গ্রহণের কয়েক মাসের মধ্যেই পর্দাফাঁস। ব্যাঙ্কের কোটি টাকার আমানত তছরুপ এবং গ্রাহকের ফিক্সড ডিপোজিট আত্মসাতের গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত ম্যানেজার। ধৃতের নাম অভিজিৎ সরকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার কাকভোরে কলকাতার বেহালা সরশুনা এলাকায় তাঁর বাসভবনে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করে হাবরা থানার পুলিশ। পুলিশ ও ব্যাঙ্ক সূত্রে খবর, হাবরা শাখায় দীর্ঘদিন শীর্ষ পদে ছিলেন অভিজিৎ সরকার। মাস কয়েক আগেই তিনি অবসর নেন। গোলমালের সূত্রপাত হয় তাঁর উত্তরসূরি হিসেবে নতুন ম্যানেজার দায়িত্ব নেওয়ার পর। অভ্যন্তরীণ অডিট ও ব্যাঙ্কের পুরনো ফাইল পরীক্ষার সময় হিসেবের…

আরও পড়ুন
কলকাতা 

ব্যাংক প্রতারণা মামলায় সক্রিয় ইডি! কলকাতার ন’টি জায়গায় তল্লাশি অভিযান

ব্যাঙ্ক প্রতারণা মামলায় ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সকাল থেকে কলকাতার বিভিন্ন ঠিকানায় হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। শুধু কলকাতা নয়, ওড়িশাতেও তল্লাশি অভিযান চালাচ্ছেন তাঁরা। ইডি সূত্রে খবর, মোট ন’টি জায়গায় অভিযান চলছে। জানা গিয়েছে, ভুবনেশ্বরের এক সংস্থার বিরুদ্ধে ১,১০৯ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল। প্রথমে এই মামলার তদন্ত শুরু করে সিবিআই। পরে সেই মামলার তদন্তভার হাতে নেয় ইডি। সেই সূত্র ধরে সোমবার সকাল থেকে কলকাতার পোস্তা, বড়বাজার এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে তারা। ইডি সূত্রে খবর, ভুবনেশ্বরের ওই সংস্থা ব্যাঙ্ক থেকে ১,১০৯ কোটি টাকা ঋণ নেয়। অভিযোগ, সেই টাকা…

আরও পড়ুন
কলকাতা 

দক্ষিণ বঙ্গের বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা

রাজ্যে এখনও দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু হয়নি। দক্ষিণবঙ্গে সে কিছুটা দুর্বল হয়েছে। কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি এখনই থামছে না। উত্তরবঙ্গে সপ্তাহ জুড়েই রয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। কড়া রোদের মাঝে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মাঝেমধ্যেই নামছে এক পশলা বৃষ্টি। তার পরে বাড়ছে ভ্যাপসা গরম। আলিপুর আবহাওয়া দফতর বলছে, চলতি সপ্তাহে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে গোটা দক্ষিণবঙ্গেই। সঙ্গে বজ্রপাতও হতে পারে। তবে জেলার সর্বত্র হবে না। মঙ্গলবার বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় রয়েছে হলুদ সতর্কতা। সেখানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো…

আরও পড়ুন
দেশ 

বাদ ৮ সাংসদ! উত্তরপ্রদেশ রাজ্যসভা ভোটে বিজেপি-কোপে এপস্টিন ফাইলে নাম থাকা সেই হরদীপও!

এপস্টিন ফাইলে নাম থাকায় ন’মাস আগে নরেন্দ্র মোদী সরকারের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরীর পদত্যাগ চেয়ে সরব হয়েছিল কংগ্রেস-সহ বিরোধী শিবির। এ বার হরদীপের নিজের দল বিজেপি তাঁকে আসন্ন রাজ্যসভা ভোটে মনোনয়ন দিল না। উত্তরপ্রদেশে আগামী ১৬ অক্টোবরের রাজ্যসভা নির্বাচনের জন্য পদ্মশিবির যে আট প্রার্থীর নাম ঘোষণা করেছে, তাঁদের মধ্যে হরদীপ নেই। নেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বানোয়ারিলাল বর্মার নামও। ফলে কেন্দ্রীয় মন্ত্রীপদ থেকে তাঁদের বিদায় আসন্ন বলে মনে করা হচ্ছে। তাৎপর্যপূর্ণ ভাবে উত্তরপ্রদেশে রাজ্যসভা ভোটে ২০২০ সালে জয়ী হরদীপ, বানোয়ারিলাল-সহ আট জন সাংসদকেই ছেঁটে ফেলেছে বিজেপি। এঁদের মধ্যে আর দুই উল্লেখযোগ্য…

আরও পড়ুন