কলকাতা 

কুনালের অভিযোগের পরেই প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে তদন্তে দূর্নীতি দমন কমিশন

শেয়ার করুন

কৃষক না হয়েও কী ভাবে কৃষি সমবায় সমিতি থেকে লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষ। জাঙ্গিপাড়ার সিংটি কৃষি সমবায় সমিতি থেকে স্নেহাশিসের নিজের নামে ৮৫ লক্ষ টাকা এবং এক আত্মীয়ের নামে আরও ১০ লক্ষ টাকা ঋণ নেওয়ার অভিযোগের ঘটনায় তদন্ত শুরু করল অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন দুর্নীতি দমন কমিশন।

কুণালের অভিযোগ, কৃষি সমবায় সমিতি থেকে কৃষক নন, এমন কারও ঋণ পাওয়ার কথা নয়। অভিযোগ, নিয়ম ভেঙে সিংটি কৃষি সমবায় সমিতি থেকে কৃষক না হয়েও ঋণ পেয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী স্নেহাশিস। অতীতে যখন তিনি রাজ্যের মন্ত্রী ছিলেন, সে সময় ঋণ নিয়েছিলেন। সেই নিয়েই প্রশ্ন তোলেন এককালে তাঁর সতীর্থ কুণাল। কৃষক না হয়েও কী ভাবে ঋণ পেলেন স্নেহাশিস, সেই টাকা ফেরত দিয়েছেন কি না, দিলে সেই টাকার উৎস কী, তা জানতে চান কুণাল। কালীঘাটপন্থী বিধায়কের অভিযোগ, প্রভাবশালী হিসেবে ওই টাকা ঋণ নিয়েছিলেন স্নেহাশিস।

বিষয়টি প্রকাশ্যে আসার পরে সমবায় সমিতির আর্থিক লেনদেনে অনিয়মের অভিযোগে ম্যানেজার স্বপন পাত্র এবং কর্মী রমেশ পাত্রকে গ্রেফতার করা হয়। এ বার তদন্ত শুরু করল দুর্নীতি দমন কমিশন। সূত্রের খবর, কমিশনের সদস্যেরা সিংটিতে গিয়ে সমবায় সমিতি থেকে নথি সংগ্রহ করবেন।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ