দেশ 

দিল্লিতে ভেঙে পড়ল নির্মীয়মান দোতলা বাড়ি, মৃত ২

বাংলার জনরব ডেস্ক : রবিবার রাতে দিল্লির মিলন গার্ডেনে ফের ভেঙ্গে পড়ল একটি নির্মীয়মান বাড়ি। সোমবার সকালে ওই ধ্বংসস্তূপের ভিতর থেকে উদ্ধার হয় দু’জনের দেহ। মৃতদের নাম চন্দরপাল (৬০) এবং বিজয় কুমার (৩৩)। তাঁরা পিতা-পুত্র বলে প্রাথমিক ভাবে অনুমান করছে উদ্ধারকারী দল। মৃতেরা বিহারের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, নির্মীয়মাণ ওই বাড়িটির মালিক মনোজ কুমার। দোতলা বাড়িটির নীচের তলায় গুদাম ঘর তৈরি করা হয়েছিল। দোতলাটি নির্মীয়মাণ অবস্থায় ছিল। রবিবার রাতে দোতলার ছাদ-সহ ভেঙে পড়ে বাড়িটি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকল এবং স্থানীয় থানার পুলিশ। দমকলের পাঁচটি ইঞ্জিন দুর্ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ সরানোর…

আরও পড়ুন