উত্তরপ্রদেশে দুর্ঘটনার কবলে রাহুল গান্ধীর কনভয়! কেমন আছেন বিরোধীদল নেতা?
বাংলার জনরব ডেস্ক : দুর্ঘটনার কবলে রাহুল গান্ধীর কনভয়। আজ সোমবার ২৬ শে অক্টোবর সুলতানপুরের এমপি এমএলএ কোটে রাহুল গান্ধীর হাজিরা দেওয়ার কথা ছিল। সেই মতো তিনি বিমানে লখনউ পৌঁছান । সেখান থেকে ১৩৫ কিলোমিটার দূর সুলতানপুর এ যাওয়ার জন্য গাড়িতে চাপেন। সেই কনভয়ের মধ্যে পাঁচটি গাড়ি পরস্পরের সঙ্গে ধাক্কা লাগে। যদিও রাহুল গান্ধী সুস্থ রয়েছেন তার গাড়িতে কোন আঘাত লাগেনি।
রাহুল গান্ধীর গাড়ি উত্তরপ্রদেশে দুর্ঘটনার কবলে পড়েছে এই খবর ছড়িয়ে পড়ার পর দেশের কংগ্রেস কর্মীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। চারিদিকে খোঁজ খোঁজ শুরু হয়। কি হয় কি হয়। এই পরিস্থিতিতে জানা গেছে ওই কনভার এর মধ্যে থাকা কংগ্রেসের যার নেতার গাড়ি ছিল সেই গাড়ির মধ্যে একটি গাড়ি হঠাৎই ব্রেক কসায় পাঁচটি গাড়ির মধ্যে ধাক্কা লেগে যায় এর মধ্যে একটি অ্যাম্বুলেন্স ছিল। এই ধাক্কাধাক্কি তে কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
সুলতানপুরের সাংসদ/বিধায়ক কোর্টে সোমবার সকালে হাজিরা দিতে যাচ্ছিলেন রাহুল। ২০১৮ সালে একটি মানহানির মামলার শুনানি ছিল। সেখানে যাওয়ার পথে হালিয়াপুর থানার অধীনে থাকা এলাকায় দুর্ঘটনা ঘটেছে। রাহুল যে গাড়িতে বসেছিলেন, তার পিছনে থাকা পাঁচটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। একটি সূত্র বলছে, কনভয়ের একটি গাড়ি অ্যাম্বুল্যান্সে ধাক্কা দেয়। তার পরে একে একে পরস্পরের সঙ্গে ধাক্কা খায় কনভয়ের গা়ড়িগুলি।
রাস্তায় বসানো সিসি ক্যামেরায় ঘটনাটি ধরা পড়েছে। তাতে দেখা গিয়েছে, এক্সপ্রেসওয়ের একেবারে ডান দিকে রয়েছে সেই অ্যাম্বুল্যান্স। তার কাছে জটলা পাকিয়ে রয়েছে কয়েকটি গাড়ি। সুলতানপুর পুলিশের সুপার জানিয়েছেন, রাহুলের কনভয় অনুসরণ করে যাচ্ছিল কংগ্রেস নেতাদের চারটি গাড়ি। সেই গাড়িগুলি তাঁদের নিজস্ব। সূত্রের খবর, সেই গাড়িগুলির একটির চালক আচমক ব্রেক কষায় বিপত্তি হয়।

