কলকাতা 

মানিকতলায় হযরত ফতেহ আলি শাহ(রহ.) এর মাজার সংলগ্ন মসজিদে ঈদের জামাতে সম্প্রীতি রক্ষার বার্তা

শেয়ার করুন

বুলবুল চৌধুরি : কলকাতার মনিকতলার মুন্সীপাড়া লেনে যুগের অন্যতম শ্রেষ্ঠ ওলি ও রসুলে নোমা পীর হযরত ফতেহ আলি শাহ (রহ.) এর মাজার বিদ্যমান । এই মাজারে পাশে রয়েছে একটি মসজিদ । বর্তমানে এই মসজিদ নতুন করে তৈরি হয়েছে । আজ মঙ্গলবার সকাল আটটায় এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় । এলাকাটিতে মুসলিমদের বাস নেই বললেই চলে তা সত্ত্বেও আজকের ঈদের জামাতে লোক সমাগম চোখে পড়ার মতো ছিল । এদিন হাজী রহিম বক্স ওয়াকফ এস্টেটের পরিচালন কমিটির পক্ষ থেকে ঈদের জামাতে শরীক সবাইকে তাবারক হিসাবে সিমুই খাওয়ানো হয় ।

ঈদের জামাত শুরুর আগে বক্তব্য রাখতে গিয়ে কাজী মুহাম্মদ আবদুল্লাহ নবীজির সুন্নাত মোতাবেক সবাইকে চলার পরামর্শ দেন । একই সঙ্গে নবীর আদর্শ মেনে সম্প্রীতি রক্ষা করার আহ্বান জানান কাজী মুহাম্মদ আবদুল্লাহ । তিনি বলেন, আমরা সকলেই যদি নবীর সুন্নাত এবং ওলি-আওলিয়াদের নির্দেশ মতো চলতে পারি তাহলে পৃথিবীতে কোনো অশান্তি থাকবে না ।

তিনি বলেন , বিগত বছর গুলিতে হাজী রহিম বক্স ওয়াকফ এস্টেটের পরিচালন কমিটির পক্ষ থেকে আগত মুসল্লীদের জন্য যা যা ব্যবস্থা নেওয়া হতো এবারও তা নেওয়া হয়েছে । তিনি বলেন, কয়েক বছরের মধ্যে এই কমিটি মসজিদ ও মাজারে সংস্কারে বড় ভূমিকা নিয়েছে । এটা ঠিকই এই কমিটি মসজিদটিকে নতুন করে তৈরি করেছে, একই সঙ্গে মাজার এবং সংলগ্ন এলাকার পরিচ্ছন্নতা সহ , মাজার সংস্কারের কাজ শেষ পর্যায়ে নিয়ে গেছে । এলাকার সৌন্দর্যায়নেও খুব ভাল কাজ হয়েছে ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ