দেশ 

প্রত্যেক মহিলা যেন রাতে নিরাপদ করে, এটা নিশ্চিত করতে হবে সরকারকে। পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

দিল্লিতে একের পর এক গণধর্ষণের ঘটনায় এ বার পুলিশকে আরও কঠোর মনোভাব দেখাতে বলল সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, যৌন অপরাধের প্রবণতা রয়েছে— এমন সমাজবিরোধীদের মনের মধ্যে ভয় ধরাতে হবে। এমন অপরাধ করলে প্রাণ যেতে পারে— অপরাধীদের মনে এই ভয়টা তৈরি করতে হবে। আদালতের কথায়, “এমন কিছু করেছো, তো মরেছো”— এই ভয়টা থাকতে হবে অপরাধীদের মনে। সম্প্রতি রাজধানী দিল্লি এবং সংলগ্ন এলাকায় একের পর এক গণধর্ষণের ঘটনায় আলোচনা শুরু হয়েছে গোটা দেশে। রাজধানীতে মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠতে শুরু করেছে। পর পর এই ঘটনাগুলি নিয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে সুপ্রিম…

আরও পড়ুন
দেশ 

ফরম ৬ বদলের অনুমোদন দেয়নি সুপ্রিম কোর্ট! কে দিয়েছে ?কমিশনের কাছে জানতে চাইলেন প্রধান বিচারপতি

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে যত বিতর্ক তৈরি হয়েছে, নতুন ভোটারের নাম তোলার ফর্ম ৬-এর পরিবর্তন নিয়ে কম বিতর্ক হয়নি। এ নিয়ে গত ২৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশন একটি বিবৃতি দিয়ে দাবি করেছিল, ফর্ম ৬ আবেদনের সঙ্গে ভোটারদের যে ঘোষণাপত্র দিতে হয়েছে, তা বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট। এ বার কমিশনের সেই বক্তব্য নিয়েই প্রশ্ন তুলল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ বলল, ফর্ম ৬-এর পরিবর্তনে অনুমোদন দেয়নি সুপ্রিম কোর্ট। কারা সেই পরিবর্তনে অনুমোদন দিয়েছিল, তা-ও জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। ফর্ম ৬ ব্যবহার করে নতুন ভোটারেরা ভোটার তালিকায় নাম…

আরও পড়ুন
দেশ 

কমিশন আইন না-মেনে কোনও সিদ্ধান্ত নিয়ে থাকলে তা বাতিল করব: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা শুনে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মামলায় এ বার কেন্দ্র এবং নির্বাচন কমিশনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে তাদের জবাব দিতে নির্দেশ দিয়েছে আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, কমিশন যদি আইনানুগ ভাবে কোনও সিদ্ধান্ত না নিয়ে থাকে, তবে সেই সিদ্ধান্ত বাতিল করে দেওয়া হবে। তবে আদালত এ-ও জানিয়েছে, তারা ধরে নিচ্ছে কমিশন আইন মেনে সিদ্ধান্ত গ্রহণ করে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশের নেতৃত্বে কমিশন যে ভাবে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই পদ্ধতিকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। মামলাগুলির সুরাহা না-হওয়া পর্যন্ত জ্ঞানেশকে সাসপেন্ডের আর্জিতেও…

আরও পড়ুন
জেলা 

শিলিগুড়িতে গরু পাচারকারী সন্দেহে পিটিয়ে ও পুড়িয়ে দুজনকে খুন করার ২৪ ঘণ্টা কেটে যাওয়ার পরও অধরা দুষ্কৃতীরা

গরুপাচার করছে সন্দেহে শিলিগুড়িতে দু’জনকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। শনিবারের ওই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। মৃতদের এক জন চোপড়া এবং অন্য জন হরিয়ানার বাসিন্দা। চোপড়ার বাসিন্দা মৃত শহিদ আখতারের স্ত্রী থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে। অভিযোগ, মাটিগাড়ায় গরুচোর সন্দেহে যখন মারধর চলছিল, তখন ঘটনাস্থলেই প্রাণ হারান শহিদ। বাকি চার জন প্রাণে বাঁচতে বাগডোগরার ব্যাঙডুবি সংলগ্ন সেনা ছাউনিতে ঢুকে আশ্রয় নিয়েছিলেন। সেখানে প্রবেশ করার জন্য ওই চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে সেনা। তারা ওই চার জনকে পুলিশের হাতে তুলে দিয়েছিল। পুলিশ…

আরও পড়ুন
কলকাতা 

তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া কোয়েল মল্লিককে রাজ্যসভায় প্রার্থী করল বিজেপি! প্রমাণ হল যাহা তৃণমূল তাহাই বিজেপি!

তৃণমূলের সাংসদ পদ ছেড়ে দেওয়া কোয়েল মল্লিককে এ বার রাজ্যসভার প্রার্থী করল বিজেপি। তৃণমূলত্যাগী অপর তিন জনকে আগেই রাজ্যসভায় পাঠিয়েছে পদ্মশিবির।কোয়েলের ক্ষেত্রেও যে তেমনটা হতে পারে, তা নিয়ে জল্পনা চলছিল। রবিবার সেই গুঞ্জনেই সিলমোহর দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কোয়েলের ছেড়ে দেওয়া আসনের উপনির্বাচনে এ বার তাঁকেই প্রার্থী করল পদ্মশিবির। রাজ্যের বিধানসভা ভোটে ধরাশায়ী হওয়ার পর পর ভাঙনপর্ব শুরু হয় তৃণমূলে। সেই ভাঙন পর্বের মাঝেই গত ১৬ জুলাই দিল্লিতে গিয়ে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করেন অভিনেত্রী তথা সাংসদ কোয়েল। তাঁর কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন। আগামী ১৬ অক্টোবর, দুর্গাষষ্ঠীর দিন…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতার অভিজাত হোটেলে ভিন রাজ্যের মহিলার শ্লীলতাহানি! গ্রেফতার যুবক

কলকাতার হোটেলে ফের মহিলার শ্লীলতাহানি। এ বার গ্রেফতার ভিন্‌রাজ্যের যুবক। বাইপাসের ধারের অভিজাত হোটেল জে ডব্লিউ ম্যারিয়টে শনিবার রাতে ব্রাজ়িল ফুটবল দলকে অভিবাদন জানানোর সময় নাগাল্যান্ডের এক মহিলাকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। তিনি প্রগতি ময়দান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে অভিযুক্তকে গ্রেফতার করা হয় ওই হোটেল থেকেই। পুলিশ সূত্রে খবর, অভিযোগকারী মহিলা নাগাল্যান্ডের ডিমাপুরের বাসিন্দা। শনিবার রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে তাঁর শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, জে ডব্লিউ ম্যারিয়টের লবিতে দাঁড়িয়ে ব্রাজ়িল ফুটবল দলকে অভিবাদন জানাচ্ছিলেন তিনি এবং তাঁর সঙ্গী। ওই সময় তাঁদের…

আরও পড়ুন
দেশ 

দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি কভার করতে গিয়ে পুলিশের হাতে যৌন হেনস্থার শিকার তিন মহিলা সাংবাদিক, রাহুল গান্ধীর বিস্ফোরক দাবির পরেই পদক্ষেপ করার আশ্বাস দিল্লী পুলিশের

গত শুক্রবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে যে বিক্ষোভ কর্মসূচি হয় সেখানে যৌন হেনস্তার শিকার হয়েছেন ৩ জন মহিলা সাংবাদিক। এমনই বিস্ফোরক দাবি করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। অভিযোগের তির দিল্লি পুলিশের এক কর্মীর বিরুদ্ধে। গোটা ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাবদিহি চেয়েছেন রাহুল। শনিবার কংগ্রেস সাংসদ তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘এক মহিলা সাংবাদিক যন্তর মন্তরে এক পুলিশ কর্তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলেছেন। শত শত সাংবাদিক এফআইআরে দাবি করেছেন। এটি কি পুলিশের মৌলিক দায়িত্ব নয়? অথচ তারা সেই কাজটুকুও করেনি।’ তিনি বলেন, “মহিলা বিক্ষোভকারীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। ক্যামেরা কেড়ে…

আরও পড়ুন
জেলা 

মোবাইলে পেমেন্ট ‘সাকসেসফুল’-এর মেসেজ দেখিয়ে সোনার গহনা হাতানোর অভিযোগে নরেন্দ্রপুরে গ্রেফতার এক মহিলা

মোবাইলে পেমেন্ট ‘সাকসেসফুল’-এর মেসেজ দোকান কর্মীদের দেখিয়ে গয়না হাতানোর অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃতের নাম মধুরিমা দাস। তিনি লেক থানা এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তদন্তকারীদের দাবি, প্রথমে রীতিমতো রেইকি করে বিভিন্ন সোনার দোকান সম্পর্কে খোঁজখবর নিতেন ওই মহিলা। এরপর ক্রেতা সেজে দোকানে ঢুকে পছন্দ করতেন সোনার গয়না। অভিযোগ, দাম মেটানোর সময় নানা অজুহাতের পর মোবাইলে এমন একটি মেসেজ দেখাতেন, যা দেখে মনে হত সংশ্লিষ্ট দোকানের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। সেই মেসেজ দেখে টাকা পেয়ে গিয়েছেন মনে করে গয়না দিয়ে দিতেন ব্যবসায়ীরা। পরে অ্যাকাউন্ট…

আরও পড়ুন
জেলা 

জ্ঞানেশ কুমারের অপসারণ ও শাস্তির দাবিতে মিছিল করার পরেই কোচবিহারে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো সিপিএমের পার্টি অফিস

বিরাটি, দত্তপুকুরের পর এবার কোচবিহারের মাথাভাঙা। রাতের অন্ধকারে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল সিপিএমের পার্টি অফিস। কেবল আসবাবপত্রই নয়, কার্যালয়ের দরজা, দেওয়ালও ভেঙে ফেলা হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ ও শাস্তির দাবিতে কোচবিহারের মাথাভাঙায় প্রতিবাদ মিছিল করেছিল সিপিএম। সেই মিছিলের কয়েক ঘণ্টা পরেই গতকাল, শনিবার গভীর রাতে এই হামলা চলে। বিজেপি এই হামলা চালিয়েছে বলে সিপিএম নেতৃত্বের অভিযোগ। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। মাথাভাঙা ১ নম্বর ব্লকের জোড়পাটকির গোলকগঞ্জ বাজার এলাকায় গতকাল রাতে সিপিএমের পক্ষ থেকে মিছিল বার করা হয়েছিল। বৈধ ভোটারদের অবিলম্বে ভোটার তালিকায় নাম তোলা, অন্নপূর্ণা…

আরও পড়ুন
দেশ 

মরার উপর খাড়ার ঘা! কেরলে খুলছে জ্ঞানেশের ফাইল! আরো বিপাকে মুখ্য নির্বাচন কমিশনার

বাংলার জনরব ডেস্ক : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যখন সমগ্র দেশ জুড়ে আন্দোলন সংঘটিত হচ্ছে ঠিক তখনই কুড়ি বছর আগের এক মামলা নতুন করে তাঁর বিরুদ্ধে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কেরল সরকার। আর এতেই বিপাকে পড়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার। ২০০৬ সালের ঘটনা। কেরলে তখন ভি এস অচ্যুতানন্দনের নেতৃত্বে বামপন্থী সরকার। জ্ঞানেশ কুমার সেসময় কেরলের পূর্ত দফতরের সচিব। মালয়েশিয়ার সংস্থা পাটি-বেল কেরলে ২৫৪ কিলোমিটার দীর্ঘ একটি সড়কের বরাত পায়। অভিযোগ, রাস্তা শেষ হওয়ার পর সামান্য অনিয়মের অভিযোগ তুলে টাকা আটকে দেয় কেরল সরকার। ওই সংস্থার চিফ ইঞ্জিনিয়ার ছিলেন কি শি…

আরও পড়ুন