প্রথম ভারতীয় হিসেবে অস্কার ক্লেইন পদক পেলেন বাঙালি বিজ্ঞানী অশোক সেন, উচ্ছ্বসিত বিজ্ঞানী মহল
এস রোজলিন:কলকাতা: দেশের বিজ্ঞানী মহলে খুশির হাওয়া। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে যুগান্তকারী অবদানের জন্য প্রথম ভারতীয় হিসেবে মর্যাদাপূর্ণ ‘অস্কার ক্লেইন’ পদক পেলেন প্রখ্যাত পদার্থবিজ্ঞানী অশোক সেন। এই পদক এর আগে পেয়েছেন স্টিফেন হকিং, পিটার হিগস, হান্স বেথ, এডওয়ার্ড উইটেনের মতো বিশ্ববরেণ্য বিজ্ঞানীরা। এবার সেই তালিকায় জুড়ল কলকাতার প্রাক্তনী অশোক সেনের নাম। ১৯৮৮ সাল থেকে সুইডেনের বিখ্যাত বিজ্ঞানী অস্কার ক্লেইনের নামে এই পদক দেওয়া হচ্ছে। মূলত থিওরেটিক্যাল ফিজিক্স ও কসমোলজিতে বিশেষ অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়। এখনও পর্যন্ত মাত্র ৩৮ জন বিজ্ঞানী এই পদক পেয়েছেন। আদতে কলকাতার বাসিন্দা অশোক প্রেসিডেন্সি কলেজের (বর্তমানে…
আরও পড়ুন