কলকাতা 

রাষ্ট্রপতিকে নিয়ে কারা প্রতিমন্ত্রী অখিল গিরির মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেকে নিয়ে যে অশালীন মন্তব্য রাজ্যের কারা প্রতিমন্ত্রী করেছিলেন তার জন্য আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ক্ষমা চাইলেন। সোমবার নবান্নে বিকেলে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘‘রাষ্ট্রপতি খুবই সুন্দর মহিলা। অখিল অন্যায় করেছেন। আমি ধিক্কার জানাচ্ছি। বিধায়কের হয়ে ক্ষমা চাইছি। দুঃখপ্রকাশ করছি।’’

প্রসঙ্গত, গত শুক্রবার নন্দীগ্রামে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন পূর্ব মেদিনীপুরের রামনগরের বিধায়ক অখিল। রাজ্যের কারা প্রতিমন্ত্রীর ওই মন্তব্য ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে দেশে। অখিলের মন্তব্যের প্রতিবাদে রাস্তায় নেমেছে বিজেপি। একাধিক থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ