কুনালের অভিযোগের পরেই প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে তদন্তে দূর্নীতি দমন কমিশন
কৃষক না হয়েও কী ভাবে কৃষি সমবায় সমিতি থেকে লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষ। জাঙ্গিপাড়ার সিংটি কৃষি সমবায় সমিতি থেকে স্নেহাশিসের নিজের নামে ৮৫ লক্ষ টাকা এবং এক আত্মীয়ের নামে আরও ১০ লক্ষ টাকা ঋণ নেওয়ার অভিযোগের ঘটনায় তদন্ত শুরু করল অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন দুর্নীতি দমন কমিশন। কুণালের অভিযোগ, কৃষি সমবায় সমিতি থেকে কৃষক নন, এমন কারও ঋণ পাওয়ার কথা নয়। অভিযোগ, নিয়ম ভেঙে সিংটি কৃষি সমবায় সমিতি থেকে কৃষক না হয়েও ঋণ পেয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী স্নেহাশিস।…
আরও পড়ুন