কলকাতা 

বিচার বিভাগীয় তদন্তের আর্জি খারিজ, সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু রহস্যের তদন্ত করবে সিআইডি জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : সিবিআই হেফাজতে লালন শেখের রহস্য মৃত্যু তদন্ত সিআইডি করবে বিচার বিভাগীয় তদন্তের আর্জি খারিজ করে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। কয়েকদিন আগে কলকাতা হাইকোর্টে একজনও স্বার্থে মামলা করা হয় সেই মামলায় বলা হয় সিআইডির কোন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত করে লালন শেখের মৃত্যুর রহস্যের উদঘাটন করা হোক।

লালনের মৃত্যুতে আদালতে মামলা দায়েরও হয়েছে। এই ঘটনায় জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। তিনি বলেন, “সিআইডি ও সিবিআইয়ের মধ্যে দ্বন্দ্ব ছিল ও আছে। বগটুইয়ের ঘটনার পিছনে ষড়যন্ত্র ছিল। প্রকৃত ঘটনা অনুসন্ধানে নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্তের আরজি জানাচ্ছি।” সোমবার সেই মামলার শুনানি শেষ হলেও বাকি ছিল রায়দান।

বুধবার সব্যসাচী চট্টোপাধ্যায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সিআইডি তদন্ত বহাল থাকবে বলেই জানানো হয়েছে। অর্থাৎ তদন্ত যেভাবে চলছে, সেভাবেই চলবে।

 

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ