দেশ 

ছাত্র সমাজের বড় জয়! আন্দোলনের চাপে কুড়ি বছর পর ছাত্র সংসদ নির্বাচন হতে চলেছে জামিয়ায়!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : তীব্র ছাত্র আন্দোলনের কাছে হার মানল জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বেশ কয়েক সপ্তাহ ধরে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছিলেন ছাত্র-ছাত্রীরা। বেশ কিছু ছাত্র-ছাত্রী অনশনেও বসেছিলেন তারপর পুলিশ দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে নির্যাতন চালিয়েছে তা ইতিহাস হয়ে থাকবে। এত সত্বেও জামিয়ার ছাত্র-ছাত্রীরা তাদের প্রতিবাদ আন্দোলন কে কোথাও বন্ধ করেনি শেষ পর্যন্ত ছাত্রদের কাছে হার স্বীকার করতে হলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।

সময়ের বিচারে প্রায় কুড়ি বছর পর জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সংবিধান অনুসারে ১৫ দিনের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের সূচি ঘোষণা করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। জামিয়ার ছাত্রদের এই জয় আন্দোলনের জয় বলে উল্লেখ করার পরেও কিন্তু এখনো আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নিয়েছেন ছাত্র-ছাত্রীরা। একইসঙ্গে যেসব ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য কঠোর পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাও প্রত্যাহার করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ