রাহুলের বিরুদ্ধে মানহানি মামলা খারিজ করে দিল সুলতানপুরের আদালত
২০১৮ সালে বেঙ্গালুরুতে প্রচারে গিয়ে অমিত শাহকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। আট বছরের পুরনো সেই মামলায় রাহুল গাঁধীকে বেকসুর খালাস করল সুলতানপুরের সাংসদ/বিধায়ক কোর্ট। জানাল, শাহকে করা রাহুলের ওই মন্তব্য অবমাননাকর নয়। সোমবার রায়ঘোষণার সময়ে কোর্টে হাজির ছিলেন রাহুল। পথে তাঁর কনভয়ের কয়েকটি গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে। যদিও কেউ গুরুতর আহত হননি। ২০১৮ সালে অমিত শাহ যখন বিজেপি সভাপতি ছিলেন, তখন তাঁকে জড়িয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছিল রাহুলের বিরুদ্ধে। কর্নাটকের বিধানসভা নির্বাচনের প্রচারে বেঙ্গালুরুতে গিয়ে কংগ্রেস নেতা সেই মন্তব্য করেছিল। সরকারি আইনজীবী কাশীপ্রসাদ শুক্ল এএনআই-কে বলেন,…
আরও পড়ুন